মৌচাক-মগবাজারের পর মহাখালী ফ্লাইওভারেও করা হয়েছে চিত্রাঙ্কন। মূলত পোস্টার লাগানো ঠেকাতেই ঢাকার ফ্লাইওভারের পিলারে চিত্রাঙ্কন করার উদ্যোগ নেওয়া হয়েছে বলে জানান ঢাকা উত্তর সিটি করপোরেশন (ডিএনসিসি) মেয়র মো. আতিকুল ইসলাম।
আজ সোমবার রাজধানীর মহাখালী ফ্লাইওভারের নিচে (রাওয়া ক্লাবের সামনে) করা চিত্রাঙ্কন কাজ পরিদর্শন করেন ডিএনসিসি মেয়র।
মেয়র আতিকুল ইসলাম বলেন, মগবাজার ফ্লাইওভারের মতো মহাখালী ফ্লাইওভারেও বিভিন্ন দৃষ্টিনন্দন চিত্রাঙ্কন মাধ্যমে সাজানো হয়েছে। এরই মধ্যে কয়েকটি পিলারের অংশের কাজ শেষ হয়েছে। শহরকে সুন্দর ও আকর্ষণীয় করতেই এই উদ্যোগ নেওয়া হয়েছে। পিলারে আঁকা এসব চিত্রকর্মের মাধ্যমে কিছু ‘শিক্ষণীয়’ বার্তাও দেওয়া হচ্ছে। এর মধ্যে আছে’ হর্ন বাজানো নিষেধ’, ’ শহরটাকে ভালোবাসি’, ’ দেশটাকে ভালোবাসি’, ’ গাছ লাগাই পরিবেশ বাঁচাই’সহ নানা স্লোগান। যাতে মানুষ পরিবেশ সুরক্ষায় সচেতন হয়। পাশাপাশি ফ্লাইওভারের বিভিন্ন পিলারে সিসিটিভি ক্যামেরা বসানো হবে। যাতে কেউ এসব চিত্রকর্ম নষ্ট করতে না পারে।
ডিএনসিসি এলাকার প্রত্যেকটি ফ্লাইওভারেই এই দৃষ্টিনন্দন চিত্রাঙ্কন আর্ট করা হবে জানিয়ে মেয়র আতিক বলেন, প্রথমে মগবাজার ফ্লাইওভারের পিলারে সৌন্দর্য বর্ধনের কাজ করা হয়েছে। এরপর মহাখালী ফ্লাইওভারের পিলারেও বিভিন্ন দৃষ্টিনন্দন চিত্রাঙ্কন মাধ্যমে সাজানো হচ্ছে। এই চিত্রাঙ্কন যেখানে সেখানে পোস্টারিং বন্ধে জনগণের মাঝে সচেতনতা সৃষ্টি করবে। প্রধানমন্ত্রীর নির্দেশনায় শহরের নামি রিকশা পেইন্টাররা চিত্রাঙ্কন করছেন। এসব চিত্রাঙ্কন করার কাজে সাহায্য করছে বার্জার পেইন্টস।
মহাখালী ফ্লাইওভারে চিত্রাঙ্কন প্রসঙ্গে ডিএনসিসির মেয়র বলেন, ‘আমরা একটি সুস্থ, সুন্দর, আধুনিক ঢাকা চাই। তাই পরিবেশ সুন্দর রাখতে, যত্রতত্র পোস্টার লাগানো বন্ধ করতে শুধু মগবাজার বা মহাখালী ফ্লাইওভার নয়, শহরের অন্যান্য ফ্লাইওভারেও সুন্দর ও দৃষ্টিনন্দন চিত্রাঙ্কন কাজ করা হবে। সব ফ্লাইওভারে পর্যায়ক্রমে নানা রঙে রঙিন করে সাজানো হবে। মহাখালী ফ্লাইওভারের নিচে ফাঁকা জায়গায় টেবিল টেনিস বোর্ড এবং দাবা খেলার বোর্ডের ব্যবস্থা করে দেওয়া হবে।’ বক্তৃতা শেষে ডিএনসিসি মেয়র নিজে রং তুলির মাধ্যমে আর্ট করে চিত্রশিল্পীদের উৎসাহিত করেন।
বার্জার পেইন্টস বাংলাদেশের ব্যবস্থাপনা পরিচালক রুপালি চৌধুরী বলেন, ঢাকা শহরে ট্রাফিক জ্যামে আটকে থেকেও একজন ব্যক্তি এমন শিল্পকর্ম দেখতে পারবেন ফ্লাইওভারের মতো আধুনিক স্থাপনার গায়ে। এই শিল্পকর্মের রং, এর সৌন্দর্য তাদের মানসিক শান্তি দেবে।
পরিদর্শনকালে আরও উপস্থিত ছিলেন ডিএনসিসির প্রধান নির্বাহী কর্মকর্তা মো. সেলিম রেজা, প্রধান প্রকৌশলী ব্রিগেডিয়ার জেনারেল মুহাম্মদ আমিরুল ইসলাম, আঞ্চলিক নির্বাহী কর্মকর্তা মো. জুলকার নায়ন, প্রধান নগর পরিকল্পনাবিদ মাকসুদ হাসেম, চিত্রশিল্পী মনিরুজ্জামান, ২৪ নং ওয়ার্ড কাউন্সিলর মো. সফিউল্লাহ প্রমুখ।

কক্সবাজারের রামু উপজেলার মণ্ডলপাড়া গ্রামের শিক্ষক লোকমানুল হক সম্প্রতি তাঁর মামাতো ভাইয়ের জমি বিক্রয়ের নিবন্ধনে (রেজিস্ট্রির) সাক্ষী হয়েছিলেন। জমিদাতার খতিয়ানে বাবার নামে নাছিরের জায়গায় ‘নাদির’ লেখা ছিল। নামের এই ভুলের জন্য সাব-রেজিস্ট্রার আটকে দেন জমির নিবন্ধন।
২ ঘণ্টা আগে
বগুড়ার ধুনট উপজেলার যমুনা নদীর বানিয়াজান ও শহড়াবাড়ি স্পার মাঝখানে ভাঙন দেখা দিয়েছে। গত বৃহস্পতিবার রাত থেকে এই ভাঙন চোখে পড়েছে। এতে যমুনার তীর সংরক্ষণ প্রকল্প, বন্যা নিয়ন্ত্রক বাঁধ, জনবসতি এলাকা ও আবাদি জমি নদীতে বিলীন হওয়ার হুমকিতে পড়েছে।
২ ঘণ্টা আগে
মানিকগঞ্জের সিংগাইর উপজেলার জামির্ত্তা ইউনিয়নের কাঞ্চননগর এলাকায় বজ্রপাতে দুই কৃষকের মৃত্যু হয়েছে। আজ রোববার (২১ জুন) সন্ধ্যায় এ ঘটনা ঘটে। নিহত কৃষকেরা হলেন কাঞ্চননগর গ্রামের নেওয়াজের ছেলে কবির হোসেন (৩০) ও রফি মিস্ত্রির ছেলে শহিদুল ইসলাম (২৫)। তাঁরা দুজনই কৃষিকাজ করে জীবিকা নির্বাহ করতেন।
৪ ঘণ্টা আগে
ফরিদপুরে ডিবি হেফাজতে থাকা যুবক মির্জা ইশতিয়াক আহমেদ প্রান্তের মৃত্যুর ঘটনায় জেলা পুলিশ তিন সদস্যের তদন্ত কমিটি গঠন করেছে। পুলিশ বলছে, অসুস্থ হয়ে হাসপাতালে নেওয়ার পর তাঁর মৃত্যু হয়। পরিবারের দাবি, ডিবি পুলিশের নির্যাতনে তিনি মারা গেছেন।
৪ ঘণ্টা আগে