
আজমত উল্লা খান আজকের পত্রিকাকে বলেন, ‘উনি (শেখ হাসিনা) সংগঠনটা গোছাতে নির্দেশনা দিয়েছেন। সান্ত্বনা দিয়েছেন। তিনি আমাকে বলেছেন, দায়িত্বে আছো, দায়িত্ব নিয়ে কাজ করো। ভবিষ্যতের জন্য প্রস্তুত হও ৷ দলকে শক্ত ভিতের ওপর দাঁড় করাও।’
আজ রোববার গণভবনে প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনার সঙ্গে গাজীপুর মহানগর আওয়ামী লীগের সভাপতি ও সদ্য সমাপ্ত সিটি নির্বাচনে পরাজিত প্রার্থী আজমত উল্লা খান দেখা করার পর এ কথা বলেন।
আজমত উল্লা খান বলেন, ‘প্রধানমন্ত্রী আমাকে বলেছেন তৃণমূলে যাও, সবার সঙ্গে কথাবার্তা বলো ৷ হার-জিত আছে।’
‘প্রধানমন্ত্রী আমাকে বলেছেন ভোটে ভালো লড়াই হয়েছে। বিরোধী সব তো এক হয়ে গেছে’, বলেন আজমত উল্লা।
নৌকার ব্যাজ পরে অনেকে দেয়াল ঘড়ির পক্ষে ভোট চেয়েছে, বিষয়টি দলীয় সভাপতি জানেন কি না— সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে আজতম উল্লা খান বলেন, ‘প্রধানমন্ত্রীর কথা শুনে মনে হয়েছে তিনি বিষয়টি জানেন। তিনি বলেছেন, দলের মধ্যে সবাই ছিল না। দলের মধ্যে সবার ঐক্য ছিল না। মনেপ্রাণে সবাই কাজ করে নাই। আমি দেখতেছি বিষয়টা। এসব বিষয় নিয়ে দলীয় সভাপতি গাজীপুর সিটি নির্বাচনের আওয়ামী লীগের দায়িত্বপ্রাপ্ত নেতাদের সঙ্গে বৈঠকে বসবেন সম্ভবত।’
আজমত উল্লা বলেন, ‘দেশের রাজনীতি নিয়ে দলীয় সভাপতি বলেছেন, চারদিকে তো ষড়যন্ত্র হবে, আছে। এগুলো প্রতিহত করার একমাত্র উপায় হলো দলকে সুসংগঠিত করা।’

সরকারি চাকরির ১১তম থেকে ২০তম গ্রেডের মৌখিক পরীক্ষার নম্বর বৃদ্ধির উদ্যোগের প্রতিবাদ জানিয়েছে জামায়াতে ইসলামী। দলটির সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার এটিকে ‘নির্লজ্জ দলীয়করণের অশুভ ইঙ্গিত’ বলে মন্তব্য করেছেন।
৫ ঘণ্টা আগে
সরকারি চাকরির ১১তম থেকে ২০তম গ্রেডের নিয়োগে লিখিত পরীক্ষার নম্বর কমিয়ে মৌখিক পরীক্ষার নম্বর বাড়ানোর উদ্যোগের নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে বাংলাদেশ ছাত্র ইউনিয়ন। সংগঠনটি বলেছে, প্রস্তাবিত নতুন নীতিমালা বাস্তবায়িত হলে নিয়োগ প্রক্রিয়ায় ব্যক্তিগত পছন্দ, পক্ষপাত ও স্বজনপ্রীতির সুযোগ বাড়বে
৫ ঘণ্টা আগে
অস্ট্রেলিয়ার ভিক্টোরিয়ায় বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে ৬ সেপ্টেম্বর প্রবাসীদের এক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। সমাবেশে প্রধান অতিথি ছিলেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম। বিশেষ অতিথি বিএনপি কেন্দ্রীয় আন্তর্জাতিকবিষয়ক সম্পাদক মোহাম্মদ রাশেদুল হক।
৭ ঘণ্টা আগে
সরকারি চাকরিতে মৌখিক পরীক্ষার নম্বর ৪০০ শতাংশ বাড়ানোর প্রস্তাব নিয়ে অংশীজনদের সঙ্গে আলোচনার দাবি জানিয়েছেন এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম। আলোচনা ছাড়া সিদ্ধান্ত নেওয়া হলে সরকারের বিরুদ্ধে কঠোর কর্মসূচির হুঁশিয়ারি দেন তিনি।
১ দিন আগে