ব্রাউজারে কাজ করার সময় এক বা একাধিক ট্যাব খোলা থাকে। অনেক সময় তাড়াহুড়া করতে গিয়ে প্রয়োজনীয় ট্যাবটি বা পুরো ব্রাউজারটি ভুলক্রমে বন্ধ করে দিতে পারেন। আবার ট্যাবগুলোয় খোলা ওয়েবসাইটের ঠিকানা বা প্রতিবেদনের শিরোনাম মনে নাও থাকতে পারে। এজন্য দরকারি ট্যাবগুলো পুনরায় খোলার পদ্ধতি শিখে রাখা প্রয়োজন।
তিন উপায়ে পুনরায় ট্যাবগুলো খোলা যায়। সেগুলো নিয়ে আলোচনা করা হল—
কিবোর্ডের শর্টকাট ব্যবহার
সবচেয়ে দ্রুত উপায়ে ট্যাবগুলো পুনরায় খোলার জন্য কিবোর্ডের ‘Ctrl + Shift + T’ শর্টকাট ব্যবহার করতে পারেন। একই সঙ্গে কিবোর্ডের Ctrl, Shift ও ‘T’ বাটনগুলো চেপে ধরে রাখুন।
যতক্ষণ এই শর্টকাট চেপে ধরে রাখবেন, ততক্ষণ আগের বন্ধ করা ট্যাবগুলো পুনরায় খুলতে থাকবে। এই ছোট শর্টকাটটি মনে রাখলে কয়েক সেকেন্ডের মধ্যে ক্রোম ব্রাউজারে ট্যাবগুলো চালু করতে পারবেন।
ক্রোম ব্রাউজার যদি পুরোপুরি বন্ধ হয়ে যায় বা আপনার কম্পিউটার হুট করে রিইস্টার্ট নেয় তাহলেও এই শর্টকাট ব্যবহার করে আগের ব্রাউজিং সেশনের ট্যাবগুলো চালু করতে পারবেন।
মাউস ব্যবহার করে
যদি কিবোর্ডের শর্টকাটটি মনে নাও থাকে, তবুও মাউসের মাধ্যমে ট্যাবগুলো পুনরায় চালু করতে পারবেন। এজন্য ট্যাবের পাশে ডানপাশের খালি জায়গায় মাউসের কার্সরটি নিয়ে যান এবং রাইট ক্লিক করুন। এর ফলে একটি পপ–আপ মেনু চালু হবে। এরপর মেনুর ‘রিওপেন ক্লোজড ট্যাব’ অপশনটি নির্বাচন করুন।
এর মাধ্যমে বন্ধ করা সর্বশেষ ট্যাবটি চালু হবে। তাই যদি আরও আগের বন্ধ করা ট্যাব চালু করতে চান, তাহলে প্রক্রিয়াটি আরও কয়েকবার পুরাবৃত্তি করতে হবে।
ব্রাউজিং হিস্টরি ব্যবহার করে
অনেকগুলো ট্যাব বন্ধ করার মধ্যে যদি একটি নির্দিষ্ট অ্যাপ খুলতে চান, হলে ব্রাউজিং হিস্টরি ব্যবহার করে লিংকটি খোলা সহজতর হবে। ব্রাউজিং হিস্টরি দ্রুত দেখার জন্য কিবোর্ডের Ctrl ও H বাটন দুটি একই সঙ্গে চেপে ধরুন।
ব্রাউজিং হিস্টরি ডেট ও গ্রুপ—এই দুই ভাবে সাজানো থাকে। ‘ডেট’ অপশন ব্যবহার করলে সব তারিখের ব্রাউজিং হিস্টরি দেখা যাবে। এতে আপনার প্রয়োজনীয় লিংকটি দেখতে পারবেন।
আর ‘গ্রুপ’ অপশনটি ব্যবহার করলে সর্বশেষ সার্চ করা বিষয়টি দেখতে পারবেন। সেই সঙ্গে বিষয়ভিত্তিক লিংকগুলোও দেখা যাবে।
কিবোর্ডের ‘Ctrl + Shift + T’ শর্টকাটটি ব্যবহার করে কাজটি দ্রুত হয়। তবে অনেক দিন আগের ট্যাব খোলার জন্য ব্রাউজিং হিস্টরি প্রক্রিয়াটি বেশি কার্যকর।
তথ্যসূত্র: ম্যাশাবল

অ্যান্ড্রয়েড ডিভাইসে ফাইল আদান-প্রদান আরও সহজ ও দ্রুত করতে গুগল আনুষ্ঠানিকভাবে চালু করেছে ‘ট্যাপ টু শেয়ার’ ফিচার। কুইক শেয়ার প্রটোকলের ওপর ভিত্তি করে তৈরি এই ফিচারের মাধ্যমে দুটি সামঞ্জস্যপূর্ণ অ্যান্ড্রয়েড ফোন কাছাকাছি এনে সহজে কন্টাক্ট, ছবি ও ভিডিও বিনিময় করা যাবে।
১৬ মিনিট আগে
অনলাইন নিরাপত্তা এবং নিজস্ব ব্যক্তিগত তথ্য সাইবার অপরাধীদের হাত থেকে মুক্ত রাখা এখন বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে। তবে অসম্ভব কিছুই না। একটু সতর্কতাই সাইবার দুনিয়ায় আপনার তথ্য সুরক্ষিত রাখতে পারে। এ জন্য যা করতে পারেন—
২৯ মিনিট আগে
বাংলাদেশে একের পর এক তথ্য ফাঁসের (ডেটা ব্রিচ) ঘটনা সামনে আসছে। তবে এসব ঘটনার বেশির ভাগই সংশ্লিষ্ট প্রতিষ্ঠান নিজেরা শনাক্ত করতে পারছে না। এতে শুধু নাগরিকের ব্যক্তিগত তথ্যের নিরাপত্তাই নয়, দেশের প্রতিষ্ঠানগুলোর ডেটা সুরক্ষা ও নজরদারি সক্ষমতা নিয়েও প্রশ্ন উঠেছে।
৬ ঘণ্টা আগে
‘বয়স কম’ তাই ছাঁটাইয়ের তালিকায় নাম উঠল মাইক্রোসফটের এক কর্মীর। ভারতের হায়দরাবাদের ওই সফটওয়্যার প্রকৌশলী জানান, ছাঁটাইয়ের খবর দেওয়ার সময় তাঁর ব্যবস্থাপক তাঁকে ‘তুলনামূলকভাবে তরুণ’ উল্লেখ করেছেন।
২১ ঘণ্টা আগে