
দুই বছর পর আবার বড় পর্দায় ফিরেছেন ভারতের দক্ষিণী সুপারস্টার রজনীকান্ত। আজ ১০ আগস্ট মুক্তি পেয়েছে তাঁর ১৬৯তম সিনেমা ‘জেলার’। বিশ্বজুড়ে ৪ হাজার স্ক্রিনে মুক্তি পাচ্ছে সিনেমাটি। যদিও এই ৪ হাজার স্ক্রিনের মধ্যে ৮০০টি শুধু তামিলনাড়ুর।
আজ সকাল থেকেই ভারতের প্রতিটি সিনেমা হলের সামনে দেখা গেছে দর্শকের বিশাল সারি। তামিলে হলের সামনে চলছে উৎসব। থালাইভার ফ্যানরা নেচেগেয়ে মাতাচ্ছে চারদিক। সকাল ৯টার শো দেখার জন্য ভোর ৫টা থেকে লাইন শুরু হয়েছে বলে জানিয়েছে ভারতীয় সংবাদমাধ্যম টাইমস অব ইন্ডিয়া।
মুক্তির আগেই একেকটা রেকর্ড গড়ছে রজনীকান্তর ‘জেলার’। ২০২৩ সালে মুক্তি পাওয়া তামিল সিনেমার প্রি-বুকিংয়ের সব রেকর্ড ভেঙেছে সিনেমাটি। সিনেমা বাণিজ্য বিশ্লেষকেরা মনে করছেন, আজ মুক্তির প্রথম দিনেই তামিলনাড়ুতে জেলারের আয় ২০ কোটি রুপি ছাড়িয়ে যাবে। আর সারা ভারতে এর আয় ৪০ কোটি রুপি ছাড়াবে।
নতুন ছবি মুক্তির আগে হিমালয়ে যান রজনীকান্ত। এবারও তার ব্যতিক্রম হয়নি। সেখান থেকেই তিনি তাঁর ভক্ত ও দর্শকদের উদ্দেশে জানিয়েছেন, ‘সবাই “জেলার” দেখুন এবং আপনাদের অনুভূতি জানান।’
ভারতীয় সংবাদমাধ্যম হিন্দুস্তান টাইমস জানিয়েছে, জাপানের ওসাকা এক দম্পতি ভারতে উড়ে এসেছেন কেবল জেলারের ফার্স্ট ডে ফার্স্ট শো দেখবেন বলে। শুধুই কি তাই? আসার সময় তাঁরা আবার সঙ্গে করে থালাইভার জন্য নিয়ে এসেছেন উপহার। একটি জাপানি শাল ও পাখা উপহার দিয়েছেন তাঁরা রজনীকান্তকে।
তাঁরা ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভিকে দেওয়া এক সাক্ষাৎকারে জানিয়েছেন, ‘জাপানে এক দিন পর ছবিটা মুক্তি পাবে, আর আমরা অপেক্ষা করতে চাইছি না। তা ছাড়া সেখানে হলগুলো ভীষণই চুপচাপ। কিন্তু ভারতে লোকজন সিটি দেবে, চিৎকার করবে। আমরা সেই উন্মাদনাটা মিস করতে চাইনি।’
এদিকে শ্রীধর পিল্লাই নামক এক ফিল্ম ট্র্যাকার জানিয়েছেন, আমেরিকায় ১ মিলিয়ন ডলারের প্রিটিকিট বিক্রি হয়েছে। সাম্প্রতিক কালের অতীতে ভারতীয় সিনেমার ক্ষেত্রে এমন ঘটনা আর ঘটেনি।
প্রসঙ্গত, ২০০ কোটি রুপির বাজেটে জেলার নির্মাণ করেছেন নেলসন দীলিপ কুমার। সিনেমায় রজনীকান্তর বিপরীতে অভিনয় করেছেন তামান্না ভাটিয়া। তাঁদের বয়সের ব্যবধান প্রায় ৪০ বছর। অ্যাকশন ঘরানার এই সিনেমায় আরও আছেন জ্যাকি শ্রফ, প্রিয়াঙ্কা মোহন, শিব রাজকুমার, রাম্য কৃষ্ণান, যোগী বাবু প্রমুখ। এ ছাড়া মালায়লাম তারকা মোহনলালকে দেখা যাবে অতিথি চরিত্রে। তামিল, তেলেগু এবং হিন্দি ভাষায় মুক্তি পাচ্ছে সিনেমাটি।

প্রয়াত ব্যান্ড আইকন আইয়ুব বাচ্চুর গানগুলো নতুন প্রজন্মের মাঝে ছড়িয়ে দিতে প্রকাশ পেয়েছে বিশেষ অ্যালবাম ‘উত্তরাধিকার’। আইয়ুব বাচ্চুর ২০টি গান দিয়ে সাজানো হয়েছে অ্যালবামটি, যেগুলোর নতুন সংগীতায়োজন করেছেন এ সময়ের ব্যান্ড ও শিল্পীরা।
৬ ঘণ্টা আগে
ডিটেকটিভ থ্রিলার ঘরানায় তানিম নূর বানিয়েছিলেন ওয়েব সিরিজ ‘কাইজার’। একজন খ্যাপাটে গেমার-ডিটেকটিভ কাইজারের চরিত্রে অভিনয় করেন আফরান নিশো। গল্প, অভিনয় ও নির্মাণ—সব মিলিয়ে সাড়া ফেলে ২০২২ সালে মুক্তি পাওয়া সিরিজটি।
৬ ঘণ্টা আগে
দুই দশক আগে সংগীতশিল্পী ও সুরকার অটামনাল মুন তৈরি করেছিলেন গান ‘তোমাকে দেখা মানে’। এক যুগ আগে রেকর্ডিংও করেছেন। তবে প্রকাশ পায়নি গানটি। অবশেষে প্রকাশিত হলো সেই গান। এতে মুনের সঙ্গী হয়েছেন তাঁর ছোট ভাই শুভেন্দু দাশ শুভ।
৬ ঘণ্টা আগে
দীর্ঘ ছয় বছর যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ায় থাকার পর হঠাৎ যুক্তরাজ্যে ফিরে যাওয়ার ঘোষণা দিয়েছেন প্রিন্স হ্যারি ও মেগান মার্কেল দম্পতি। এরপরই খবর রটেছে, আবারও অভিনয়ে ফিরতে যাচ্ছেন ডাচেস অব সাসেক্স মেগান মার্কেল।
৬ ঘণ্টা আগে