দীর্ঘদিনের প্রেমিক ডুডল শিল্পী ও চিত্রকর শান্তনু হাজারিকার সঙ্গে প্রেম ভেঙেছে দক্ষিণ ভারতের অভিনেত্রী শ্রুতি হাসানের। সম্প্রতি একে অপরকে ইনস্টাগ্রামে আনফলো করলে বিচ্ছেদের গুঞ্জন ছড়িয়ে পড়ে। তবে হিন্দুস্তান টাইমস জানিয়েছে, এটা নেহাতই গুঞ্জন নয়, এটি সত্যি।
বিচ্ছেদের গুঞ্জন নিশ্চিত করে হিন্দুস্থান টাইমস জানিয়েছে, গত মাসে তাঁদের বিচ্ছেদ হয়। তাঁদের ব্যক্তিগত বহু মতপার্থক্য ছিল, তাই তাঁরা বন্ধুত্বপূর্ণভাবেই একে অপরের থেকে আলাদা হওয়ার সিদ্ধান্ত নিয়েছেন।
যদিও এ বিষয়ে হিন্দুস্তান টাইমস এর পক্ষ থেকে শ্রুতি হাসান সঙ্গে যোগাযোগ করা হলে, নিজের ব্যক্তিগত জীবন নিয়ে মন্তব্য করতে চাননি অভিনেত্রী। এ বিষয়ে গোপনীয়তা বজায় রাখার অনুরোধ করেন তিনি।
একটি সূত্রের বরাত দিয়ে হিন্দুস্তান টাইমস আরও জানিয়েছে, প্রায় এক মাস ধরে আলাদা থাকছেন শ্রুতি ও হাজারিকা। তবে ইনস্টাগ্রামে একে অপরকে আনফলো করার পর থেকেই তাঁদের আলাদা হওয়ার খবর ছড়িয়ে পড়ে। শ্রুতি তাঁর প্রাক্তন প্রেমিকের সঙ্গে সমস্ত ছবিও মুছে ফেলেন।
শুধু তাই নয়, সম্প্রতি শ্রুতি সোশ্যাল মিডিয়া থেকে স্বল্প বিরতি নিয়েছিলেন তিনি। পরে ফিরে এসে এক পোস্টে শ্রুতি হাসান লেখেন, ‘এটা একটা পাগলামো ছিল। নিজের সম্পর্কে এবং মানুষ সম্পর্কে অনেক কিছু শিখেছি। আমরা যা হতে পারি বা হওয়া দরকার তার জন্য আমাদের কখনোই দুঃখ পাওয়া উচিত নয়।’
প্রসঙ্গত সোশ্যাল মিডিয়ার হাত ধরেই শ্রুতি হাসান ও শান্তনু হাজারিকার একে অপরের সঙ্গে যোগাযোগ শুরু হয়।
এর আগে শ্রুতি জানিয়েছিলেন, তিনি নিজের লেখা একটা কবিতা ডুডল শিল্পী শান্তনুকে পাঠিয়েছিলেন। পরিবর্তে শান্তনু তাঁর শৈল্পিক কাজকর্ম শ্রুতিকে পাঠান। তারপরই তাঁদের মধ্যে বন্ধুত্ব তৈরি হয়েছিল।

প্রতিবছর দুই ঈদে প্রাণ ফিরে পায় দেশের সিনেমা ইন্ডাস্ট্রি। সারা বছর সিনেমা মুক্তির ব্যাপারে আগ্রহ না দেখালেও ঈদে সিনেমা মুক্তি দিতে দৌড়ঝাঁপ শুরু করেন নির্মাতারা। কয়েক বছর ধরেই দেখা যাচ্ছে এই প্রবণতা। গত বছর দুই ঈদে ছয়টি করে মুক্তি পাওয়া সিনেমার সংখ্যা ১২টি।
১৮ ঘণ্টা আগে
রোজার ঈদে প্রচারের জন্য তপু খান বানিয়েছেন নাটক ‘হ্যাপি ডিভোর্স’। নাটকটি লিখেছেন টিউন তেহরিন। বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন ফারহান আহমেদ জোভান, কেয়া পায়েল, সুব্রত, শামীমা নাজনীন, রোজী সিদ্দিকী, সমাপ্তি মাসুক ও তাহমিনা সুলতানা মৌ।
১৯ ঘণ্টা আগে
প্রতি সপ্তাহে নতুন সিনেমা বা ওয়েব সিরিজের জন্য দর্শকদের নজর থাকে ওটিটি প্ল্যাটফর্মে। এ সপ্তাহেও মুক্তি পাচ্ছে নানা দেশের, নানা ভাষার কনটেন্ট। বাছাই করা এমন কিছু কনটেন্টের খোঁজ থাকছে এ প্রতিবেদনে।
১৯ ঘণ্টা আগে
নাটকের পরিচিত মুখ অভিনেত্রী জান্নাতুল সুমাইয়া হিমি। গানটাও ভালো করেন তিনি। আগে নাটক ও ম্যাগাজিন অনুষ্ঠানে দুটি গান করেছেন। এবার ভালোবাসা দিবস উপলক্ষে প্রকাশিত হয়েছে হিমির নতুন মৌলিক গান। এ প্রসঙ্গে তাঁর সঙ্গে কথা বলেছেন শিহাব আহমেদ।
২ দিন আগে