সামনেই ভ্যালেন্টাইনস ডে। ভ্যালেন্টাইন সপ্তাহ শুরু হইসে আজ থেকে। বছরের এ সময়ে ভালোবাসার রঙে রঙিন হয়ে ওঠে পুরো পৃথিবী। শুধু জীবনসঙ্গিনীই নয়, পরিবারের সদস্য ও আত্মীয়স্বজন কিংবা বন্ধুবান্ধবের কাছে ভালোবাসা প্রকাশের দারুণ সময় এটি।
সপ্তাহটি শুরু হয় রোজ ডে দিয়ে। ফেব্রুয়ারির সপ্তম দিন পৃথিবীজুড়ে দিবসটি বেশ জাঁকজমকভাবে উদ্যাপিত হয়। এদিন প্রিয় মানুষটিকে তাজা গোলাপ উপহার দিয়ে ভালোবাসা প্রকাশ করে অধিকাংশ মানুষ। ইতিহাস থেকে জানা যায়, উনিশ শতকে রানি ভিক্টোরিয়ার সময়কালে ব্রিটেনে গোলাপ দিয়ে ভালোবাসা প্রকাশ করা হতো। তারপর ধীরে ধীরে বিশ্বব্যাপী এই প্রথা ছড়িয়ে পড়ে।
এখন লালসহ বেশ কয়েকটি রঙের গোলাপ পাওয়া যায়। বিভিন্ন রঙের গোলাপ ফুল বিভিন্ন অর্থ বহন করে। উৎসব ও ব্যক্তিবিশেষে গোলাপের ধরনেও আসে পরিবর্তন।
কার জন্য কেমন গোলাপ
জীবনসঙ্গিনীর প্রতি ভালোবাসা প্রকাশ করতে বিয়ের দিন, বিবাহবার্ষিকী, জন্মদিন, ভালোবাসা দিবস ও সন্তান জন্মদানের সময় লাল গোলাপ উপহার হিসেবে দেওয়া যেতে পারে।
কারও অসুস্থতায় সহানুভূতি প্রকাশে সঙ্গী হতে পারে প্রাণবন্ত ও উজ্জ্বল রঙের গোলাপ। ফুলের সঙ্গে খেলনা ও চকলেট উপহারে নতুন মাত্রা যোগ করবে।
সাদা রঙের গোলাপ কারও মৃত্যুতে শ্রদ্ধা ও সম্মানের প্রতীক বহন করে। মা দিবস কিংবা যে কাউকে জন্মদিনের শুভেচ্ছা জানাতে উজ্জ্বল রঙের গোলাপ দেওয়া যায়। হলুদ, লাল, নীল—যেকোনো রঙের গোলাপই হাসি ফোটাতে পারে মা-বাবা কিংবা বন্ধুদের মুখে।
কারও বিয়েতে সাদা গোলাপের তোড়া হাতে উপস্থিত হতে পারেন। এটি পবিত্রতা ও একতার প্রতীক, যা বিবাহবন্ধনের গুরুত্বপূর্ণ বিষয়। এ ছাড়া গোলাপি, লাল, হলুদ, নীল, বেগুনি ও কমলা রঙের গোলাপ ফুলও পছন্দের তালিকায় রাখা যেতে পারে।
যেভাবে গোলাপ সংরক্ষণ করবেন
প্রিয়জনের কাছে থেকে উপহার পাওয়া গোলাপ ফুল সংরক্ষণ করা খুবই গুরুত্বপূর্ণ। গোলাপ শুধু একটি ফুলই নয়, এর সঙ্গে জড়িয়ে আছে অনেক স্মরণীয় মুহূর্ত। আর এই মুহূর্তগুলোকে বন্দী করতে ফুলটি সংরক্ষণের বিকল্প নেই।
সংরক্ষণের সবচেয়ে জনপ্রিয় পদ্ধতি হচ্ছে বাতাসে শুকানো। এ প্রক্রিয়ায় প্রথমে কাণ্ড থেকে পাতাগুলো ছিঁড়ে ফেলতে হবে। এরপর উল্টো করে ঝুলিয়ে শীতল ও অন্ধকার জায়গায় ৭ থেকে ১০ দিন রেখে দিতে হবে। একসময় দেখা যাবে, গোলাপটি শুকিয়ে গেছে।
গ্লিসারিন মিশ্রিত গরম পানির সঙ্গে আকারভেদে কয়েক দিন থেকে দুই সপ্তাহ পর্যন্ত গোলাপ রেখে দিন। হালকাভাবে হেয়ার স্প্রে ছিটিয়ে দিয়ে উল্টো করে দু-তিন সপ্তাহের জন্য রেখে দিন। আলো থেকে দূরে রাখাই ভালো। এতে পাপড়িগুলো দ্রুত শুকাবে। শুকানোর পর আকৃতি ঠিক রাখতে আবার হেয়ার স্প্রে ব্যবহার করুন।
দুটি বেকিং পেপারের মাঝখানে রেখে দিন আপনার পছন্দের রঙের গোলাপ ফুল। তার ওপর ভারী বই বা ইট দিয়ে দুই সপ্তাহের জন্য রেখে দিন। দুই থেকে তিন দিন পরপর বেকিং পেপার পরিবর্তন করুন, যাতে আর্দ্রতা তৈরি না হয়। এরপর ফ্রেম করে বাঁধিয়ে রাখুন।
সূত্র: হিন্দুস্তান টাইমস, ফার্নস অ্যান্ড পেটালস ও ইনফিনিটি রোজেস

বিদেশি রান্নায় মিষ্টি ও টক স্বাদের মেলবন্ধন নতুন কিছু নয়। তবে ডালিমের টক-মিষ্টি স্বাদ আর আখরোটের ঘ্রাণে চিকেন রান্নার এমন আয়োজন বেশ ব্যতিক্রম। ইরানের ঐতিহ্যবাহী খাবার ফেসেনজান ঠিক এমনই একটি পদ। মুরগির মাংস ৫০০ গ্রাম, আখরোট দেড় কাপ, পেঁয়াজ ১টি, তেল ১ টেবিল চামচ, হলুদ ১ চা-চামচ, দারুচিনি ১ টুকরা...
১ ঘণ্টা আগে
ঘর হলো আমাদের শান্তির আশ্রয়। যেখানে সব ক্লান্তি ভুলে স্বস্তি খুঁজি। তবে লালন করা কিছু ভুল সজ্জার কারণে অনেক সময় সেই শান্তির জায়গা অশান্ত বা বিষাদময় হয়ে উঠতে পারে। আবহাওয়ার পরিবর্তন বা ঋতুবদলের এই সময়ে তাই বেডরুমের চেনা রূপ বদলে ফেলার উপযুক্ত সুযোগ। শরতের শুরুতে তাই নতুন করে সাজিয়ে তুলুন অন্দরমহল...
৩ ঘণ্টা আগে
সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম টিকটকে ইদানীং একটি ট্রেন্ড বেশ জনপ্রিয় হয়ে উঠেছে। একে বলা হচ্ছে ওর্থ দ্য মানি ট্রেন্ড। এতে ক্রিয়েটররা নিজের জীবনের অভিজ্ঞতা থেকে এমন ৫টি জিনিস বা সেবার তালিকা শেয়ার করছেন, যা তাঁদের মতে ‘পয়সা উশুল’ বা ওর্থ দ্য মানি। বিলাসবহুল স্কিন কেয়ার, ডিজাইনার হ্যান্ডব্যাগ থেকে...
৫ ঘণ্টা আগে
বারবিকিউ মানেই আমাদের কাছে তা হতে হবে মুরগি কিংবা গরুর মাংস। তবে চাইলে বাড়িতে সবজি দিয়েও বারবিকিউর স্বাদে খাবার বানিয়ে খেতে পারেন। সবজিপ্রেমীদের জন্য বিবিকিউর স্মোকি, মিষ্টি ও ঝাল স্বাদের স্মোকি বিবি ক্যু সুইট পটেটো অ্যান্ড চিকপি ট্যাকো হতে পারে দারুণ একটি খাবার।
৭ ঘণ্টা আগে