২০২৩ সালের বিশ্বের সেরা স্মার্টফোনের পুরস্কার পেল গুগলের পিক্সেল ৮ সিরিজের ফোন। মোবাইল ওয়ার্ল্ড কংগ্রেসে (এমডব্লিউসি) এই খেতাব দেওয়া হয়।
প্রতিবছর বিশ্বের মুঠোফোন অপারেটরদের সংগঠন জিএসএমএ গ্লোবাল মোবাইল অ্যাওয়ার্ডস’ পুরস্কারটি দিয়ে থাকে। পুরস্কারটি মোবাইল ওয়ার্ল্ড কংগ্রেস ইভেন্টে দেওয়া হয়। ‘বেস্ট মোবাইল টেকনোলজি ব্রেকথ্রু’ ও ‘বেস্ট মোবাইল নেটওয়ার্ক ইনফ্রাস্ট্রাকচার’ এর মতো বিভিন্ন পুরস্কার এই ইভেন্টে দেওয়া হয়। আর ‘ডিভাইস’ বিভাগের সবচেয়ে বড় পুরস্কার হলো ‘সেরা স্মার্টফোনের’।
পুরস্কারটি সম্পর্কে জিএসএমএ বলছে, এই পুরস্কার স্মার্টফোনের কর্মক্ষমতা, উদ্ভাবন ও নেতৃত্বের ওপর ভিত্তি করে দেওয়া হয়। ২০২৩ সালের জানুয়ারি থেকে ডিসেম্বর পর্যন্ত বাজারে ছাড়া বিশ্বের শীর্ষস্থানীয় স্বাধীন বিশ্লেষক, সাংবাদিক ও ইনফ্লুয়েন্সাররা স্মার্টফোনগুলো মূল্যায়নের মাধ্যমে সেরা ফোনের সিরিজ নির্বাচন করে।
এই পুরস্কারের সংক্ষিপ্ত তালিকায় ছিল—আইফোন ১৫ প্রো সিরিজ, ওয়ানপ্লাস ওপেন, স্যামসাং গ্যালাক্সি সিরিজ ও স্যামসাং গ্যালাক্সি জেড ফ্লিপ ৫। তবে সব জল্পনা কল্পনার অবসান ঘটিয়ে গুগল পিক্সেল ৮ সিরিজের ফোনকেই সেরা স্মার্টফোনের খেতাব দেওয়া হয়।
পুরস্কারের বিষয়টি এক্স (সাবেক টুইটার) প্ল্যাটফর্মে নিশ্চিত করেন গুগলের ডিভাইস ও সার্ভিসের সিনিয়র ভাইস প্রেসিডেন্ট রিক অস্টারলোহ।
২০২৩ সালে এই পুরস্কারটি পায় অ্যাপল আইফোন ১৪ প্রো এবং এর আগের বছর আইফোন ১৩ প্রো ম্যাক্স পায়। ২০২১ সালে গ্যালাক্সি এস ২১ আলট্রা এই খেতাব অর্জন করে। তবে প্রথমবারের মতো গুগল এই পুরস্কার পেল। ২০২১ সালে পুরস্কারের সংক্ষিপ্ত তালিকায় পিক্সেল ৬ প্রো ছিল। ২০১৯ সালে পিক্সেল ৩ এর নাইট সাইট ফিচার ‘ডিসরাপটিভ ডিভাইস ইনোভেশন’ পুরস্কারটি পায়।
এই বছর পিক্সেল ৮ ফোনের মাধ্যমে একটি মাইলফলক ছুঁয়েছে গুগল। ২০২৩ সালে প্রায় ১ কোটি ডিভাইস করে এই টেক জায়ান্ট।
তথ্যসুত্র: নাইন টু ফাইভ গুগল

দক্ষিণ কোরিয়ার প্রযুক্তি জায়ান্ট স্যামসাং ইলেকট্রনিকস-এ সেমিকন্ডাক্টর ও স্মার্টফোন বিভাগে কর্মীদের বোনাসের বিশাল ব্যবধানকে কেন্দ্র করে অভ্যন্তরীণ অসন্তোষ ও বিভাজন বাড়ছে। কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই-চালিত চিপের চাহিদা বাড়ায় চলতি বছরের দ্বিতীয় প্রান্তিকে সেমিকন্ডাক্টর বিভাগের মুনাফা ব্যাপকভাবে বেড়েছে।
৯ ঘণ্টা আগে
আমাদের দৈনন্দিন জীবন থেকে শুরু করে পড়াশোনা, চিকিৎসা, ব্যবসা এবং অফিসের কাজে কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআইয়ের ব্যবহার এখন খুব দ্রুত বেড়ে চলেছে। সাধারণ মানুষের অনেকের ধারণা, এআই হয়তো যেকোনো কঠিন বা অসম্ভব কাজ নিমেষে করে ফেলতে পারে। তবে বিজ্ঞান ও প্রযুক্তির দুনিয়ায় এআই আসল ক্ষমতা ও সীমাবদ্ধতা কতটুকু
২০ ঘণ্টা আগে
আমাদের ডেটা সুরক্ষাব্যবস্থা ও ব্যবস্থাপনা নিঃসন্দেহে দুর্বল। বর্তমান যুগে ডেটাই হচ্ছে নতুন কারেন্সি। বিশ্বজুড়ে বিভিন্ন ব্যক্তি ও গোষ্ঠী আর্থিকভাবে লাভবান হওয়া ছাড়াও প্রতিপক্ষের ওপর কৌশলগত সুবিধা পাওয়ার লক্ষ্যে ডেটার ওপর কর্তৃত্ব অর্জন করতে চায়। এমনকি কিছু ক্ষেত্রে রাষ্ট্রীয় পর্যায় থেকেও
২১ ঘণ্টা আগে
ফেসবুক এখন অর্থ আয়ের মাধ্যম। এখানে সুন্দর ও অর্থবহ কনটেন্ট তৈরি করে আয় করা যায়। এর জন্য কিছু কাজ করা জরুরি। ফেসবুক ক্রিয়েটর ক্লাব তাদের কমিউনিটিতে আয় বাড়ানোর বিভিন্ন পথ দেখিয়ে দেয়। সেখান থেকে আগ্রহীদের জন্য কিছু টিপস থাকল।
১ দিন আগে