শিগগিরই মেসেঞ্জার ও ইনস্টাগ্রামে ক্রস প্ল্যাটফর্ম ম্যাসেজিং সার্ভিস বন্ধ করবে মেটা। ক্রস প্ল্যাটফর্ম ম্যাসেজিং হলো—এমন একটি সেবা যেখানে মেসেঞ্জার বা ইনস্টাগ্রামের ব্যবহারকারীরা মেসেঞ্জার ব্যবহার করেই ইনস্টাগ্রামে না গিয়েও সেখানে আসা মেসেজ আদানপ্রদান করতে পারতেন। এ সিদ্ধান্ত কার্যকর হলে ফেসবুক ও মেসেঞ্জারের গ্রাহকেরা এক প্ল্যাটফর্ম থেকে অন্য প্ল্যাটফর্মে ম্যাসেজিং করতে পারবে না। গত তিন বছর ধরে এই সুবিধা দেওয়া পর চলতি ডিসেম্বরের মাঝামাঝি সেবাটি বন্ধ করার ঘোষণা দিয়েছে মেটা।
এই সিদ্ধান্ত নেওয়ার কোনো স্পষ্ট কারণ মেটার পক্ষ থেকে জানানো হয়নি। এই বছরের শেষ দিকে মেসেঞ্জারে এন্ড টু এন্ড এনক্রিপশন সুবিধা নিয়ে আসবে মেটা। তাই ক্রস প্ল্যাটফর্ম ম্যাসেজিং সেবা বন্ধ করা হবে বলে ধারণা করা হচ্ছে।
ইনস্টাগ্রামের সাপোর্ট পেজে বলা হয়েছে, ডিসেম্বরের মাঝামাঝিতে ক্রস অ্যাপ কমিউনিকেশন চ্যাট বন্ধ হবে। এই ফিচার বন্ধ হয়ে গেলে আগের গ্রাহকেরা যেসব অ্যাকাউন্টের সঙ্গে ক্রস প্ল্যাটফর্ম চ্যাট করত, তা আর করতে পারবে না। তবে আগের চ্যাটগুলো শুধু পড়া যাবে। ফেসবুকের মেসেঞ্জার ব্যবহার করে ইনস্টাগ্রামে অ্যাকাউন্টে নতুন চ্যাটও শুরু করা যাবে না। ইনস্টাগ্রামের ক্ষেত্রেও একই ঘটনা ঘটবে।
অ্যাক্টিভিটি স্ট্যাটাস চালু করে ইনস্টাগ্রামে কেউ অনলাইনে থাকলে মেসেঞ্জার থেকে তা দেখা যেত। ক্রস প্ল্যাটফর্ম সেবা বন্ধ করায় এখন সেটি আর দেখা যাবে না। বন্ধুদের সঙ্গে চ্যাট চালিয়ে যেতে একই প্ল্যাটফর্মের আওতায় থেকে নতুন চ্যাট শুরু করতে হবে। উল্লেখ্য, ২০২০ সালে ফেসবুক ও ইনস্টাগ্রামে ক্রস অ্যাপ কমিউনিকেশন চ্যাট চালু হয়।
গত আগস্টে মেটা এক ঘোষণায় জানিয়েছিল, বন্ধু ও পরিবারদের সঙ্গে চ্যাটিংয়ের জন্য এ বছরে শেষের দিকে এন্ড টু এন্ড এনক্রিপশন সুবিধা নিয়ে আসা হবে। এই ফিচারের ফলে চ্যাটগুলো সেন্ডার ও রিসিভার ছাড়া অন্য কেউ দেখতে পারবে না। অনেক আগে থেকেই হোয়াটসঅ্যাপে এন্ড টু এন্ড এনক্রিপশন ফিচার যুক্ত রয়েছে।
তথ্যসূত্র: গ্যাজেটস ৩৬০

যুক্তরাষ্ট্র, কানাডা ও মেক্সিকোর ১৬টি ভেন্যুতে অনুষ্ঠিত হচ্ছে চলতি ফিফা বিশ্বকাপ। এই আসরে গ্যালারিতে বসে খেলা দেখবে ৫০ লাখের বেশি দর্শক। সংখ্যার হিসাবে এটি রেকর্ড। তবে মাঠের লড়াইয়ের পাশাপাশি এবার মাঠের বাইরের নিরাপত্তা এবং নজরদারির ব্যবস্থাও বিশ্বজুড়ে ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে।
১৮ ঘণ্টা আগে
ইন্টারনেটে নিজের নাম লিখে সার্চ করা অনেকের অভ্যাস। একে বলে ভ্যানিটি সার্চ। তবে চেনা অভ্যাসটি এখন আর আগের মতো খাটে না। মানুষ এখন সার্চ ইঞ্জিনের চেয়ে চ্যাটবটের কাছেই কারও পরিচয় জানতে বেশি পছন্দ করছে।
১৯ ঘণ্টা আগে
সোশ্যাল মিডিয়া বা সামাজিক যোগাযোগমাধ্যম আপনি কেন ব্যবহার করেন? উত্তরটি খুঁজতে আপনাকে সাহায্য করছি। একদম শুরুর দিকে আপনি চলে যান, সোশ্যাল মিডিয়া বা সামাজিক যোগাযোগমাধ্যম চালু হওয়ার মূল উদ্দ্যেশ্য ছিল বন্ধু তৈরি করা কিংবা বন্ধুদের সঙ্গে যোগাযোগ রাখা।
২০ ঘণ্টা আগে
দুর্ভেদ্য ভাবলেও ঝুঁকি তৈরি হয়েছে আইফোনের বেশ কয়েকটি মডেলে—বিষয়টি নিশ্চিত করেছেন গবেষকেরা। অ্যাপলের এ১২ ও এ১৩ বায়োনিক প্রসেসরে চলা মোট ৭টি মডেলে গুরুতর নিরাপত্তা দুর্বলতার সন্ধান পেয়েছেন তাঁরা।
২০ ঘণ্টা আগে