
ম্যাসেজিং প্ল্যাটফর্ম টেলিগ্রামকে আরও আকর্ষণীয় করতে নতুন ফিচার এল। এখন চ্যানেলে স্টোরি পোস্ট, স্টিকারের মাধ্যমে রিঅ্যাকশন দেখানো এবং স্টোরিতে মিউজিক যুক্ত করা যাবে। দ্য টাইসম অব ইন্ডিয়ার এক প্রতিবেদনে এসব তথ্য পাওয়া যায়।
চ্যানেলে স্টোরি পোস্টের সুবিধা
বুস্ট ফিচারের মাধ্যমে ব্যবহারকারীরা চ্যানেলে স্টোরি দিতে পারবে। টেলিগ্রাম প্রিমিয়ামের সাবস্ক্রাইবাররা চ্যানেলগুলোতে প্রথমে একটিমাত্র বুস্ট পাবে। বুস্টের সংখ্যা যত বাড়বে , চ্যানেলগুলোর লেভেলও তত বাড়বে। প্রতি লেভেলের জন্য একটি অতিরিক্ত স্টোরি পোস্ট করা যাবে। বুস্টের জন্য সাবস্ক্রাইব করতে প্ল্যাটফর্মটির বিশেষ লিংকে প্রবেশ করতে হবে।
চ্যানেল বুস্টের লিংক পেতে নিচের ধাপগুলো অনুসরণ করুন–
১. প্রথমেই চ্যানেল ইনফোতে যেতে হবে।
২. এরপর মোর অপশনে যান।
৩. মোর অপশন থেকে স্ট্যাটাসটিক গেলে বুস্ট করার লিংক পাবেন।
স্টিকার রিঅ্যাকশন
টেলিগ্রামের নতুন আপডেটে ব্যবহারকারীরা ও চ্যানেলগুলো স্টোরিতে রিঅ্যাকশন স্টিকার যুক্ত করতে পারবে। স্টোরি ভিউয়াররা এই ফিচারের মাধ্যমে বিভিন্ন ইমোজি ব্যবহার করে রিঅ্যাকশন দেখাতে পারবে। এর জন্য ক্লাউড আইকনে ট্যাপ করে স্টিকার প্যানেল থেকে নিজের পছন্দের ইমোজি নির্বাচন করতে হবে। প্রিমিয়াম সাবস্ক্রাইবাররা নিজেদের তৈরি কাস্টম ইমোজি ব্যবহার করতে পারবে।
স্টোরিতে মিউজিক যুক্ত করার ব্যবস্থা
ছবি ও ভিডিও স্টোরিতে ব্যবহারকারীরা অডিও যুক্ত করতে পারবে। ফিচারটি কাস্টম সাউন্ডট্র্যাক ও ন্যারেশনসহ বিভিন্ন মিউজিক যুক্ত করার সুবিধা দেবে।
ভিউ–ওয়ান্স মিডিয়া
হোয়াটসঅ্যাপ ও ইনস্টাগ্রামের মত টেলিগ্রাম ব্যবহারকারীরা এখন থেকে ‘ভিউ–ওয়ান্স’ ফিচার ব্যবহার করতে পারবে। ছবি বা মিডিয়া খোলার পর কতক্ষণ পর্যন্ত গ্রাহকরা তা দেখতে পারবে তা ব্যবহারকারীরা নির্ধারণ করতে পারবে। মিডিয়া এডিটর থেকে এই ফিচার ব্যবহার করা যাবে। মিডিয়াগুলো একবার খোলা বা ৩০ সেকেন্ড পর্যন্ত দেখা যাবে। টেলিগ্রাম দাবি করছে, সেন্ড করা মিডিয়াগুলো একবার খোলা হলে চ্যাট থেকে চিরতরে ডিলিট হয়ে যাবে। এই মিডিয়াগুলোকে সেভ করা যাবে না। স্ক্রিনশটও নেওয়া যাবে না।
নতুন লগ–ইন অ্যালার্ট
নতুন লগ–ইন অ্যালার্ট ফিচার এনেছে টেলিগ্রাম। ব্যবহারকারী ব্যতীত অ্যাকাউন্টে অন্য কেউ লগ ইন করলে ফিচারটির মাধ্যমে সেই নোটিফিকেশন সব ধরনের ডিভাইসে পাঠানো হবে। ব্যবহারকারী তখন ‘নো, ইটস নট মি!’ (লগ ইন করা ব্যক্তিটি আমি নই) মেসেজে ট্যাপ করে তাদের অ্যাকাউন্টকে সুরক্ষিত করতে পারবে। অ্যাকাউন্টের নিরাপত্তা জোরদার করতে টেলিগ্রাম ব্যবহারকারীদের টু–স্টেপ ভ্যারিফিকেশন পাসওয়ার্ড ব্যবহার করার উপদেশ দিচ্ছে। সেটিংসে গিয়ে প্রাইভেসি এন্ড সিকিউরিটি থেকে টু স্টেপ ভ্যারিফিকেশন চালু করা যাবে।

মার্কিন প্রযুক্তি প্রতিষ্ঠান মেটা কর্মীদের কম্পিউটারে নতুন এক ধরনের ট্র্যাকিং সফটওয়্যার ইনস্টল করছে। এর মাধ্যমে কর্মীদের মাউসের নড়াচড়া, ক্লিক এবং কি-বোর্ডের প্রতিটি কি-স্ট্রোক রেকর্ড করা হবে। মূলত কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই মডেলকে মানুষের কাজের ধরন শেখানোর লক্ষ্যেই এই পদক্ষেপ নেওয়া হয়েছে বলে বার্তা
২ দিন আগে
মার্কিন সফটওয়্যার জায়ান্ট মাইক্রোসফটের ওপর নির্ভরতা কমিয়ে ‘ডিজিটাল সার্বভৌমত্ব’ নিশ্চিত করতে এক ঐতিহাসিক সিদ্ধান্ত নিয়েছে ফ্রান্স সরকার। দেশটির সরকারি দপ্তরগুলোতে প্রচলিত উইন্ডোজ অপারেটিং সিস্টেমের পরিবর্তে নিজস্ব লিনাক্স ভিত্তিক ইকোসিস্টেম চালুর আনুষ্ঠানিক ঘোষণা দিয়েছে ইন্টারমিনিস্টেরিয়াল ডিরেক্টরে
৩ দিন আগে
ম্যাসাচুসেটস ইনস্টিটিউট অব টেকনোলজির (এমআইটি) গবেষক নাটালিয়া কসমিনা একজন ইন্টার্ন খুঁজছিলেন। বিজ্ঞপ্তি দেওয়ার পর তিনি বেশ কিছু সিভি এবং কাভার লেটার পেলেন। এরপর সেগুলো পড়তে গিয়ে একপর্যায়ে তিনি দেখলেন, আবেদনকারীদের কভার লেটারগুলো একই রকম!
৩ দিন আগে
চীনা বিজ্ঞানীরা এমন এক ধরনের নতুন তরল ইলেকট্রোলাইট তৈরি করেছেন, ব্যাটারি অতিরিক্ত গরম হলে যা মুহূর্তেই কঠিন হয়ে যায়। এতে একধরনের ‘ফায়ারওয়াল’ তৈরি হয় এবং সম্ভাব্য বিস্ফোরণের আগেই বন্ধ হয়ে যায়। সম্প্রতি এই গবেষণার ফলাফল প্রকাশিত হয়েছে আন্তর্জাতিক বিজ্ঞান সাময়িকী ‘নেচার এনার্জি’তে।
৩ দিন আগে