
রানা প্লাজা ধসে সহস্রাধিক শ্রমিকের প্রাণহানির ঘটনায় করা মামলায় ভবনমালিক সোহেল রানার জামিন শুনানি ছয় মাস মুলতবি করেছেন আপিল বিভাগ।
এর ফলে হাইকোর্টের জামিন স্থগিত করে চেম্বার আদালতের দেওয়া আদেশ আপাতত ছয় মাসের জন্য বহাল থাকছে।
এই আদেশের বিরুদ্ধে রাষ্ট্রপক্ষের আবেদনে চেম্বার আদালত জামিন স্থগিত করে শুনানির জন্য আপিল বিভাগের নিয়মিত বেঞ্চে পাঠান।
রানার জামিন বিষয়ে জারি করা রুল মঞ্জুর করে গত ৬ এপ্রিল হাইকোর্ট তাঁকে জামিন দেন। এই আদেশের বিরুদ্ধে রাষ্ট্রপক্ষের আবেদনে চেম্বার আদালত জামিন স্থগিত করে শুনানির জন্য আপিল বিভাগের নিয়মিত বেঞ্চে পাঠান।
আজ সোমবার প্রধান বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকীর নেতৃত্বাধীন বেঞ্চে রাষ্ট্রপক্ষের আবেদন উত্থাপিত হয়। আদালত এ বিষয়ে শুনানি ছয় মাসের জন্য মুলতবি রাখার আদেশ দেন।
রানার আইনজীবী কামরুল ইসলাম আদালতে বলেন, ‘১০ বছর ধরে সে কারাগারে আছে। তাকে জামিন দিন।’
তখন প্রধান বিচারপতি বলেন, ‘আরও ছয় মাস থাকুক। আমরা যখন বিচার করি, তখন আমাদের এভাবে ভাবতে হয় যে এই ঘটনায় মারা যাওয়া এগারো শ লাশ আমাদের সামনে। আর তাদের আত্মীয়-স্বজনেরা আরেক পাশে দাঁড়িয়ে আমাদের দিকে তাকিয়ে ন্যায়বিচার চাচ্ছে।’
শুনানিতে রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল সারওয়ার হোসেন বাপ্পি ও সহকারী অ্যাটর্নি জেনারেল সাইফুল আলম।
২০১৩ সালের ২৪ এপ্রিল সাভার বাসস্ট্যান্ডসংলগ্ন রানা প্লাজা ভবন ধসে নিহত হয় ১ হাজার ১৩৫ জন শ্রমিক। গুরুতর আহত হয়ে পঙ্গুত্ব বরণ করেন ১ হাজার ১৬৯ জন। ওই ঘটনায় কয়েকটি মামলা হয়। এর মধ্যে অবহেলাজনিত মৃত্যুতে হত্যা মামলাটি করে পুলিশ। ইমারত নির্মাণ আইন লঙ্ঘন করে ভবন নির্মাণের অভিযোগে মামলা করে রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ (রাজউক)। আর দুর্নীতি দমন কমিশন ভবন নির্মাণসংক্রান্ত দুর্নীতি নিয়ে আরেকটি মামলা করে।
ঘটনার পর ভারতে পালিয়ে যাওয়ার পথে সোহেল রানাকে যশোরের বেনাপোল থেকে গ্রেপ্তার করা হয়।

রোববার সকাল সাড়ে ১০টায় রাষ্ট্রপতি বঙ্গভবনে পৌঁছালে প্রধান ফটক-২ থেকে প্রেসিডেন্ট গার্ড রেজিমেন্টের (পিজিআর) সুসজ্জিত অশ্বারোহী দল রাষ্ট্রপতিকে স্বাগত জানায় এবং রাষ্ট্রপতির গাড়িকে স্কট দিয়ে বঙ্গভবনের গার্ড অব অনারের স্থানে নিয়ে যায়। সেখানে পৌঁছালে পিজিআরের একটি চৌকস দল রাষ্ট্রপতিকে গার্ড অব অনার
১ ঘণ্টা আগে
নবনির্বাচিত রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর শপথ নেওয়ার পর প্রথমবারের মত বঙ্গভবনে দাপ্তরিক কার্যক্রম শুরু করেছেন। বঙ্গভবনে অফিস শুরুর প্রথম দিনে রাষ্ট্রপতি তাঁর অফিস কক্ষে অবস্থান করে দাপ্তরিক নথিপত্রে স্বাক্ষর করেন। এরপর তিনি পরিদর্শন বইতে স্বাক্ষর করেন...
১ ঘণ্টা আগে
যুক্তরাজ্যের বৈদেশিক সহায়তা কমানোর কারণে সুন্দরবনে প্র্যাকটিক্যাল অ্যাকশনের জলবায়ু সহনশীলতা প্রকল্প ২০২৮-এর বদলে ২০২৬ সালেই বন্ধ হচ্ছে। এতে লক্ষ্যমাত্রা থেকে বঞ্চিত হবে হাজারো মানুষ, ঝুঁকিতে পড়বে সৌরবিদ্যুৎ, কৃষি, আগাম সতর্কবার্তা ও জীবিকাসহায়তার চলমান উদ্যোগ।
১ ঘণ্টা আগে
আইনমন্ত্রী বলেন, যেভাবে রোহিঙ্গা ইস্যুকে আন্তর্জাতিকভাবে দেখা হচ্ছে, আমরাও বিষয়টিকে একইভাবে দেখছি। এটি মূলত মিয়ানমারের অভ্যন্তরীণ সমস্যা। রোহিঙ্গারা মিয়ানমারের নাগরিক, মিয়ানমারের জনগোষ্ঠী ও মিয়ানমারের মানুষ।
১ ঘণ্টা আগে