মিরপুরের ঘটনার পর চরম আলোচিত-সমালোচিত হারমানপ্রীত কৌর। ভারতীয় নারী ক্রিকেট দলের অধিনায়ক আলোচনায় আছেন দুদিন আগে মিরপুরে বাংলাদেশের বিপক্ষে সিরিজের শেষ ওয়ানডের পর বিতর্কিত আচরণে। অবশ্য তাঁকে নিয়ে আলোচনা-সমালোচনা নতুন নয়। পাঁচ বছর আগেও এক বির্তকিত ঘটনায় আলোচনায় এসেছিলেন হারমানপ্রীত।
২০১৮ সালে পাঞ্জাব পুলিশের ডেপুটি সুপারিনটেন্ডেন্ট (ডিএসপি) পদে চাকরি করতেন হারমানপ্রীত। ভুয়া সার্টিফিকেটের কারণে হঠাৎই তাঁর চাকরি চলে যায়। ভারতীয় সংবাদমাধ্যমের প্রতিবেদনে জানা যায়, চাকরির সময় সার্টিফিকেটে হারমানপ্রীত দেখিয়েছিলেন যে তিনি উত্তর প্রদেশের মিরাটের চৌধুরী চরণ সিং ইউনিভার্সিটি থেকে স্নাতক পাশ করেছেন। পরে যাচাইবাছাইয়ে জানা যায়, মিরাটের বিশ্ববিদ্যালয় তাঁকে (হারমানপ্রীত) তাদের ছাত্রী হিসেবে মেনে নিতে অস্বীকার করে। এরপর পাঞ্জাব রাজ্যের তৎকালীন মুখ্যমন্ত্রী ক্যাপ্টেন অমরিন্দর সিংয়ের নেতৃত্বে এই কেস যায় স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে। স্বরাষ্ট্র মন্ত্রণালয় হারমানপ্রীতকে চাকরিচ্যুত করার সিদ্ধান্ত নিয়েছিল।
গত পরশু মিরপুরে হয়েছিল বাংলাদেশ-ভারত নারী ক্রিকেটের তৃতীয় ওয়ানডে। ভারতের ব্যাটিং ইনিংসের ৩৪ তম ওভারের ঘটনা। ওভারের চতুর্থ বলে নাহিদা আক্তারকে সুইপ করতে গিয়েছিলেন হারমানপ্রীত। ব্যাটের কানায় লেগে ফাহিমা খাতুনের ক্যাচ হন। ভারতীয় অধিনায়ক মাঠেই ক্ষোভে ব্যাট দিয়ে স্টাম্পে আঘাত করেন। আউট হয়ে কড়া প্রতিক্রিয়া দেখানোও তাঁর নতুন নয়। সর্বশেষ নারী টি-টোয়েন্টি বিশ্বকাপে অস্ট্রেলিয়ার বিপক্ষে রানআউট হয়ে হতাশায় মাঠেই ব্যাট ছুড়ে মেরেছিলেন তিনি।
বাংলাদেশের বিপক্ষে হারমানপ্রীতের সর্বশেষ আচরণ ও শিষ্টাচারবহির্ভূত মন্তব্য ইতিবাচকভাবে নেয়নি স্বয়ং ভারতীয়দেরও। সামাজিক মাধ্যম থেকে শুরু করে বিভিন্ন সংবাদমাধ্যমে ভারতীয় নারী ক্রিকেট দলের অধিনায়কের বিরুদ্ধে নানা মন্তব্য করতে দেখা যাচ্ছে তাদের।

আর্জেন্টিনা-ইংল্যান্ড সেমিফাইনাল ম্যাচ যে উত্তপ্ত থাকবে, তা আগেই বোঝা গিয়েছিল। আটলান্টায় গত পরশু ম্যাচ শেষে লিসান্দ্রো মার্তিনেস-নিকোলাস ওতামেন্দিরা ‘ফকল্যান্ড আর্জেন্টিনার’ দ্বীপপুঞ্জ নিয়ে উদযাপন করেন। যা নিয়ে হয়েছে অনেক বিতর্ক। বিতর্কিত এই ঘটনার মাঝে জানা গেল চাঞ্চল্যকর এক ঘটনা।
৪৩ মিনিট আগে
আর্জেন্টিনা-ইংল্যান্ড সেমিফাইনাল যেন শেষ হয়েও হলো না শেষ। ফকল্যান্ড দ্বীপপুঞ্জের ঘটনা মাঠে টেনে এনে বিতর্ক উস্কে দিয়েছেন লিসান্দ্রো মার্তিনেস-নিকোলাস ওতামেন্দিরা। বিতর্কিত এই ঘটনা নিয়ে অবশেষে মুখ খুলল ফিফা। এমনকি এই ঘটনায় প্রায় ২৫ লাখ টাকা জরিমানাও হতে পারে আর্জেন্টিনার।
১ ঘণ্টা আগে
২০২৬ ফুটবল বিশ্বকাপ ফাইনাল নিয়ে রোমাঞ্চিত পুরো বিশ্ব। ডিফেন্ডিং চ্যাম্পিয়ন আর্জেন্টিনার সঙ্গে ইউরো চ্যাম্পিয়ন স্পেনের লড়াইয়ে শেষ হাসি হাসবে কে—ফুটবলপ্রেমীরা যখন এই প্রশ্নের উত্তর খোঁজার অপেক্ষায়, তখন মিলেছে ভয়ংকর এক দুঃসংবাদ। কানাডার দাবানলের আগুনে নিউজার্সির পরিবেশ অস্বাস্থ্যকর হয়ে উঠেছে।
২ ঘণ্টা আগে
বুলাওয়েতে পরশু সিরিজের প্রথম টি-টোয়েন্টিতে জিম্বাবুয়ের কাছে ৩২ রানে হেরেছে বাংলাদেশ। ব্যাটিং ব্যর্থতায় প্রথম ম্যাচ হেরে দেয়ালে পিঠ ঠেকে গেছে তাওহীদ হৃদয়ের নেতৃত্বাধীন বাংলাদেশের। আজ হৃদয়-নাহিদ রানারা নামবেন টিকে থাকার লড়াইয়ে। বুলাওয়েতে বাংলাদেশ সময় বেলা ৪টা ৩০ মিনিটে শুরু হচ্ছে তিন ম্যাচ সিরিজের দ্ব
২ ঘণ্টা আগে