
ব্যভিচারের জন্য নারীদের প্রকাশ্যে পাথর মেরে হত্যা করার বিধান ফের কার্যকর করার সিদ্ধান্ত নিয়েছে আফগানিস্তানের তালেবান সরকার। গত শনিবার দেশটির রাষ্ট্রীয় টেলিভিশনে সম্প্রচারিত একটি অডিও বার্তায় তালেবানের সর্বোচ্চ নেতা মোল্লা হিবাতুল্লাহ আখুন্দজাদা এ ঘোষণা দিয়েছেন।
ব্রিটিশ বার্তা সংস্থা টেলিগ্রাফ এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে।
টেলিগ্রাফের প্রকাশিত একটি ভিডিওতে আখুন্দজাদা বলেছেন, আন্তর্জাতিক সম্প্রদায় নারীদের অধিকারের পক্ষে যেই ওকালতি করছে, তা তালেবানের ইসলামিক শরিয়া আইনের ব্যাখ্যার বিরুদ্ধে।
আখুন্দজাদা বলেন, ‘আপনারা (নারী অধিকারের পক্ষে কাজ করা আন্তর্জাতিক সম্প্রদায়) বলেন, আমরা পাথর মেরে নারীদের হত্যা করলে এটা নারীর অধিকারের লঙ্ঘন। কিন্তু আমরা শিগগিরই ব্যভিচারে লিপ্ত নারীদের শাস্তি কার্যকর করব। আমরা নারীদের জনসমক্ষে বেত্রাঘাত করব। আমরা তাঁদের জনসমক্ষে পাথর মেরে হত্যা করব। কাবুলের দখল করেই তালেবানের কাজ শেষ হয়নি, এটি কেবল শুরু হয়েছে।’
২০২১ সালে তালেবান ক্ষমতায় ফিরে আসার পর থেকে আফগানিস্তানের নারীরা অনেক প্রতিবন্ধকতার মুখে রয়েছেন। যুদ্ধবিধ্বস্ত দেশটিতে মেয়েদের শিক্ষা, কর্মসংস্থান এবং পাবলিক স্পেসে কোনো প্রবেশাধিকার নেই।
ক্ষমতায় ফিরে আসার মাত্র এক মাস পরে তালেবান কর্তৃপক্ষ ২০২২ সালের ডিসেম্বরে নারীদের জন্য বিশ্ববিদ্যালয়ের দরজা বন্ধ করে। তার আগে মেয়েদের মাধ্যমিক বিদ্যালয়ে যাওয়া নিষিদ্ধ করেছিল এবং কর্মক্ষেত্রে নারীদের অংশগ্রহণকে ব্যাপকভাবে সীমাবদ্ধ করে।
আফগানিস্তানে মেয়েদের অবস্থা ‘বিশ্বব্যাপী সবচেয়ে খারাপ’ বলে জাতিসংঘের একটি প্রতিবেদনে উল্লেখ হয়েছে। জাতিসংঘের প্রতিবেদনে বলা হয়েছে, ইসলামের গোঁড়া ও কঠোর ব্যাখ্যার ওপর ভিত্তি করে তালেবান সরকারের নীতি ‘লিঙ্গবৈষম্যমূলক’।
আফগানিস্তানের একজন তরুণ শিক্ষার্থীর বরাত দিয়ে এএফপি বলেছে, অনেক পরিবারের জন্য এখন একমাত্র পথ খোলা। আর সেটি হলো পরিবারের মেয়েদের বিয়ে দিয়ে দেওয়া, সেখানে মেয়েদের সম্মতি থাকুক বা না থাকুক।
ওই শিক্ষার্থী এএফপিকে আরও বলেন, ‘আফগানিস্তানজুড়ে ব্যাপক হতাশা বিরাজ করছে। গত দুই বছরে মেয়েদের আত্মহত্যার হার অনেক বেড়েছে। এটা খুবই দুঃখজনক।’

ভেনেজুয়েলার সাবেক প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোকে তুলে নিয়ে আসার গোপন সামরিক তথ্য ব্যবহার করে জুয়া বা প্রেডিকশন মার্কেটে বিপুল অর্থ জেতার অভিযোগে যুক্তরাষ্ট্রের স্পেশাল ফোর্সের এক সদস্যকে গ্রেপ্তার করা হয়েছে। গ্যানন কেন ভ্যান ডাইক নামের ওই সেনার বিরুদ্ধে গোপন সরকারি তথ্য ব্যক্তিগত লাভের...
৪১ মিনিট আগে
লেবানন ও ইসরায়েলের মধ্যে চলমান সংঘাত নিরসনে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তিন সপ্তাহের যুদ্ধবিরতি বৃদ্ধির ঘোষণা দিয়েছেন। তবে এর স্থায়িত্ব নিয়ে গভীর সংশয় দেখা দিয়েছে। খোদ জাতিসংঘে নিযুক্ত ইসরায়েলি রাষ্ট্রদূত ড্যানি ড্যানন জানিয়েছেন, এই যুদ্ধবিরতির পরিস্থিতি ‘শতভাগ নিশ্চিত নয়’।
২ ঘণ্টা আগে
ইরানে চলমান যুদ্ধ ও অর্থনৈতিক সংকট সাধারণ মানুষের জীবনে বহুমাত্রিক চাপ তৈরি করেছে। যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সঙ্গে উত্তেজনাপূর্ণ পরিস্থিতির মধ্যে দেশটির কর্মসংস্থান আরও সংকুচিত হচ্ছে, মূল্যস্ফীতি বাড়ছে এবং ইন্টারনেট সীমাবদ্ধতা মানুষের আয়ের পথ বন্ধ করে দিচ্ছে। ফলে অনেকের জীবন এখন ‘শূন্য আয়’-এর...
১৪ ঘণ্টা আগে
পারস্য উপসাগরীয় অঞ্চলের গুরুত্বপূর্ণ নৌপথ হরমুজ প্রণালি খুলে দিতে ইরানের ওপর চাপ বাড়িয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। হরমুজ প্রণালিতে কোনো নৌযানকে মাইন বসাতে দেখলে সেটিকে সরাসরি ধ্বংস বা গুলি করে ডুবিয়ে দেওয়ার নির্দেশ দিয়েছেন তিনি।
১৫ ঘণ্টা আগে