অনেক দিন ধরে ‘খুফিয়া’র অপেক্ষায় আছেন বাঁধন। বিশাল ভরদ্বাজ পরিচালিত এ সিনেমার হাত ধরে বলিউডে অভিষেক হবে বাঁধনের।অভিনেত্রীর উচ্ছ্বাসের তাই কমতি নেই। গতকাল খুফিয়ার ট্রেলার প্রকাশের পর উচ্ছ্বাস তাঁর আরও বেড়েছে। প্রায় আড়াই মিনিটের ট্রেলারে অল্প সময়ের জন্য দেখা মিলেছে বাঁধনের। টাবু, আলি ফজল, ওয়ামিকা গাব্বীর মতো বলিউডের অভিনয়শিল্পীদের মধ্যে নজর কেড়েছে বাঁধনের উপস্থিতি।
নেটফ্লিক্সের এ সিনেমায় সিক্রেট এজেন্টের চরিত্রে অভিনয় করেছেন টাবু। যাঁর নাম কৃষ্ণা মেহরা। একসময় আবিষ্কার হয়, এজেন্সির মধ্যে রয়েছে এক বিশ্বাসঘাতক। যে ভেতরের সব গোপন খবর পাচার করছে বাইরে। সবাই সন্দেহ করে সে আর কেউ নয়, রবি মোহন (আলি ফজলের চরিত্র)। রবির পুরো পরিবারের ওপর নজরদারি শুরু করে কৃষ্ণা ও তার দল। কিন্তু রবি মোহনের দাবি, সে বিশ্বাসঘাতক নয়, বরং দেশপ্রেমিক।
এই গল্পে বেশ গুরুত্বপূর্ণ অবদান রাখবেন বাঁধন। খুফিয়ার ট্রেলারে টাবুর সঙ্গে বেশ কয়েকবার দেখা গেছে বাঁধনকে। কখনো টাবুর সাহায্য নিয়ে তাঁর পিছু পিছু নিরাপদ আশ্রয়ের খোঁজে পালাচ্ছেন, কখনো টাবু তাঁকে সতর্ক করছেন ‘২৪ ঘণ্টার মধ্যে ঢাকায় ফিরে যাও’। এক দৃশ্যে টাবুর সামনে বসে আছেন বাঁধন। টাবুকে বলছেন, ‘আমি জানি আপনি কে, কৃষ্ণা মেহরা। কিন্তু আমাদের দুনিয়ায় শুধুই কে এম।’
টুকরো টুকরো এসব দৃশ্য থেকে ধারণা করা হচ্ছে, বাংলাদেশের কোনো সিক্রেট এজেন্ট চরিত্রে দেখা যাবে বাঁধনকে। নির্মাতা বিশাল ভরদ্বাজ জানিয়েছেন, আগামী ৫ অক্টোবর থেকে নেটফ্লিক্সে দেখা যাবে খুফিয়া।

ইসলামে পরিচ্ছন্নতা ও সুগন্ধির গুরুত্ব অপরিসীম। রাসুলুল্লাহ (সা.) সুগন্ধি খুব পছন্দ করতেন এবং নিয়মিত ব্যবহার করতেন। সুগন্ধির প্রতি প্রিয় নবী (সা.)-এর বিশেষ অনুরাগ ছিল। তিনি ইরশাদ করেছেন, ‘চারটি বস্তু সব নবীর সুন্নত—আতর, বিয়ে, মেসওয়াক ও লজ্জাস্থান আবৃত রাখা।’ (মুসনাদে আহমাদ: ২২৪৭৮)
০৭ মার্চ ২০২৬
গত জুলাই-আগস্টে ছাত্র-জনতার অভ্যুত্থানে সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ তিন আসামির বিরুদ্ধে সর্বশেষ (৫৪ তম) সাক্ষীর জেরা শুরু হয়েছে। এই মামলাটির বিচার চলছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১-এ।
০৬ অক্টোবর ২০২৫
‘দুই দিন আগেই বাড়ি থেকে পাথরঘাটায় চলে এসেছি। এখন পুরোনো জাল সেলাই করছি। এক সপ্তাহের বাজারও করে এনেছি। আজ বিকেলে সাগর মোহনায় যাব, গভীর রাত থেকে জাল ফেলব।’ কথাগুলো বলছিলেন বরগুনা সদরের বাইনচটকী এলাকার জেলে হোসেন আলী। গতকাল বুধবার সকালে বরগুনার পাথরঘাটা মৎস্য অবতরণ কেন্দ্রে কথা হয় তাঁর...
১২ জুন ২০২৫
ভারতের স্থলবন্দর নিষেধাজ্ঞার পর সীমান্তে আটকে থাকা তৈরি পোশাক, খাদ্যসহ বিভিন্ন পণ্যের ট্রাকগুলো ফেরত আনছেন রপ্তানিকারকেরা। তবে যেসব ট্রাক বন্দরে ঢুকে গিয়েছিল, সেগুলো ভারতে প্রবেশ করানোর চেষ্টা চলছে। কিন্তু শেষ পর্যন্ত এসব ট্রাক ঢুকতে পারবে কি না, তা নিয়ে সংশয় আছে।
১৯ মে ২০২৫