
বিশ্বে প্রতি বছর ৭ লাখেরও বেশি মানুষ আত্মহত্যা করে। ১৫ থেকে ১৯ বছর বয়সীদের মৃত্যুর চতুর্থ প্রধান কারণ হলো আত্মহত্যা। বিশ্বের মোট আত্মহত্যার ৭৭ শতাংশই ঘটে নিম্ন এবং মধ্য আয়ের দেশে। আত্মহত্যা বিষয়ক বিশ্ব স্বাস্থ্য সংস্থার সর্বশেষ প্রতিবেদনে এসব তথ্যই উঠে এসেছে। আজ শুক্রবার পালিত হচ্ছে বিশ্ব আত্মহত্যা প্রতিরোধ দিবস। এ বছর দিবসটির প্রতিপাদ্য হলো ‘কর্মের মাধ্যমে আশা তৈরি করা’।
দেশের বেসরকারি সংস্থা আঁচল ফাউন্ডেশনের গবেষণা বলছে, করোনার কারণে আত্মহত্যার প্রবণতা বাড়ছে। আঁচলের গত মার্চের আত্মহত্যা বিষয়ক প্রতিবেদনে বলা হয়েছে, সারা দেশে করোনাকালে পুরুষের চেয়ে বেশি নারীরা আত্মহত্যা করেছে। ২০২০ সালের মার্চ থেকে ২০২১ সালের ফেব্রুয়ারি পর্যন্ত মোট আত্মহত্যার ঘটনা ১৪ হাজার ৪৩৬ টি। এর মধ্যে নারীর আত্মহত্যার ঘটনা ৮ হাজার ২২৮টি এবং পুরুষের আত্মহত্যার ঘটনা ৬ হাজার ২০৮ টি।
আত্মহত্যার ঘটনা পর্যবেক্ষণে দেখা যায়, নিহত ব্যক্তিদের মধ্যে ২০ থেকে ৩৫ বছর বয়সী রয়েছেন ৪৯ শতাংশ, ৫ থেকে ১৯ বছর বয়সী ৩৫ শতাংশ, ৩৬ থেকে ৪৫ বছর বয়সী ১১ শতাংশ।
বিশেষজ্ঞরা বলছেন, আত্মহত্যার অন্যতম কারণ হলো ডিপ্রেশন বা মানসিক অবসাদ। দীর্ঘদিন ডিপ্রেশনে ভোগা ব্যক্তিরা একসময় আত্মহত্যার পথ বেছে নেয়। এ জন্য শারীরিক সুস্থতার পাশাপাশি মানসিক স্বাস্থ্যের বিষয়েও সচেতন হওয়া প্রয়োজন।
এ বিষয়ে জাতীয় মানসিক স্বাস্থ্য ইনস্টিটিউটের সহযোগী অধ্যাপক ফারজানা রহমান বলেন, প্রত্যেকেরই উচিত তার আশপাশের মানুষগুলোর দিকে একটু খেয়াল রাখা। তার মধ্যে কোনো পরিবর্তন এসেছে কি-না সেটা লক্ষ্যে রাখা। এ ক্ষেত্রে পরিবারের মানুষদের দায়িত্ব সবচেয়ে বেশি। পাশাপাশি আত্মীয়স্বজন, বন্ধু বান্ধবদেরও উচিত কাছের মানুষগুলোকে অবসাদে ভুগতে দেখলে মানসিকভাবে একটু শক্তি জোগানো। প্রয়োজনে মনোবিদের কাছে নিয়ে যাওয়া।
আরও পড়ুন:

বাংলাদেশ কৃষি উন্নয়ন করপোরেশনের (বিএডিসি) কর্মকর্তা-কর্মচারীদের বেতন গ্রেড অবনমন ও পদোন্নতির ক্ষেত্রে নতুন শর্ত আরোপের প্রতিবাদে দেশব্যাপী কর্মবিরতি শুরু হয়েছে। রাজধানীর মতিঝিলে কৃষি ভবনসহ দেশের বিভিন্ন কার্যালয়ে অর্ধদিবস কর্মবিরতি পালন করছেন কর্মকর্তা-কর্মচারীরা। একই সঙ্গে রাজধানীতে বিএডিসির প্রধান
২৭ মিনিট আগে
গতকাল সোমবার (৩১ আগস্ট) রাত আনুমানিক ৯টা ৩৫ মিনিটে তৃতীয় টার্মিনাল এলাকায় কিউআরএফের দায়িত্ব পালনকালে বিমানবাহিনীর সাত সদস্যকে বহনকারী একটি জিপ দুর্ঘটনায় পড়ে। দুর্ঘটনার পরপরই বিমানবাহিনীর সদস্যরা ঘটনাস্থলে গিয়ে আহতদের উদ্ধার করে ঢাকায় সামরিক হাসপাতালে (সিএমএইচ) নিয়ে যান। সেখানে চিকিৎসক তিনজনকে মৃত
১ ঘণ্টা আগে
সরকারি কর্মচারীদের পে স্কেল ও মূল্যস্ফীতি প্রসঙ্গে তথ্য উপদেষ্টা বলেন, নতুন পে স্কেল বাস্তবায়নের কারণে বাজারে অস্বাভাবিক মূল্যস্ফীতির ঝুঁকি নেই। তিনি বলেন, দীর্ঘদিন নতুন পে স্কেল না হলেও ইনক্রিমেন্ট পেতে পেতে অনেক কর্মকর্তা-কর্মচারীর বেতন ইতিমধ্যে প্রস্তাবিত স্কেলের কাছাকাছি পৌঁছে গেছে।
১ ঘণ্টা আগে
আর্থিক সক্ষমতার কঠিন সীমাবদ্ধতা সত্ত্বেও তিনটি ধাপে সরকারি কর্মজীবীদের নতুন পে স্কেল বাস্তবায়নের সিদ্ধান্ত নেওয়া হয়েছে, যা খুবই যৌক্তিক। জীবনযাত্রার ব্যয়ের সঙ্গে সরকারি কর্মজীবীদের বেতন-ভাতা সামঞ্জস্যপূর্ণ না হলে, তাদের কাছ থেকে সর্বোচ্চ পেশাগত উৎকর্ষ ও দুর্নীতিমুক্ত সেবা প্রত্যাশা করা অসম্ভব...
৩ ঘণ্টা আগে