
বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে তাঁর গুলশানের বাসা থেকে আটক করেছে ডিবি। সকাল সাড়ে ৯টার দিকে তাঁকে আটক করা হয়। তাঁর আটকের ১০ মিনিট আগে ডিবির কয়েকজন সদস্য বাসায় এসে সিসিটিভির হার্ডডিস্ক খুলে নিয়ে যান। এমনটাই দাবি করেছেন বিএনপির মহাসচিবের স্ত্রী রাহাত আরা বেগম।
ডিবি পুলিশ মির্জা ফখরুলকে আটক করেছে বলে জানিয়েছেন বিএনপির চেয়ারপারসনের মিডিয়া উইংয়ের সদস্য শায়রুল কবির খান। পরে ডিবির গুলশান বিভাগের এডিসি হাফিজ আল আসাদ বিএনপির মহাসচিবকে আটকের বিষয়টি নিশ্চিত করে বলেন, ‘বাসা থেকে আটক করে তাঁকে ডিবি কার্যালয়ে আনা হয়েছে। বেশ কিছু বিষয়ে জিজ্ঞাসাবাদ করা হবে।’
মির্জা ফখরুলের আটকের বিষয়ে তাঁর স্ত্রী রাহাত আরা বেগম সাংবাদিকদের বলেন, ‘সকালে ডিবি পুলিশের লোকজন বাসায় আসে, মির্জা ফখরুল ইসলামসহ বাসার সবার সঙ্গে কথা বলেন। এরপর সিসি ক্যামেরার ফুটেজ হার্ড ডিস্ক খুলে নেন। ঠিক ১০ মিনিট পর আবার ফিরে এসে আটক করে নিয়ে যান।’ তিনি আরও বলেন, ‘মির্জা ফখরুল প্রচণ্ড অসুস্থ, তাঁর চিকিৎসা চলছিল। এভাবে নিয়ে যাবে মেনে নিতে পারছি না, ৭৫ বছর বয়স্ক মানুষ।’
এর আগে আজ সকাল ৮টার পর বিএনপির মহাসচিবের গুলশানের বাসার সামনে অবস্থান নেন আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা।

বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে পাঁচ দিনব্যাপী কর্মসূচি ঘোষণা করা হয়েছে। আজ বুধবার (২৬ আগস্ট) দুপুরে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এ কর্মসূচি ঘোষণা করেন দলের ভারপ্রাপ্ত মহাসচিব ও প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা রুহুল কবির রিজভী।
১ ঘণ্টা আগে
পার্বত্য চট্টগ্রামের তিন জেলা পরিষদে দলীয় পরিচয় ও রাজনৈতিক আনুগত্যের ভিত্তিতে চেয়ারম্যান ও সদস্য নিয়োগের অভিযোগ তুলে এর প্রতিবাদ জানিয়েছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। খাগড়াছড়ি, রাঙামাটি ও বান্দরবান পার্বত্য জেলা পরিষদের বর্তমান দলীয় পরিষদ ভেঙে দিয়ে জনগণের প্রত্যক্ষ ভোটে নির্বাচিত পরিষদ...
৩ ঘণ্টা আগে
সংসদের ভেতরে আমরা গঠনমূলক বিরোধী দল হিসেবে আমাদের ভূমিকা রাখার চেষ্টা করছি। কিন্তু দুঃখের বিষয়, বিরোধী দল হিসেবে আমাদের যেটুকু পাওনা, সংসদের ভিতরে আপনারা সচেতন সাংবাদিক সমাজ লক্ষ্য করছেন, আমরা বহুলাংশে তা থেকে বঞ্চিত হচ্ছি...
২০ ঘণ্টা আগে
দলের ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে যৌথসভা ডেকেছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)। আগামীকাল বুধবার দুপুর ১২টায় রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে এই সভা অনুষ্ঠিত হবে। এতে সভাপতিত্ব করবেন দলের ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী...
১ দিন আগে