মহামারির পর রাশিয়া-ইউক্রেন যুদ্ধ, ডলার সংকট, আর্থিক মন্দায় যেখানে বেশির ভাগ প্রতিষ্ঠান ধাক্কা খাচ্ছে, সেখানে ব্যতিক্রম বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। আন্তর্জাতিক ক্রিকেটে বাংলাদেশ দলের পারফরম্যান্স যেমনই হোক, ক্রিকেট বোর্ড তাদের আয়ে নতুন রেকর্ড করছে।
সূত্র জানায়, সাত বছর আগেই বিসিবি বছরে ২০০ কোটি টাকার বেশি আয় করেছে। ২০১৭–১৮ অর্থবছরে তাদের ফিক্সড ডিপোজিটে (এফডিআর) বিনিয়োগ ছিল ৫২২ কোটি টাকা। ২০২২-২৩ অর্থ বছরে এফডিআর দাঁড়িয়েছে ৭৭২ কোটি টাকায়। বিসিবির আর্থিক কাঠামো এতটাই শক্তিশালী, এখন তাদের পুঞ্জীভূত তহবিল দাঁড়িয়েছে এক হাজার ৬৫ কোটি টাকার। করোনাকালীন ধাক্কায় ২০২১-২২ অর্থ বছরেই শুধু বিসিবি আয়-ব্যয় সমন্বয় করে সবচেয়ে কম টাকা বাঁচাতে পেরেছিল, সেটিও প্রায় ১১ কোটি টাকা।
বিসিবির অর্থ বিভাগ সূত্রে জানা যায়, ২০২২-২৩ অর্থ বছরে ক্রিকেট বোর্ড রেকর্ড ১৫১ কোটি টাকা নিট উদ্বৃত্ত রাখতে পেরেছে। এ সময়ে আয়ও করেছে রেকর্ড ৫০৭ কোটি টাকা। বিসিবির আয়ের গুরুত্বপূর্ণ উৎস আন্তর্জাতিক টিভি স্বত্ব, জাতীয় দলের স্পনসরসহ বিভিন্ন পৃষ্ঠপোষক হলেও বড় অঙ্কের আয়টা আসে আইসিসি ও এসিসির রাজস্ব ভাগাভাগি থেকে। চলতি অর্থ বছরেও তারা ২৫০ কোটি টাকারও বেশি আয় ধরে রেখেছে এই খাত থেকে। ডলার সংকটেও বিসিবির মোটা অঙ্কের ডলার আয় অব্যাহত থাকছে। বৈশ্বিক আর্থিক মন্দার মধ্যেও আয় বৃদ্ধি নিয়ে বিসিবির প্রধান নির্বাহী কর্মকর্তা নিজাম উদ্দিন চৌধুরী গতকাল আজকের পত্রিকাকে বলেছেন, ‘আইসিসি ও এসিসি থেকে যে অঙ্কের টাকা আমরা পেয়ে থাকি, ওটা আসলে (প্রচলিত) আয় বলব না, এটাকে বলতে পারেন মেম্বার্স কন্ট্রিবিউশন।’
টেস্ট খেলুড়ে দেশ হওয়ায় বিসিবি প্রতি বছরই আইসিসির রাজস্ব মডেল অনুযায়ী বড় অঙ্কের টাকা পেয়ে থাকে। আইসিসি যেহেতু প্রতিবছর একাধিক ইভেন্ট আয়োজন করে থাকে, সদস্য বোর্ডগুলোর সঙ্গে রাজস্ব ভাগাভাগিতে তাই বৈশ্বিক আর্থিক মন্দার খুব একটা প্রভাব পড়ে না।

দক্ষিণ আফ্রিকায় ত্রিদলীয় ওয়ানডে ইমার্জিং সিরিজে বাংলাদেশের শুরুটা ভালো হলো না। প্রিটোরিয়ায় নিজেদের প্রথম ম্যাচে আজ ৭ উইকেটে হেরে সিরিজ শুরু করেছে বাংলাদেশ। দক্ষিণ আফ্রিকা ইমার্জিং দল জিতেছে ৩১.২ বল হাতে রেখে!
১৪ ঘণ্টা আগে
ইংল্যান্ডের নতুন টেস্ট অধিনায়ক জো রুট স্পষ্ট জানিয়ে দিয়েছেন, বেন স্টোকস ও ব্রেন্ডন ম্যাককালামের সময়ের আক্রমণাত্মক ‘বাজবল’ দর্শন থেকে সরে আসার কোনো পরিকল্পনা তাঁর নেই।
১৬ ঘণ্টা আগে
সাফের অধীনে নেপাল থাকলেও আপাতত ফিফার নিষেধাজ্ঞায় আছে তারা। তাই টুর্নামেন্টে তাদের খেলা নিয়ে রয়েছে অনিশ্চয়তা। যদি নির্দিষ্ট সময়সীমার আগে নিষেধাজ্ঞা তুলে নিতে পারে তবেই খেলতে পারবে সাফে। সেক্ষেত্রে তাদের রাখা হবে বাংলাদেশের।
১৬ ঘণ্টা আগে
দুই ম্যাচের টেস্ট সিরিজ খেলতে শুক্রবার দিবাগত রাত ১২টার দিকে অস্ট্রেলিয়ার উদ্দেশে ঢাকা ছেড়েছে বাংলাদেশ দল। শেষ মুহূর্তে দলে ডাক পাওয়ায় আগামীকালের ফ্লাইটে অস্ট্রেলিয়া যাবেন লিটন।
১৮ ঘণ্টা আগে