ভারতের ৭৪ লাখেরও বেশি হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট বন্ধ করে দেওয়া হয়েছে। অপব্যবহার ঠেকাতে ও তথ্যপ্রযুক্তি নীতিমালা অনুযায়ী গত আগস্টে অ্যাকাউন্টগুলো বন্ধ করা হয়। ভারতের সংবাদমাধ্যম দ্য টাইমস অব ইন্ডিয়া এসব তথ্য জানিয়েছে।
হোয়াটসঅ্যাপের তথ্য অনুযায়ী, আগস্টজুড়ে ৭৪ লাখ ২০ হাজার ৭৪৮টি হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট বন্ধ করে দেয় মেটা। এর মধ্যে ৩৫ লাখ ৬ হাজার ৯০৫টি অ্যাকাউন্টের বিরুদ্ধে কোনো রিপোর্ট ছিল না।
ভারতে প্রায় ৫০ কোটি হোয়াটসঅ্যাপ ব্যবহারকারী রয়েছে। আগস্ট মাসে ১৪ হাজার ৭৬৭টি অ্যাকাউন্টের বিরুদ্ধে রিপোর্ট করা হয়। এর মধ্যে ৭১ রিপোর্টের ক্ষেত্রে ‘অ্যাকশন’ নেওয়া হয়।
রিপোর্টের পরিপ্রেক্ষিতে প্রতিকারমূলক ব্যবস্থা নেওয়াকে ‘অ্যাকাউন্ট অ্যাকশন' বলে। এই পদক্ষেপে কোনো অ্যাকাউন্ট নিষিদ্ধ করা বা আগের নিষিদ্ধ অ্যাকাউন্ট পুনরুদ্ধার করা হয়।
হোয়াটসঅ্যাপ আরও বলে, গত আগস্টে ভারতের অভিযোগ আপিল কমিটির (জিএসি) এক আদেশ পেয়েছে এবং সেই আদেশ অনুসারে কোম্পানি কাজ করেছে। কনটেন্ট ও অন্যান্য সমস্যা তদারকীর জন্য ভারতের কেন্দ্রীয় সরকার জিএসি চালু করে।
মেটা এ বছর থেকে তাদের মেসেজিং প্ল্যাটফর্মটি নতুন রূপে সাজাচ্ছে। মেসেজিং ছাড়াও বহুভাবে ব্যবহার করার জন্য প্ল্যাটফর্মে ভিন্ন ভিন্ন ফিচার যুক্ত করা হচ্ছে। এর মধ্যে হোয়াটসঅ্যাপ চ্যানেল ফিচার, এআইভিত্তিক স্টিকার তৈরি, কেনাকাটা ও খাবার অর্ডারের সুবিধা এবং নিরাপত্তা বিষয়ক ফিচার অন্যতম। হোয়াটসঅ্যাপ ওয়েবের বেটা ভার্সনে নিরাপত্তা বিষয়ক একটি ফিচার যুক্ত করা হচ্ছে। এর ফলে ব্যবহারকারী দূরে থাকলেও তাদের চ্যাটে অনুমোদনবিহীন কেউ প্রবেশ করতে পারবে না।

সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুক ও ইনস্টাগ্রাম শিশুদের মানসিক ও শারীরিকভাবে ক্ষতি করছে—যুক্তরাষ্ট্রের বিভিন্ন অঙ্গরাজ্যের দায়ের করা একটি মামলা নিষ্পত্তির জন্য শতকোটি ডলার (১৭.১ বিলিয়ন ডলার) ক্ষতিপূরণ দিতে সম্মত হয়েছে এর মূল প্রতিষ্ঠান মেটা...
৯ ঘণ্টা আগে
সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যবহারকারীরা যে ধরনের মূল্যবোধ ও বিশ্বাস ধারণ করেন, অ্যালগরিদম প্রায়শই তার বিপরীতধর্মী কনটেন্ট বা পোস্ট তাদের ফিডে বেশি ছড়িয়ে দিচ্ছে। বিজ্ঞানবিষয়ক খ্যাতনামা সাময়িকী ‘প্রোসিডিংস অব দ্য ন্যাশনাল একাডেমি অব সায়েন্সেস’ (পিএনএএস)-এ প্রকাশিত নতুন এক গবেষণায় এই তথ্য উঠে এসেছে।
১৭ ঘণ্টা আগে
এখন ইন্টারনেটের এক-তৃতীয়াংশের বেশি লেখা কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই ব্যবহার করে তৈরি হচ্ছে বলে নতুন এক গবেষণায় উঠে এসেছে। এই গবেষণাটি করেছে গবেষণা প্রতিষ্ঠান পিউ রিসার্চ সেন্টার। তারা বলছে, নতুন ওয়েবপেজগুলোর প্রায় ৩৫ শতাংশে ‘উল্লেখযোগ্য মাত্রায় এআই দিয়ে সম্পাদনা বা লেখার’ লক্ষণ পাওয়া গেছে।
১৭ ঘণ্টা আগে
বিশ্বের শীর্ষ ধনকুবের ইলন মাস্কের মহাকাশ গবেষণা ও রকেট নির্মাণ প্রতিষ্ঠান স্পেসএক্স যুক্তরাষ্ট্রের দক্ষিণাঞ্চলীয় অঙ্গরাজ্য লুইজিয়ানায় সবচেয়ে বড় উৎক্ষেপণকেন্দ্র নির্মাণের ঘোষণা দিয়েছে। ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসির খবরে বলা হয়েছে, এই প্রকল্পে ব্যয় হবে প্রায় ১০০ বিলিয়ন ডলার।
১৯ ঘণ্টা আগে