ব্রাহ্মণবাড়িয়ার প্রত্যন্ত এলাকায় শিশু-কিশোরদের বয়ঃসন্ধিকালীন বিভিন্ন সমস্যা সমাধানে সচেতনতার বার্তা দেওয়াসহ পুতুলনাট্য প্রদর্শনীর মাধ্যমে নানামুখী বার্তা ছড়িয়ে দিতে ভূমিকা রেখেছে ‘ঝুমুর বীণা পুতুলনাচ’। সেই অবদানের পুরস্কার পেলেন ‘ঝুমুর বীণা পুতুলনাচ’-এর স্বত্বাধিকারী চম্পা বেগম।
গতকাল বৃহস্পতিবার বিশ্ব পুতুলনাট্য দিবসে সম্মাননা দেওয়া হয়েছে পুতুলনাট্য শিল্পী চম্পা বেগমকে। দিনটি উদ্যাপন করা হয় সম্মাননা, আলোচনা ও পুতুলনাট্য প্রদর্শনীর মাধ্যমে।
বাংলাদেশ শিল্পকলা একাডেমির আয়োজনে সন্ধ্যা সাড়ে ৭টায় স্টুডিও থিয়েটার হলে সম্মাননা দেওয়া হয় চম্পা বেগমকে। অনুষ্ঠানে নিজের অনুভূতি জানিয়ে তিনি বলেন, ‘আগে আমার স্বামী পুতুলনাচ করত। এরপর আমি আর আমার ছেলে চালাই। আমার একটাই কথা, শুধু আমি না বাংলাদেশে যাঁরা পুতুলনাচ করেন তাঁদের এ শিল্প এগিয়ে নিতে যেন সহযোগিতা করা হয়।’
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের নাটক ও নাট্যতত্ত্ব বিভাগের অধ্যাপক পুতুলনাট্য গবেষক রশীদ হারুন বলেন, ‘আমরা যদি বাইরে যাই তাহলে কী পরিচয় দেব। আমরা শেক্সপিয়ারের নাটক নিয়ে যেতে পারব না। আমাদের ঐতিহ্য মলুয়া-মহুয়া নিয়ে যেতে হবে। তাই আমাদের ঐতিহ্যকে আমাদের শিশুদের চেনাতে হবে। ব্রাহ্মণবাড়িয়ার নাচটা কেন ভাইরাল হলো, কারণ এটা আমাদের মনের মধ্যে। আমাদের ভালো লেগেছে। তাই এ শিল্পের পৃষ্ঠপোষকতা করতে হবে।’
নাট্যজন গোলাম সারোয়ার বলেন,
এটা হাজার বছরের পুরোনো ঐতিহ্য। দেশ স্বাধীন হওয়ার পর থেকে প্রায় নিশ্চিহ্ন হয়ে যাওয়ার অবস্থায় চলে গিয়েছিল এ শিল্প। সেখানে একাডেমির পরিচর্যা এবং বিভিন্ন শিল্পীর চেষ্টায় আজকে আবার প্রাণ ফিরে পাচ্ছে।
তবে নিজের একটার আশঙ্কার কথাও তুলে ধরেন গোলাম সারওয়ার। তিনি বলেন, ‘এখন নানাভাবে পাপেট হচ্ছে। কিন্তু সুতা দিয়ে আমাদের যে পুতুলনাচ, সেটা কি বিদেশি পুতুলনাচের বা পাপেটের আড়ালে হারিয়ে যাবে? তাহলে কিন্তু একটা খারাপ ব্যাপার হয়ে যাবে।’
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বাংলাদেশ শিল্পকলা একাডেমির মহাপরিচালক লিয়াকত আলী লাকী।

অনেক দিন ধরে শোনা যাচ্ছিল, তৈরি হবে থ্রি ইডিয়টসের সিকুয়েল। গত ফেব্রুয়ারিতে নির্মাতা রাজকুমার হিরানি জানিয়েছিলেন, চিত্রনাট্য নিয়ে কাজ করছেন তিনি। এবার সিকুয়েল নির্মাণের বিষয়টি নিশ্চিত করলেন আমির খান।
৮ ঘণ্টা আগে
দেশের পর্যটনশিল্পকে আরও জনপ্রিয় করতে শুরু হয়েছে ‘চলো ঘুরে আসি’ শিরোনামের এক নতুন উদ্যোগ। এই প্রকল্পে ভ্রমণভিত্তিক গল্প নিয়ে তৈরি হবে ১০টি স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র। তাতে অভিনয় করবেন নতুন শিল্পীরা। শিল্পী নির্বাচনের দায়িত্ব পালন করবেন নির্মাতা অনিমেষ আইচ, অভিনেত্রী নাজনীন হাসান চুমকী ও রিচি সোলায়মান।
২০ ঘণ্টা আগে
২০১৭ সাল থেকে প্রতিবছর বিভিন্ন বিভাগে সেরাদের দেওয়া হচ্ছে আনন্দমেলা অ্যাওয়ার্ড। যুক্তরাষ্ট্রে প্রতিষ্ঠিত চ্যারিটি অর্গানাইজেশন আনন্দমেলার ব্যানারে দেওয়া হয় এই সম্মাননা পদক। আগামী ২৫ ও ২৬ জুলাই যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলেসে হলিউড সাইনসংলগ্ন এলাকায় অনুষ্ঠিত হবে ‘আনন্দ মেলা অ্যাওয়ার্ড ২০২৬’।
২১ ঘণ্টা আগে
প্রতিবছরই সংগীতসফরে একাধিকবার দেশের বাইরে যান ব্যান্ড তারকা নগর বাউল জেমস। আগামী জুলাইয়ে তিনি যাচ্ছেন ইউরোপ ট্যুরে। লন্ডন কনসার্ট দিয়ে শুরু হবে তাঁর এই সংগীতসফর।
২১ ঘণ্টা আগে