
নির্বাচনকর্মীদের বিরুদ্ধে মিথ্যা অভিযোগ দিয়ে মানহানি করায় সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সাবেক আইনজীবী ও মিত্র রুডি গিলিয়ানিকে প্রায় ১৫ কোটি (১৪ কোটি ৮০ লাখ) ডলার জরিমানা করেছেন আদালত। জর্জিয়ার দুই নির্বাচনকর্মীর বিরুদ্ধে ২০২০ সালের নির্বাচনে ট্রাম্পের বিরুদ্ধে কারচুপি করতে সহায়তা করার অভিযোগ করেন রুডি গিলিয়ানি। এতে তাঁর বিরুদ্ধে মানহানির মামলা করেন ওই দুই কর্মী। স্থানীয় সময় গতকাল শুক্রবার আদালত মানহানির মামলায় রুডি গিলিয়ানিকে দোষী সাব্যস্ত করে জরিমানা করেন।
ওয়াশিংটনের ফেডারেল আদালতের রায়ে বলা হয়, নির্বাচনকর্মী ওয়ানড্রেয়া শোয়ে মস ও তাঁর মা রুবি ফ্রিম্যানের মানহানি ও অনুভূতিতে আঘাত হানার জন্য ৭ কোটি ৩০ লাখ এবং ট্রাম্পের সাবেক আইনজীবী ও নিউইয়র্কের সাবেক মেয়রকে শাস্তি দেওয়ার জন্য ৭ কোটি ৫০ লাখ ডলার জরিমানা দিতে হবে।
আদালতের বাইরে রুবি ফ্রিম্যান সাংবাদিকদের বলেন, ‘আজ অত্যন্ত আনন্দের দিন। আমার এবং আমার মেয়ের সঙ্গে রুডি গিলিয়ানি যা করেছে, আদালত তার বিরুদ্ধে প্রমাণ পেয়েছে এবং এর জন্য তাকে দায়ী করেছে। অন্যদেরও দায়ী করতে হবে।’
শুনানিতে ফেডারেল আদালতের বিচারক বলেন, ‘গিলিয়ানি মানহানি, ইচ্ছাকৃতভাবে মানসিক যন্ত্রণা দেওয়া এবং নাগরিকদের বিরুদ্ধে ষড়যন্ত্রের জন্য দায়ী। এখানে একমাত্র প্রশ্ন হলো—গিলিয়ানির বিরুদ্ধে কী পরিমাণ ক্ষতিপূরণ আরোপ করা যায়।’ আদালত এ সিদ্ধান্ত নেওয়ার জন্য ১০ ঘণ্টারও বেশি সময় নেয়। গিলিয়ানি সাবেক প্রেসিডেন্ট ট্রাম্পকে ২০২০ সালের নির্বাচনে কারচুপির মিথ্যা দাবি আরোপ করতে সহায়তা করেছেন।
এই রায়ের প্রতিক্রিয়ায় গিলিয়ানি বলেন, তিনি এই রায়ের বিরুদ্ধে আপিল করবেন। আদালতের বাইরে তিনি সাংবাদিকদের বলেন, ‘ক্ষতিপূরণের অর্থের পরিমাণের অযৌক্তিকতা পুরো প্রক্রিয়াটির অযৌক্তিকতাকেই তুলে ধরছে।’
ট্রাম্প ও তাঁর মিত্ররা নির্বাচন কারচুপিতে জড়িত বলে ‘মিথ্যা’ দাবি করার পর থেকে গণপিটুনির হুমকিসহ বর্ণবাদী ও লিঙ্গবৈষম্যমূলক বার্তা পেয়ে আসছেন কৃষ্ণাঙ্গ শোয়ে মস ও রুবি ফ্রিম্যান। তিন দিন যাবৎ সাক্ষ্য গ্রহণের পর এ রায় ঘোষণা করা হয়েছে।

বাংলাদেশ ও নেপালের সঙ্গে ভারতীয় পণ্য ও মানুষ চলাচল আরও সহজ করতে পশ্চিমবঙ্গে নতুন করে ৭ থেকে ৮টি আন্তর্জাতিক স্থলবন্দর গড়ে তোলার পরিকল্পনা রয়েছে বলে জানিয়েছেন কেন্দ্রীয় সরকারের এক জ্যেষ্ঠ কর্মকর্তা। সীমান্তজুড়ে ছড়িয়ে থাকা এসব অবকাঠামো তৈরি করবে ভারতের ভূমি বন্দর কর্তৃপক্ষ (এলপিএআই)।
২ ঘণ্টা আগে
ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু ফেব্রুয়ারির শেষ দিনে যখন ইরানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্র-ইসরায়েল যৌথ যুদ্ধ শুরু করেন, তখন ইসরায়েলের লক্ষ্যগুলো বেশ স্পষ্ট বলেই মনে হয়েছিল। লক্ষ্য ছিল ইরানের পারমাণবিক ও ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র কর্মসূচি ভেঙে দেওয়া এবং শেষ পর্যন্ত ইরানের সরকারের পতন ঘটানো।
২ ঘণ্টা আগে
কাতারের গুরুত্বপূর্ণ প্রাকৃতিক গ্যাস রপ্তানি কেন্দ্র রাস লাফান শিল্পাঞ্চলে ভয়াবহ বিস্ফোরণ ও অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। স্থানীয় সময় গতকাল রোববার রাতে এই দুর্ঘটনায় অন্তত ৫৪ জন আহত হয়েছেন। কয়েক ঘণ্টা পরও আরও ১৮ জন নিখোঁজ ছিলেন বলে জানিয়েছে দেশটির কর্তৃপক্ষ। খবর এনডিটিভির।
২ ঘণ্টা আগে
কৌতুক এবং এক চরম হতাশা থেকে জন্ম নেওয়া জেন-জি প্রজন্মের এক অভিনব রাজনৈতিক আন্দোলন ‘ককরোচ জনতা পার্টি’র (সিজেপি) ব্যানারে ভারতের শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবিতে উত্তাল হয়ে উঠেছে দেশটির রাজধানী।
৩ ঘণ্টা আগে