গতকাল মঙ্গলবার পাওয়া যায় বলিউড অভিনেতা শাহরুখ খানের শুটিংয়ে আহত হওয়ার খবর। সংবাদটি প্রকাশের পরই বেশ আতঙ্কিত হয়ে পড়েন তাঁর অনুরাগীরা। এদিকে আজ বুধবার সকালে মুম্বাই বিমানবন্দরে পাপারাজ্জিদের ক্যামেরায় ধরা পড়েন শাহরুখ। নীল হুডি, মাথায় কালো টুপি, বিমানবন্দর থেকে বেরিয়ে সোজা নিজের গাড়িতে ওঠেন তিনি।
প্রাথমিকভাবে শাহরুখ খানকে দেখে সুস্থই লেগেছে। কোনো রকম বড় আঘাতের আভাসও পাওয়া যায়নি। বিমানবন্দরে শাহরুখের ছবি অনলাইনে ছড়িয়ে পড়ে মুহূর্তেই। গাড়িতে ওঠার আগে পাপারাজ্জিদের দিকে তাকিয়ে একঝলক হাসেনও তিনি। শাহরুখের পাশাপাশি এদিন দেখা যায় স্ত্রী গৌরী খান ও ছোট ছেলে আবরাম খানকে।
গতকাল মঙ্গলবার হঠাৎই শাহরুখ খানের আহত হওয়ার সংবাদ প্রকাশ পায়। লস অ্যাঞ্জেলেসে শুটিং করছিলেন শাহরুখ খান, আর সেখানেই নাকে চোট পান তিনি। রক্তক্ষরণ শুরু হয় এবং সঙ্গে সঙ্গে সেখান থেকেই তাঁকে নিয়ে যাওয়া হয় হাসপাতালে।
এরপর হাসপাতালের পক্ষ থেকে জানানো হয়, বড় ক্ষতি হয়নি। তবে নাক থেকে রক্তপাত বন্ধ করার জন্য অস্ত্রোপচার করতে হয়। ভারতীয় সংবাদমাধ্যমগুলো জানায়, নাকে ব্যান্ডেজ বাঁধা অবস্থায় শাহরুখকে দেখা গেছে। তিনি মুম্বাইয়ে ফিরে এসেছেন বলেও জানায় তারা। যদিও পরে জানা যায় সংবাদটি ভুল। এখনো যুক্তরাষ্ট্রে রয়েছেন শাহরুখ, আর তিনি ফিরলেন আজ বুধবার।
এ বছর মুক্তি পেয়েছে শাহরুখ খানের সিনেমা ‘পাঠান’। বাংলাদেশসহ বিশ্বজুড়ে মুক্তি পাওয়া সিনেমাটি ১ হাজার কোটি রুপির বেশি ব্যবসা করেছে। সেপ্টেম্বরে মুক্তির অপেক্ষায় আছে শাহরুখের আরেক সিনেমা ‘জওয়ান’।

প্রতিবছর দুই ঈদে প্রাণ ফিরে পায় দেশের সিনেমা ইন্ডাস্ট্রি। সারা বছর সিনেমা মুক্তির ব্যাপারে আগ্রহ না দেখালেও ঈদে সিনেমা মুক্তি দিতে দৌড়ঝাঁপ শুরু করেন নির্মাতারা। কয়েক বছর ধরেই দেখা যাচ্ছে এই প্রবণতা। গত বছর দুই ঈদে ছয়টি করে মুক্তি পাওয়া সিনেমার সংখ্যা ১২টি।
১৯ ঘণ্টা আগে
রোজার ঈদে প্রচারের জন্য তপু খান বানিয়েছেন নাটক ‘হ্যাপি ডিভোর্স’। নাটকটি লিখেছেন টিউন তেহরিন। বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন ফারহান আহমেদ জোভান, কেয়া পায়েল, সুব্রত, শামীমা নাজনীন, রোজী সিদ্দিকী, সমাপ্তি মাসুক ও তাহমিনা সুলতানা মৌ।
১৯ ঘণ্টা আগে
প্রতি সপ্তাহে নতুন সিনেমা বা ওয়েব সিরিজের জন্য দর্শকদের নজর থাকে ওটিটি প্ল্যাটফর্মে। এ সপ্তাহেও মুক্তি পাচ্ছে নানা দেশের, নানা ভাষার কনটেন্ট। বাছাই করা এমন কিছু কনটেন্টের খোঁজ থাকছে এ প্রতিবেদনে।
২০ ঘণ্টা আগে
নাটকের পরিচিত মুখ অভিনেত্রী জান্নাতুল সুমাইয়া হিমি। গানটাও ভালো করেন তিনি। আগে নাটক ও ম্যাগাজিন অনুষ্ঠানে দুটি গান করেছেন। এবার ভালোবাসা দিবস উপলক্ষে প্রকাশিত হয়েছে হিমির নতুন মৌলিক গান। এ প্রসঙ্গে তাঁর সঙ্গে কথা বলেছেন শিহাব আহমেদ।
২ দিন আগে