বলিউড অভিনেতাদের নিয়ে আলোচনা উঠলেই আসে তিন খানের নাম। শাহরুখ খান, সালমান খান ও আমির খান। অভিনয় দিয়ে বছরের পর বছর মানুষের মন জয় করে আছেন তাঁরা তিনজন। চলতি বছরের শুরুটা হয়েছে শাহরুখ খানের হাত ধরে। রীতিমতো তলিয়ে যাওয়া বলিউডকে টেনে তুলেছেন ‘পাঠান’ সিনেমা দিয়ে। আগামী সেপ্টেম্বরেও মুক্তির অপেক্ষায় আছে বলিউড বাদশার আরেক ধামাকা সিনেমা ‘জাওয়ান’। সেদিক থেকে সালমানের ভাগ্যটা মন্দই বলতে হয়। কারণ, গত ঈদে মুক্তি পাওয়া সালমানের ‘কিসি কা ভাই কিসি কি জান’ প্রত্যাশিত ফল পায়নি। তাই নভেম্বরে সালমান আসছেন নতুন চ্যালেঞ্জ নিয়ে। মুক্তি পাচ্ছে সালমান অভিনীত ‘টাইগার-থ্রি’। অথচ বছরের অর্ধেকটা সময় পার হয়ে গেলেও দেখা মেলেনি আমিরের। কারণটা কী? ভারতীয় গণমাধ্যমের সুবাদে জানা গেল নতুন খবর।
অভিনয়ে বিরতি দিয়ে প্রযোজনায় মন দিয়েছেন আমির। সবকিছু তাই নতুন করে সাজিয়ে নিচ্ছেন তিনি।
গত বছর মুক্তি পেয়েছিল আমির খানের ‘লাল সিং চাড্ডা’ সিনেমাটি। হলিউডের বিখ্যাত ‘ফরেস্ট গাম্প’ সিনেমার হিন্দি রিমেক এটি। তবে বক্স অফিসে মুখ থুবড়ে পড়ে সিনেমাটি। ক্ষতি কাটিয়ে উঠতে ওটিটিতে মুক্তি দেওয়া হয়েছিল সিনেমাটি। শুরুতে বেশ আশার আলো জাগালেও শেষ পর্যন্ত নিভে যায় সেই আলোটাও। সেই থেকে আর দেখা নেই মিস্টার পারফেকশনিস্টের।
সম্প্রতি একটি বইয়ের প্রকাশনা অনুষ্ঠানে গিয়েছিলেন আমির খান। সেখানে গণমাধ্যমের সামনে বললেন নিজের নতুন পরিকল্পনার কথা। আমির বলেন, ‘আমি এখন পরিবারের সঙ্গে সময় কাটাচ্ছি। বেশ আনন্দেই কাটছে সময়। পাশাপাশি নিজের প্রযোজনা সংস্থা নিয়ে ভাবছি। সেখানেই সময় দিচ্ছি বেশি। এর আগে কয়েকটি সিনেমার প্রযোজনা করেছি। তবে এবারের পরিকল্পনা একেবারেই ভিন্ন। আমি এমন একটা প্ল্যাটফর্ম তৈরি করতে চাইছি, যেখানে নতুনরা কাজের সুযোগ পাবে।’
গুঞ্জন উঠেছে নিজের ছেলেকে ইন্ডাস্ট্রিতে আনতেই আমিরের এমন পরিকল্পনা। আমিরের প্রযোজনায় দুটি সিনেমার কাজ শুরু হচ্ছে, যার একটিতে থাকছেন আমিরের ছেলে জুনায়েদ খান। সত্য ঘটনানির্ভর সিনেমাটির শুটিং হবে জাপানে। পরিচালনা করবেন সুনীল পান্ডে।

সংগীত প্রকাশনা প্রতিষ্ঠান প্রাইমারি ওয়েভের কাছে নিজের সংগীত ক্যাটালগের স্বত্ব বিক্রি করেছেন বিশ্বখ্যাত পপ তারকা ব্রিটনি স্পিয়ার্স। বুধবার (১১ ফেব্রুয়ারি) পপসংগীতের দুনিয়ায় আলোচিত এই খবরটি প্রকাশ করেছে রয়টার্স।
১২ ঘণ্টা আগে
আগামীকাল ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন। এবারের নির্বাচন নিয়ে দেশের মানুষের অনেক আগ্রহ ও প্রত্যাশা। সবার চোখ নির্বাচনের ফলাফলের দিকে। ব্যতিক্রম নয় শোবিজের তারকাদের ক্ষেত্রেও। এই নির্বাচন ও আগামী সরকার নিয়ে শোবিজের মানুষদের প্রত্যাশা নিয়ে এই প্রতিবেদন।
১ দিন আগে
প্রতিবারের মতো এবারও ভালোবাসা দিবস উপলক্ষে তৈরি হয়েছে ম্যাগাজিন অনুষ্ঠান ‘পাঁচফোড়ন’। প্রায় দুই যুগ ধরে বছরের বিশেষ বিশেষ দিনে অনুষ্ঠানটি প্রচারিত হচ্ছে এটিএন বাংলায়। প্রতিবারের মতো এবারও ভিন্ন আঙ্গিকের নানা আয়োজনে সাজানো হয়েছে ভালোবাসার বিশেষ এই পাঁচফোড়ন।
১ দিন আগে
‘বহুব্রীহি’ নাটকে মায়ের চরিত্রে অভিনয় করে নজর কেড়েছিলেন আলেয়া ফেরদৌসী। অভিনয় করেছেন আরও অনেক নাটকে। বর্ষীয়ান এই নাট্যাভিনেত্রীকে এখন আর নিয়মিত অভিনয়ে দেখা যায় না। সম্প্রতি তিনি বাংলাদেশ বেতারের জন্য পরিচালনা করলেন একুশে ফেব্রুয়ারির একটি বিশেষ নাটক।
১ দিন আগে