‘হীরামান্ডি’র মাধ্যমে ওটিটি প্ল্যাটফর্মে অভিষেক হয়েছে জনপ্রিয় ভারতীয় পরিচালক সঞ্জয় লীলা বানসালির। গত ১ মে ওটিটি জায়ান্ট নেটফ্লিক্সে মুক্তি পেয়েছে সিরিজটি। সিরিজটিতে রাজকীয় বেশে ধরা দিয়েছেন মায়ানগরীর ছয় রূপসী। ছয় অভিনেত্রী: মনীষা কৈরালা, সোনাক্ষী সিনহা, অদিতি রাও হায়দারি, রিচা চাড্ডা, সানজিদা শেখ, শারমিন শেহগলকে দেখা গেছে সোনালি পোশাক আর গয়নায়।
‘হীরামান্ডি’র সিরিজটি তৈরি করতে খরচ হয়েছে প্রায় ২০০ কোটি রুপি। প্রথম কোনো ভারতীয় সিরিজের নির্মাণে এমন বিপুল অর্থ খরচ হয়েছে। আর সিরিজটিতে কোটি রুপির আসল গয়না পরেই হাজির হয়েছিলেন অভিনেত্রীরা!
এমনিতেই সঞ্জয় লীলা বানসালির সিনেমা মানেই বিশাল আয়োজন! দুর্দান্ত সব পোশাক থেকে তাক লাগানো গয়না। ‘দেবদাস’ হোক কিংবা ‘বাজিরাও মাস্তানি’ কিংবা ‘পদ্মাবত’— নায়িকাদের নকল গয়না নয়, আসল গয়নাতেই হাজির করেন তিনি।
‘হীরামান্ডি’র ক্ষেত্রেও এর ব্যত্যয় ঘটেনি। এই সিরিজের অন্যতম গুরুত্বপূর্ণ চরিত্রে দেখা গেছে রিচা চাড্ডাকে। সিরিজটিতে ‘লাজোর’ নাম ভূমিকায় অভিনয় করেছেন তিনি। সেখানেই মুঘল ঘরানার নকশা করা নানা গয়নায় সাজতে দেখা গেছে রিচাকে। সেই সব গয়না ছিল আসল, সেগুলোর বাজার দর কেমন, জানিয়েছেন অভিনেত্রী নিজেই।
চলচ্চিত্র সমালোচক সুচরিতা তিয়াগিকে দেওয়া এক সাক্ষাৎকারে রিচা বলেন, ‘এই সিরিজে যে গয়নাগুলো আমি পরেছিলাম সবক’টাই ছিল আসল। এগুলোর দাম কোটি রুপির ওপর। সবক’টা নিয়ে পালিয়ে গেলে নিজে একটা ছবি বানিয়ে নিতে পারব!’
আটটি এপিসোডে বিভক্ত এই সিরিজ। সঞ্জয় লীলা বানসালি জানিয়েছেন, প্রায় ১৪ বছর ধরে বিষয়টি নিয়ে গবেষণা করে চিত্রনাট্য লিখেছেন তিনি। সিরিজটিতে অভিনয় করেছেন—ফারদিন খান ও অধ্যয়ন সুমন। এখনো পর্যন্ত দর্শক মহলে মিশ্র প্রতিক্রিয়া রয়েছে সিরিজটি নিয়ে।

প্রতিবছর দুই ঈদে প্রাণ ফিরে পায় দেশের সিনেমা ইন্ডাস্ট্রি। সারা বছর সিনেমা মুক্তির ব্যাপারে আগ্রহ না দেখালেও ঈদে সিনেমা মুক্তি দিতে দৌড়ঝাঁপ শুরু করেন নির্মাতারা। কয়েক বছর ধরেই দেখা যাচ্ছে এই প্রবণতা। গত বছর দুই ঈদে ছয়টি করে মুক্তি পাওয়া সিনেমার সংখ্যা ১২টি।
৫ মিনিট আগে
রোজার ঈদে প্রচারের জন্য তপু খান বানিয়েছেন নাটক ‘হ্যাপি ডিভোর্স’। নাটকটি লিখেছেন টিউন তেহরিন। বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন ফারহান আহমেদ জোভান, কেয়া পায়েল, সুব্রত, শামীমা নাজনীন, রোজী সিদ্দিকী, সমাপ্তি মাসুক ও তাহমিনা সুলতানা মৌ।
৭ মিনিট আগে
প্রতি সপ্তাহে নতুন সিনেমা বা ওয়েব সিরিজের জন্য দর্শকদের নজর থাকে ওটিটি প্ল্যাটফর্মে। এ সপ্তাহেও মুক্তি পাচ্ছে নানা দেশের, নানা ভাষার কনটেন্ট। বাছাই করা এমন কিছু কনটেন্টের খোঁজ থাকছে এ প্রতিবেদনে।
১৮ মিনিট আগে
নাটকের পরিচিত মুখ অভিনেত্রী জান্নাতুল সুমাইয়া হিমি। গানটাও ভালো করেন তিনি। আগে নাটক ও ম্যাগাজিন অনুষ্ঠানে দুটি গান করেছেন। এবার ভালোবাসা দিবস উপলক্ষে প্রকাশিত হয়েছে হিমির নতুন মৌলিক গান। এ প্রসঙ্গে তাঁর সঙ্গে কথা বলেছেন শিহাব আহমেদ।
১ দিন আগে