
মতিঝিলের শাপলা চত্বর ও আশপাশের এলাকা পুরোপুরি পুলিশের নিয়ন্ত্রণে। রাজধানীর আরামবাগ, করিম চেম্বার ভবন, কালভার্ট রোডের মতো শাপলা চত্বরে ঢোকার যত প্রবেশমুখ রয়েছে, সবগুলোই ব্যারিকেড দিয়ে বন্ধ করে রাখা হয়েছে। ব্যারিকেড পার হয়ে কাউকেই শাপলা চত্বরের দিকে যেতে দিচ্ছে না পুলিশ। দু-একজন ঢুকলেও পড়তে হচ্ছে ব্যাপক পুলিশি জেরায়। সন্দেহ হলেই করা হচ্ছে আটক ও জিজ্ঞাসাবাদ।
সকাল সাড়ে ৭টায় আরামবাগ মোড়ে গিয়ে দেখা যায়, ব্যারিকেড দিয়ে শাপলা চত্বরের প্রবেশমুখ বন্ধ করে রাখা হয়েছে। ব্যারিকেডের একপাশে পুলিশের ব্যাপক উপস্থিতি, অপর পাশে নয়াপল্টনমুখী বিএনপির নেতা-কর্মীরা। তাঁরা এসব ব্যারিকেডের সামনে কিছুক্ষণ দাঁড়িয়ে সরকার ও পুলিশবিরোধী নানা স্লোগান দিচ্ছেন। এমন সময় ব্যারিকেডের ভেতরে সন্দেহজনক চলাফেরার কারণে একজন পথচারীকে আটক করতে দেখা যায়।
আটকের বিষয়টি স্বীকার করে একজন সহকারী পুলিশ কমিশনার পদমর্যাদার কর্মকর্তা বলেন, ‘সন্দেহভাজন আটক। জিজ্ঞাসাবাদ করে কিছু না পেলে ছেড়ে দেওয়া হবে।’
সকাল ৭টায় করিম চেম্বার ভবন এলাকার ব্যারিকেডের কাছে কথা হয় এক পথচারীর সঙ্গে। আব্দুল হালিম নামে ওই ব্যক্তি বলেন, ‘আমি শাপলা চত্বর হয়ে এদিকে আসার সময় ব্যাপক পুলিশি জিজ্ঞাসাবাদের মুখোমুখি পড়ি। আমার টুপি ও দাঁড়ি দেখে তারা আমাকে জিজ্ঞাসাবাদ করেছে।’
৭টা ৫১ মিনিটের দিকে হুট করেই আরামবাগ সৌদিয়া বাস কাউন্টারের সামনে শ খানেক জামায়াত নেতা-কর্মীকে স্লোগান দিতে দেখা যায়। তারা ‘নারায়ে তকবির-আল্লাহু আকবার, বাংলাদেশ জামায়াতে ইসলামি-জিন্দাবাদ, টেকব্যাক বাংলাদেশ, শেখ হাসিনার বিরুদ্ধে ডাইরেক্ট অ্যাকশন।’ এ সময় ব্যারিকেডের এপাশে পুলিশ সদস্যদের সতর্ক অবস্থানে দাঁড়িয়ে থাকতে দেখা গেছে।
তার আগে সকাল ৭টা ১০ মিনিটের দিকে শাপলা চত্বরে গিয়ে দেখা যায়, তিন শতাধিক পুলিশ ও আনসার সদস্য সতর্ক অবস্থানে। একটি রায়ট কার ও জলকামান প্রস্তুত রাখা হয়েছে। নটর ডেম কলেজের সামনের ব্যারিকেডে একজন পুলিশ সদস্যের সঙ্গে এক পথচারীকে বাগ্বিতণ্ডায় জড়াতে দেখা যায়। পথচারী শাপলা চত্বর হয়ে তাঁর কর্মস্থলে যাওয়ার কথা জানালেও পুলিশ তাঁকে সামনে যেতে বাধা দেয়।
সকাল ৮টার দিকে আরামবাগ মোড়ে পল্টনের সমাবেশমুখী বিএনপির কয়েক শ নেতা-কর্মীর সঙ্গে পুলিশের বাগ্বিতণ্ডা হয়। পুলিশের পক্ষ থেকে তাদের বারবার বলা হচ্ছিল, ‘আপনারা যারা বিএনপি করেন, তারা এখানে জটলা করবেন না। আপনারা সমাবেশস্থলে চলে যান। আমরা কিছু বলব না। আপনাদের আড়ালে জামায়াত-শিবিরের লোকজন ঢুকে গেছে। এখানে জামায়াতের কোনো স্থান নেই।’
এ সময় সমবেত নেতা-কর্মীরা পুলিশকে লক্ষ্য করে স্লোগান দিতে থাকেন। ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে উত্তপ্ত বাক্যবিনিময় হয়। একপর্যায়ে নেতা-কর্মীরা রাস্তায় বসে পড়েন কয়েকবার। পরে পুলিশের পক্ষ থেকে তাঁদের বুঝিয়ে তুলে দেওয়া হয়।

দুই দিন আগে একটি মসজিদ পরিদর্শনে গিয়ে জানা গেল, সেখানে ইমামের বেতন ৪ হাজার টাকা। অথচ মসজিদটি নির্মাণে ব্যয় হয়েছে প্রায় ৩ কোটি টাকা। এভাবে শিক্ষাপ্রতিষ্ঠানের বড় বড় ভবন নির্মাণে বরাদ্দ হলেও শিক্ষকদের বেতন ৭-৮ হাজার টাকা—এটি গ্রহণযোগ্য নয়। আমাদের সমাজ টিকবে কি টিকবে না, এটা নির্ভর করে শিক্ষার ওপর...
৫ ঘণ্টা আগে
‘এই ৫৫ বছরে জনগণ যে উদ্দেশ্যে আন্দোলন-সংগ্রাম করল, সেটা হলো না আর স্টিয়ারিংয়ে বসে গেল জালেমরা, ধোঁকাবাজেরা। যাদের ভেতরে নৈতিকতা নাই, আদর্শ নাই, যাদের ভেতরে আমাদের শিক্ষকদের প্রাণের দাবি উপলব্ধি করার মতো অবস্থান নাই। আপনারা এখানে ১৩ দফা দাবি পেশ করেছেন। আমি বলব, ১৩-১৪ দফা লাগবে না...
১০ ঘণ্টা আগে
‘নির্বাচিত সংসদ সদস্যরা নিজ এলাকায় উন্নয়ন করবেন, উদ্বোধন, ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন এটাই স্বাভাবিক। কিন্তু সরকার বিরোধীদলীয় সংসদ সদস্যদের এলাকায় সংরক্ষিত নারী সংসদ সদস্যদের দারোগা হিসেবে উন্নয়ন তদারকির দায়িত্ব দিয়েছে, যা বেমানান। এতে করে বিরোধীদলীয় সংসদ সদস্যদের আরও খাটো করা হচ্ছে।’
১০ ঘণ্টা আগে
সরকার সঠিক পথে না থাকলে সরকার ও বিএনপির পাশাপাশি পুরো দেশ ক্ষতিগ্রস্ত হবে বলে মন্তব্য করেছেন এনসিপির উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম। লক্ষ্মীপুরে সাংগঠনিক সফরে এসে তিনি সরকারের ছয় মাসের বিভিন্ন ব্যর্থতা জনগণের সামনে তুলে ধরার কথাও বলেন।
১০ ঘণ্টা আগে