আরও আটটি দেশের নাগরিকদের জন্য ই-ভিসা চালু করার কথা জানিয়েছে সৌদি আরব। গতকাল রোববার এ ঘোষণা দেওয়া হয়।
এই আটটি দেশ হলো আলবেনিয়া, আজারবাইজান, জর্জিয়া, কিরগিজস্তান, মালদ্বীপ, দক্ষিণ আফ্রিকা, তাজিকিস্তান এবং উজবেকিস্তান। দেশটির পর্যটন মন্ত্রণালয়ের সূত্রে বিষয়টি নিশ্চিত করেছে সৌদি আরবের সংবাদমাধ্যম আরব নিউজ।
এই দেশগুলোর নাগরিকেরা অনলাইনের মাধ্যমে কিংবা দেশটির যেকোনো বন্দরে পৌঁছার পর এ ধরনের ভিজিটর ভিসার জন্য আবেদন করতে পারবেন। এ ভিসার আওতায় মধ্যপ্রাচ্যের দেশটি ঘুরে দেখার পাশাপাশি তাঁরা ওমরাহ করতে পারবেন, আত্মীয়স্বজন ও বন্ধুবান্ধবদের সঙ্গে দেখা করতে এমনকি ব্যবসায়িক কাজেও অংশ নিতে পারবেন।
‘নতুন আটটি দেশে ই-ভিসা সম্প্রসারিত করার মাধ্যমে সৌদি আরব বিশ্বের জন্য তার দরজা খুলে দেওয়ার পথে এবং এখানে আসা দর্শনার্থীদের ভ্রমণ সহজ করায় আরও একটি ধাপ এগিয়ে গেল।’ বলেন দেশটির পর্যটনমন্ত্রী আহমেদ আল-খতিব।

গ্রেপ্তারের ভয়ে যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে অনুষ্ঠিতব্য জাতিসংঘের পুলিশপ্রধানদের সম্মেলনে অংশ না নেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন ইসরায়েলের জাতীয় নিরাপত্তামন্ত্রী ইতামার বেন-গাভির। ইসরায়েলি সংবাদমাধ্যম হারেৎজের প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে...
৬ ঘণ্টা আগে
কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই নিয়ন্ত্রণ করার আহ্বান জানিয়েছেন ভ্যাটিকানের পোপ লিও চতুর্দশ। এর মাধ্যমে তিনি মূলত পরোক্ষভাবে চীনা কমিউনিস্ট এজেন্টের মতো কাজ করছেন বলে দাবি করেছেন মার্কিন বিলিয়নিয়ার পিটার থিয়েল। যুক্তরাষ্ট্রের কলোরাডোতে আয়োজিত ‘অ্যাসপেন আইডিয়াজ ফেস্টিভ্যাল’-এ...
৭ ঘণ্টা আগে
অস্ট্রেলিয়ার নর্থ কুইন্সল্যান্ডের সৈকতে ভেসে এসেছে সন্দেহজনক ৬ গোলাকার বস্তু। বিশ্লেষকেরা ধারণা করছেন, এগুলো মহাকাশের ধ্বংসাবশেষ এবং সম্ভবত ‘স্পেস বল’ হতে পারে। এক বিশেষজ্ঞের মতে, রকেট উৎক্ষেপণের পর এ ধরনের বস্তু প্রায়ই অবশিষ্ট থেকে যায়। ব্রিটিশ সংবাদমাধ্যম দ্য গার্ডিয়ানের প্রতিবেদন থেকে এই তথ্য....
৯ ঘণ্টা আগে
ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের হামলায় নিহত ইরানের সর্বোচ্চ নেতা নিহত আয়াতুল্লাহ আলি খামেনি ও তাঁর পরিবারের আরও ৪ সদস্যের কফিনের পাশে আজ রোববার জানাজায় অংশ নে তাঁর তিন ছেলে। তবে ইরানের নতুন সর্বোচ্চ নেতা হিসেবে দায়িত্ব নেওয়া তাঁর অপর ছেলে মোজতবা খামেনিকে সেখানে দেখা যায়নি।
১০ ঘণ্টা আগে