বলিউড বাদশাহ শাহরুখ খানের সিনেমা ‘জওয়ান’ তেলেগু সুপারস্টার প্রভাসের সিনেমা ‘আদিপুরুষ’-এর সমান তালেই আয় করছিল। তবে মুক্তির তৃতীয় দিনে আদিপুরুষকে টপকে গেছে জওয়ান। বিশ্বজুড়ে বক্স অফিসে শাহরুখের সিনেমার আয় ৩৫০ কোটি রুপিতে দাঁড়িয়েছে।
অ্যাটলি কুমার পরিচালিত সিনেমাটি মুক্তির পর দুই দিনে সারা বিশ্বে ২৪০ কোটি রুপি আয় করে। প্রভাস অভিনীত আদিপুরুষেরও দ্বিতীয় দিনের আয় ছিল একই সমান। তবে সংলাপ ও রামায়ণের ভুল উপস্থাপনার অভিযোগে সমালোচনা ছড়িয়ে পড়ায় পরদিন থেকেই সিনেমাটি মুখ থুবড়ে পড়ে।
ফিল্ম বাণিজ্য বিশ্লেষক মনোবালা বিজয়াবালান জওয়ান ও আদিপুরুষের ব্যবসা তুলনা করে ছবি দুটির পোস্টার শেয়ার করেন। তিনি লিখেন, ‘#প্রভাস বনাম #শাহরুখখান। #আদিপুরুষ বনাম #জওয়ান।’ দুটিরই বক্স অফিস আয় ২৪০ কোটি রুপি। তবে, তৃতীয় দিনে আদিপুরুষকে ছাড়িয়ে জওয়ানের আয় ৩৫০ কোটি রুপি। এই সময়ে আদিপুরুষের আয় ছিল ৩৪০ কোটি রুপি।
অ্যাটলি কুমার পরিচালিত জওয়ান সিনেমায় শাহরুখের সঙ্গে আছেন নয়নতারা। তিনি এ সিনেমায় পুলিশের ভূমিকায় অভিনয় করেছেন। এ ছবিতে দ্বৈত চরিত্রে অভিনয় করছেন শাহরুখ। এ ছাড়া আছেন বিজয় সেতুপতি, সানিয়া মালহোত্রা, প্রিয়ামণি, সুনীল গ্রোভার, রিধি ডোগরা প্রমুখকে। অতিথি চরিত্রে আছেন দীপিকা পাড়ুকোন। সিনেমাটি হিন্দির পাশাপাশি তামিল, তেলুগু, মালায়লাম ও কন্নড় ভাষায় মুক্তি পেয়েছে।

চ্যানেল আই আয়োজিত সংগীতবিষয়ক রিয়েলিটি শো সেরাকণ্ঠের প্ল্যাটফর্ম দিয়ে মিডিয়ায় আগমন ইমরান মাহমুদুলের, অন্যদিকে একই প্রতিষ্ঠানের ক্ষুদে গানরাজের প্ল্যাটফর্ম দিয়ে গানের ভুবনে পেশাগত যাত্রা শুরু জেরিন তাসনিম নওমির। ক্যারিয়ারের শুরুর দিকে বেশ কয়েকটি গানে একসঙ্গে কণ্ঠ দিয়েছিলেন তাঁরা।
১২ মিনিট আগে
আগামী ঈদে প্রচারের লক্ষ্যে চয়নিকা চৌধুরীর গল্পে ও নির্দেশনায় তৈরি হলো টেলিফিল্ম ‘ভালোবাসার অন্য নাম তুমি’। নাটকটি রচনা করেছেন ইফফাত আরেফীন তন্বী। এতে বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন চার তারকা অভিনয়শিল্পী ডলি জহুর, শহীদুজ্জামান সেলিম, দীপা খন্দকার ও রিচি সোলায়মান।
১৮ মিনিট আগে
চলতি বছরের শুরুতে একটি পডকাস্টে এসে ২০০৯ সালের পিলখানা ট্র্যাজেডি নিয়ে সিনেমা বানানোর ইচ্ছা প্রকাশ করেছিলেন নির্মাতা রায়হান রাফী। এবার একই ঘটনা নিয়ে সিনেমা বানানোর ঘোষণা দিলেন খিজির হায়াত খান। ইতিমধ্যে সিনেমার চিত্রনাট্যের কাজও শেষ করেছেন বলে জানিয়েছেন এই নির্মাতা।
২১ মিনিট আগে
বার্লিনালে শেষ পর্যন্ত রাজনীতিরই জয় হলো। বার্লিনাল অর্থাৎ বার্লিন চলচ্চিত্র উৎসবের এবারের আসরের শুরুর দিন থেকেই তৈরি হয়েছিল বিতর্ক। সিনেমায় রাজনীতি থাকা উচিত নয়, জুরিপ্রধান উইম ওয়েন্ডার্সের এমন মন্তব্যে সমালোচনার ঝড় ওঠে।
২৪ মিনিট আগে