
প্রধানমন্ত্রীর পরিবেশ ও জলবায়ু বিষয়ক বিশেষ দূত সাবের হোসেন চৌধুরী বলেছেন, কপ-এর মতো আন্তর্জাতিক অঙ্গনে আগামীর বিশ্বকে বদলে দিতে জলবায়ু সংক্রান্ত পদক্ষেপের দাবিতে তরুণদের কণ্ঠস্বর জোরালো হচ্ছে। তরুণেরা কোনো নেতিবাচক উত্তর বেছে নিচ্ছে না। কারণ তারা বুঝতে পারছে বিলম্ব করার মতো আর সময় অবশিষ্ট নেই। বাংলাদেশ সরকার বিভিন্ন পরিকল্পনা ও কর্মসূচির মাধ্যমে জলবায়ু কর্মকাণ্ডে তরুণদের ভূমিকা নিশ্চিতকল্পে তাদের ক্ষমতায়নের জন্য বেশ কিছু সাহসী পদক্ষেপ গ্রহণ করেছে।
বৃহস্পতিবার (১৯ অক্টোবর) ঢাকায় জাতিসংঘ উন্নয়ন কর্মসূচি-ইউএনডিপি আয়োজিত ‘জলবায়ু পরিবর্তন দেনদরবার প্রক্রিয়ায় তারুণ্যের সম্পৃক্ততা’ (ইয়োথ এনগেজমেন্ট ইন ক্লাইমেট চেঞ্জ নেগোসিয়েশন প্রসেস) শীর্ষক কর্মশালায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
৪ কোটি ৫৯ লাখ যুব জনগোষ্ঠীর বাংলাদেশে জলবায়ু প্রভাবের কারণে যুবকেরা বিশেষভাবে ঝুঁকিপূর্ণ অবস্থায় রয়েছে। জলবায়ু পরিবর্তনের কারণে তাদের আর্থসামাজিক অবস্থা, নিরাপত্তা, শারীরিক ও মানসিক স্বাস্থ্য এবং তাদের ভবিষ্যৎ বোধকে প্রভাবিত করে। হতাশাজনকভাবে জাতীয় ও আন্তর্জাতিকভাবে গৃহীত অনেক রাজনৈতিক সিদ্ধান্ত যেসব এই যুবকদের ভবিষ্যৎ জীবিকার ক্ষেত্রে সুদূরপ্রসারী প্রভাব ফেলতে সক্ষম সেই সিদ্ধান্তগুলো গ্রহণের প্রক্রিয়ায় তাদের অংশগ্রহণ অত্যন্ত সীমিত বলে মনে করেন কর্মশালার বক্তারা।
কর্মশালায় বাংলাদেশে নিযুক্ত ইউএনডিপির আবাসিক প্রতিনিধি স্টেফান লিলার বলেন, ‘জলবায়ু পরিবর্তনের ঝুঁকিতে থাকা বাংলাদেশ এখন জলবায়ু সহনশীলতা এবং বৈশ্বিক অভিযোজন সমাধানে নেতৃত্ব দিচ্ছে। আসুন আমরা যে যেখানেই থাকি না কেন সম্মিলিতভাবে জলবায়ু পরিবর্তন মোকাবিলায় কাজ করি।’
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন পরিবেশ অধিদপ্তরের মহাপরিচালক ড. আবদুল হামিদ। অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন—বাংলাদেশে নিযুক্ত ইউএনডিপির সহকারী আবাসিক প্রতিনিধি প্রসেনজিৎ চাকমা, পরিবেশ অধিদপ্তরের পরিচালক (আন্তর্জাতিক সম্মেলন ও জলবায়ু পরিবর্তন) মির্জা শওকত আলী, ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের প্রফেসর ইমেরিটাস অধ্যাপক আইনুন নিশাত, পিকেএসএফের উপ-ব্যবস্থাপনা পরিচালক ড. ফজলে রাব্বি সাদেক আহমেদ ও ইউএনডিপি বাংলাদেশের প্রোগ্রাম স্পেশালিস্ট আরিফ ফয়সাল।

রংপুর, রাজশাহী, ঢাকা, ময়মনসিংহ, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের কোনো কোনো জায়গায় অস্থায়ীভাবে দমকা অথবা ঝোড়ো হাওয়া এবং বিদ্যুৎ চমকানোসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি বা বজ্রবৃষ্টি হতে পারে।
১৫ ঘণ্টা আগে
ঢাকা, ফরিদপুর, যশোর, কুষ্টিয়া, খুলনা, টাঙ্গাইল, ময়মনসিংহ ও সিলেট অঞ্চলের ওপর দিয়ে আজ দুপুরের মধ্যে পশ্চিম অথবা উত্তর-পশ্চিম দিক থেকে ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে। এর সঙ্গে বৃষ্টি অথবা বজ্রবৃষ্টির সম্ভাবনা রয়েছে।
১৯ ঘণ্টা আগে
বিশ্বজুড়ে, বিশেষ করে এশিয়া ও লাতিন আমেরিকার ক্রান্তীয় অঞ্চলে, বর্তমানে জলবায়ু-সংক্রান্ত সবচেয়ে আলোচিত শব্দবন্ধ হলো ‘এল নিনো’। বিজ্ঞানীরা আশঙ্কা করছেন, এ বছর বর্ষা মৌসুমে দক্ষিণ এশিয়ায় স্বাভাবিকের তুলনায় কম বৃষ্টিপাত হতে পারে। বাংলাদেশের আবহাওয়া অধিদপ্তরের জুন মাসের দীর্ঘমেয়াদি পূর্বাভাসেও...
২ দিন আগে
বগুড়া, টাঙ্গাইল, ময়মনসিংহ ও সিলেট অঞ্চলের ওপর দিয়ে পশ্চিম অথবা উত্তর-পশ্চিম দিক দিয়ে ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে দমকা অথবা ঝোড়ো বাতাস বয়ে যেতে পারে। এর সঙ্গে বজ্রবৃষ্টির সম্ভাবনা রয়েছে। এসব এলাকার নদীবন্দরকে ১ নম্বর সতর্কসংকেত দেখাতে হবে।
২ দিন আগে