
স্কুল থেকে দেওয়া বাড়ির কাজ না করায় চীনের ১০ বছরের এক শিশুকে বকা দিয়েছিলেন মা। এতে রাগ করে স্থানীয় পুলিশ স্টেশনে চলে যায় সে। সেখানে মা-বাবার নামে অভিযোগ করার পাশাপাশি তাকে এতিমখানায় পাঠিয়ে দেওয়ার অনুরোধ করে ছেলেটি। চীনা গণমাধ্যম সহু ডট কম এ তথ্য নিশ্চিত করে জানায় চীনা সামাজিক যোগাযোগমাধ্যম উইবোতে চীনা পুলিশ ঘটনার একটি সিসিটিভি ফুটেজ শেয়ার করেছে।
চীনের চংকিংয়ে ঘটে এ আশ্চর্য ঘটনা। সিসিটিভি ফুটেজে দেখা যায় একটা ছোট ছেলে রাগে ফুঁসতে ফুঁসতে ইউবেইয়ের হোয়েশিং পুলিশ স্টেশনে হাজির হয়েছে। সেখানে দুজন পুলিশ সদস্য তার সঙ্গে কথা বলে। দশ বছরের ছেলেটি এ সময় পুলিশ সদস্যদের জানায় হোমওয়ার্ক না করায় তাঁর মা তাকে বকা দিয়েছেন। কাজেই বাড়ি ছেড়ে এখানে চলে এসেছে সে। এখন এতিমখানায় যেতে চায় সে। তাঁকে সেখানে পাঠিয়ে দেওয়ার অনুরোধ করে ছেলেটি।
তবে পুলিশ সদস্যরা ছেলেটিকে শান্তভাবে বোঝালে একপর্যায়ে পরিবারের সদস্যদের ফোন নম্বর দেয় সে। একজন পুলিশ তাঁর মাকে ফোন দিলে স্কুলের হোমওয়ার্ক না করায় বকা দেওয়ার কথা নিশ্চিত করেন তিনি। তবে ভদ্রমহিলা কল্পনাও করেননি এ জন্য এতিমখানায় যেতে বাড়ি থেকে পালিয়ে যাবে সে।
‘আমার মা বাড়ির কাজ না করায় প্রতিদিন বকা দেয় আমাকে। এর বদলে বরং আমি এতিমখানায় যেতে চাই।’ বলে দশ বছরের ছেলেটি।
যা হোক, বুঝিয়ে-শুনিয়ে ছেলেটিকে কিছুটা শান্ত করার পর পুলিশ তার বাবাকে ফোন দেয় তাকে নিয়ে যাওয়ার জন্য। যদিও ছেলেটি বাড়িতে যেতে মোটেই আগ্রহী ছিল না, পুলিশ সদস্যরা তাকে বোঝাতে সক্ষম হন এতিমখানার চেয়ে বাড়িতে ফিরে যাওয়াটা অনেক ভালো হবে।
গত সপ্তাহে এই খবর ও সিসিটিভি ফুটেজ ভাইরাল হয় চীনা সামাজিক যোগাযোগমাধ্যমে। সেখানে কেউ কেউ একে বর্তমান সময়ের অলস শিশুদের আচরণের একটি উদাহরন হিসেবে উল্লেখ করেন। অনেকে আবার পুলিশ যেভাবে বুঝিয়ে-শুনিয়ে ছেলেটিকে শান্ত করে এবং সমস্যাটার সমাধান করে তার প্রশংসা করেন।

জাপানের সর্বোচ্চ পর্বতশৃঙ্গ মাউন্ট ফুজিতে সাত বছর বয়সী ছেলেকে একা ফেলে চলে গিয়েছিলেন বাবা। শিশুটির কাছে কেবল একটি কোমল পানীয় এবং সামান্য কিছু হালকা খাবার (স্ন্যাকস) ছিল। কুয়াশাচ্ছন্ন ও বৃষ্টিমুখর আবহাওয়ার মধ্যে ২ হাজার মিটারের (৬,৫০০ ফুট) বেশি উচ্চতায় একটি বেঞ্চে শিশুটি একা বসে ছিল।
১৯ ঘণ্টা আগে
রেস্তোরাঁয় খাওয়া শেষে বিল দেওয়ার পর ফেরত আসা খুচরা টাকাটা অনেক সময়ই সার্ভ করে যাওয়া ওয়েটারকে দিয়ে দেই আমরা। যাকে বলা হয় টিপস। কোথাও কোনো সেবা গ্রহণের পর টিপস দেওয়া আমাদের স্বাভাবিক কার্যক্রমে পরিণত হয়েছে। অবশ্য এখন ‘সার্ভিস ফি’ হিসেবে বিলের কাগজেই একটি চার্জ যুক্ত করা থাকে।
৪ দিন আগে
কুকুর-বিড়াল বা পোষা প্রাণী নিয়ে প্রতিযোগিতার বিষয়টি নতুন নয়। তবে এই প্রতিযোগিতাটি কিছুটা ব্যতিক্রমীই! এই প্রতিযোগিতায় বাছাই করা হয় বিশ্বের সবচেয়ে কুৎসিত দেখতে কুকুরটিকে। আর এ প্রতিযোগিতার ৫০তম আসরটি আয়োজিত হয়েছিল এ বছর।
৭ দিন আগে
অনলাইন বন্ধকি ঋণদাতা প্রতিষ্ঠান বেটার হোম অ্যান্ড ফাইন্যান্সের ভারতীয় বংশোদ্ভূত প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) বিশাল গর্গ ২০২১ সালের ডিসেম্বরে এক নির্মম জুম কলে প্রায় ৯০০ কর্মীকে ছাঁটাই করে ব্যাপক সমালোচনার মুখে পড়েছিলেন।
৮ দিন আগে