ভারতে চলন্ত ট্রেনে রেলওয়ে নিরাপত্তা কর্মকর্তার গুলিতে তাঁর সহকর্মীসহ চারজন নিহত হয়েছেন। আজ সোমবার স্থানীয় সময় ভোর সাড়ে ৫টার দিকে জয়পুর এক্সপ্রেস নামে ট্রেনে এ ঘটনা ঘটেছে। এ সময় ট্রেনটি মহারাষ্ট্রের পালঘর স্টেশন অতিক্রম করছিল। এনডিটিভি এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।
প্রতিবেদনে বলা হয়েছে, যাত্রীদের নিরাপত্তার দায়িত্বে নিয়োজিত রেলওয়ে প্রোটেকশন ফোর্সের (আরপিএফ) ওই কর্মকর্তা নিজের কাছে থাকা স্বয়ংক্রিয় আগ্নেয়াস্ত্র দিয়ে এলোপাতাড়ি গুলি চালাতে শুরু করেন। তিনি প্রথমে আরপিএফের সহকারী উপপরিদর্শক (এএসআই) তিকারাম মিনাকে গুলি করে হত্যা করেন।
এরপর আর একটি কামরায় গিয়ে আরও তিন যাত্রীকে গুলি করে হত্যা করেন। আরপিএফ সদস্য চেতন সিংহকে গ্রেপ্তার করা হয়েছে। তার সঙ্গে থাকা আগ্নেয়াস্ত্রটিও বাজেয়াপ্ত করা হয়েছে।
ভারতীয় রেলওয়ের কর্মকর্তারা জানিয়েছেন, জয়পুর এক্সপ্রেস রাজস্থানের জয়পুর থেকে মহারাষ্ট্রের মুম্বাই শহরে যাচ্ছিল।
সন্দেহভাজন ট্রেনটির বি ফাইভ কামরার যাত্রীদের নিরাপত্তার দায়িত্বে ছিলেন। ঘটনা ঘটানোর পর তিনি পালঘরের পরের স্টেশন দাহিসারে ট্রেনের চেন টানার পর ঝাঁপ দিয়ে নেমে যান।
পরে স্থানীয় এক রাস্তা থেকে রেলওয়ে পুলিশ ও আরপিএফ কর্মকর্তাদের সহায়তায় তাঁকে গ্রেপ্তার করে পুলিশ।
কী কারণে চেতন সিং নিজের ঊর্ধ্বতন এক কর্মকর্তাসহ চারজনকে গুলি করে হত্যা করেছেন তা তাৎক্ষণিক জানা সম্ভব হয়নি।
তবে আরপিএফ পশ্চিমের ইন্সপেক্টর জেনারেল প্রবীণ সিনহা জানিয়েছেন, চেতন সিংহ উগ্র মেজাজের লোক ছিলেন, তিনি রাগ নিয়ন্ত্রণ করতে পারতেন না। তিনি রাগ নিয়ন্ত্রণ করতে না পেরেই এমন ঘটনা ঘটিয়েছেন বলে ধারণা করা হচ্ছে।

ইতিহাসে প্রথমবারের মতো যুক্তরাষ্ট্রের মোট জাতীয় ঋণ ৪০ ট্রিলিয়ন ডলার (৪০ লাখ কোটি ডলার) ছাড়িয়েছে। মার্কিন ট্রেজারি বিভাগের সর্বশেষ তথ্য অনুযায়ী, বিশ্বের বৃহত্তম অর্থনীতির এই ঋণ নতুন এক রেকর্ড গড়েছে। অর্থনীতিবিদদের মতে, দ্রুত বাড়তে থাকা সরকারি ঋণ, উচ্চ ব্যয়, কর কমানো এবং...
৩৭ মিনিট আগে
চীনের অন্যতম বৃহৎ আবাসন কোম্পানি এভারগ্র্যান্ড গ্রুপের প্রতিষ্ঠাতা হুই কা ইয়ানকে আর্থিক প্রতারণাসহ একাধিক অপরাধে যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হয়েছে। একই সঙ্গে তাঁর ব্যক্তিগত সব সম্পত্তি বাজেয়াপ্ত করার নির্দেশ দিয়েছেন আদালত।
১ ঘণ্টা আগে
জাপানের রাজধানী টোকিওর উত্তরে শিন-কানুমা স্টেশনে ট্রেনের ধাক্কায় চার শ্রমিক নিহত হয়েছেন। বৃহস্পতিবার (২০ আগস্ট) স্থানীয় সময় সকাল ১০টা ৪৬ মিনিটের দিকে এই দুর্ঘটনা ঘটে বলে জানিয়েছে রেললাইনটির পরিচালনাকারী প্রতিষ্ঠান তোবু রেলওয়ে।
২ ঘণ্টা আগে
সংঘাত তীব্র হওয়ার কারণে সুদানের কর্দোফান অঞ্চলে নতুন করে ২ লাখের বেশি মানুষ বাস্তুচ্যুত হয়েছেন বলে জানিয়েছে জাতিসংঘ। এদিকে অঞ্চলটির সবচেয়ে বড় শহর এল ওবেইদে গুরুত্বপূর্ণ পানি ও বিদ্যুৎ অবকাঠামো লক্ষ্য করে ড্রোন হামলা অব্যাহত রয়েছে।
৬ ঘণ্টা আগে