
নোবেল বিজয়ী অর্থনীতিবিদ ড. মুহাম্মদ ইউনূসের গ্রামীণ টেলিকম ট্রাস্টের পক্ষ থেকে এনবিআরকে প্রায় ৫৪ কোটি টাকা পরিশোধ করতে হচ্ছে। তাহলেই তারা রেফারেন্স মামলা করতে পারবে। গ্রামীণ টেলিকম ট্রাস্টের রিটের পরিপ্রেক্ষিতে জারি করা রুল খারিজ করে আজ সোমবার এমন রায় দিয়েছেন বিচারপতি মুহাম্মদ খুরশীদ আলম সরকার ও বিচারপতি সরদার মো. রাশেদ জাহাঙ্গীরের বেঞ্চ।
জানা গেছে, গ্রামীণ টেলিকম ট্রাস্টের কাছে ২০১১-১২ অর্থ বছরে ১৭ কোটি ৩৭ লাখ ৬৩ হাজার ৭৭৯ টাকা ও ২০১২-২০১৩ অর্থবছরে ১৯৭ কোটি ৭০ লাখ ৯১ হাজার ২১৯ টাকা আয়কর দাবি করে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) নোটিশ দেয়।
এ নোটিশের বিরুদ্ধে প্রথমে কমিশনার অব ট্যাক্সেসে আপিল করলে সেটি খারিজ হয়। পরে ট্যাক্সেস অ্যাপিলেট ট্রাইব্যুনালে গেলে সেখানেও তাদের আবেদন খারিজ হয়।
এদিকে গ্রামীণ টেলিকম ট্রাস্টের পক্ষ থেকে হাইকোর্টে আয়কর রেফারেন্স মামলা করার শর্ত হিসেবে ২৫ ভাগ টাকা জমা দেওয়ার শর্ত মওকূফ চেয়ে এনবিআরে আবেদন করা হয়। সেটি খারিজ হলে রিভিউ আবেদন করেন তারা। তবে তাও খারিজ করে দেয় এনবিআর। আর ওই রিভিউ খারিজের সিদ্ধান্ত চ্যালেঞ্জ করে ২০২০ সালে রিট করলে রুল জারি করেন হাইকোর্ট। শুনানি শেষে সেই রুল সোমবার খারিজ করে রায় দেন আদালত।
আদালতে ড. ইউনূসের পক্ষে ছিলেন ব্যারিস্টার মোস্তাফিজুর রহমান খান। জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) পক্ষে ছিলেন অ্যাটর্নি জেনারেল এ এম আমিন উদ্দিন ও সহকারী অ্যাটর্নি জেনারেল তাহমিনা পলি। মোস্তাফিজুর রহমান আজকের পত্রিকাকে বলেন, হাইকোর্ট বলেছেন নিয়ম অনুযায়ী ২৫ শতাংশ টাকা জমা দিয়ে রেফারেন্স মামলা করতে।
সহকারী অ্যাটর্নি জেনারেল ব্যারিস্টার তাহমিনা পলি আজকের পত্রিকাকে বলেন, হাইকোর্টে রেফারেন্স আপিল করতে হলে ২৫ শতাংশ টাকা জমা দিতে হয়। গ্রামীণ টেলিকম ট্রাস্টের পক্ষ থেকে ২৫ শতাংশ টাকা জমা দেওয়ার শর্ত মওকুফ চেয়ে এনবিআরে আবেদন করা হয়েছিল। সেটি খারিজ হলে রিভিউ আবেদন করা হয়। তাও খারিজ করে দেয় এনবিআর। আর ওই রিভিউ খারিজের সিদ্ধান্ত চ্যালেঞ্জ করে ২০২০ সালে রিট করলে রুল জারি করেন হাইকোর্ট। শুনানি শেষে সেই রুল আজ সোমবার খারিজ করে রায় দেন আদালত।

হবিগঞ্জের চুনারুঘাট উপজেলার আহম্মদাবাদ ইউনিয়নের চিমটিবিল সীমান্ত এলাকায় ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) সদস্যদের গুলিতে বাংলাদেশি তরুণ সোহাগ মিয়া (২০) নিহত হয়েছেন।
৩ মিনিট আগে
নড়াইলের লোহাগড়ায় মফিজার মোল্যা নামে এক ব্যক্তিকে শ্বাসরোধে হত্যার অভিযোগে স্ত্রীসহ দুজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তার হওয়া ফাতেমা বেগম ভাটগাতী গ্রামের নিহত মফিজার মোল্যার স্ত্রী। অপর গ্রেপ্তার মশিয়ার রহমান একই ইউনিয়নের ঈশানগাতী গ্রামের শওকত রহমানের ছেলে এবং নিহতের বেয়াই।
৭ মিনিট আগে
রাঙামাটির রাজস্থলী-বিলাইছড়ি সীমান্ত সড়কে মোটরসাইকেল গভীর খাদে পড়ে খিয়োমা তঞ্চঙ্গ্যা (৫২) নিহত হয়েছেন। শনিবার রাতে দুর্ঘটনার পর তাঁকে রাজস্থলী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। পরে হাসপাতালে নেওয়ার পথে তাঁর মৃত্যু হয়।
১৩ মিনিট আগে
ঝালকাঠি শহরের কাঠপট্টি এলাকায় অভিযান চালিয়ে ৩ হাজার ২৭২ কেজি নিষিদ্ধ পলিথিন শপিং ব্যাগ জব্দ করেছে পরিবেশ অধিদপ্তর। এ ঘটনায় এক ব্যবসায়ীকে ১০ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। আজ রোববার দুপুরে পরিবেশ অধিদপ্তরের ঝালকাঠি জেলা কার্যালয় ও জেলা প্রশাসনের যৌথ উদ্যোগে পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন
১৬ মিনিট আগে