
যুক্তরাষ্ট্রের নতুন ভিসা নীতিকে বাংলাদেশের জনগণের দীর্ঘদিনের ‘অবাধ ও সুষ্ঠু নির্বাচনের দাবিরই প্রতিধ্বনি’ হিসেবে মন্তব্য করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। আজ শুক্রবার গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে এই মন্তব্য করে আবারও সরকারের পদত্যাগ দাবি করেন তিনি।
বিবৃতিতে মির্জা ফখরুল বলেন, ‘আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে অবাধ, সুষ্ঠু, অংশগ্রহণমূলক ও গ্রহণযোগ্যভাবে আয়োজন করার সকল প্রক্রিয়া নিশ্চিত করার জন্য এবং একই সঙ্গে ভোট কারচুপি, ভোটারদের ভয় দেখানো, জনগণের শান্তিপূর্ণ সমাবেশ করার স্বাধীনতা ও অধিকার চর্চাকে সহিংসভাবে দমনের যেকোনো নীতির বিরুদ্ধে যুক্তরাষ্ট্র সরকার যে অবস্থান নিয়েছে, তা বাংলাদেশের মানুষের দীর্ঘদিনের অবাধ ও সুষ্ঠু নির্বাচনের দাবিরই সুস্পষ্ট প্রতিধ্বনি। বিএনপি মনে করে, মানুষের ভোটাধিকার নিশ্চিত করার জন্য বিএনপিসহ বাংলাদেশের গণতন্ত্রপ্রিয় জনগণ দীর্ঘদিন যাবৎ যে দাবি জানিয়ে আসছিল, পরিবর্তিত মার্কিন ভিসা নীতিতে তার সুস্পষ্ট প্রতিফলন ঘটেছে।’
সরকারের উদ্দেশে মির্জা ফখরুল বলেন, ‘আমরা আবারও দাবি করছি, এই অনির্বাচিত ফ্যাসিবাদী সরকার দেশে এবং বিদেশে তার প্রত্যাখ্যাত অবস্থাকে অনুধাবন করে অবিলম্বে পদত্যাগ করবে এবং ভোটারবিহীন জাতীয় সংসদ বাতিল ঘোষণা করবে। নির্বাচনকালীন নির্দলীয়-নিরপেক্ষ সরকার প্রতিষ্ঠা করে একটি অবাধ ও সুষ্ঠু নির্বাচনের ব্যবস্থা করাই দেশবাসী ও আন্তর্জাতিক সকল মহলের দাবি ও প্রত্যাশা। চলমান রাজনৈতিক, অর্থনৈতিক, সামাজিক তথা জাতীয় সংকট থেকে মুক্তি লাভের এটাই একমাত্র পথ।’
এই দাবি আদায়ে ‘লাগাতারভাবে সমর্থন’ দেওয়ার জন্য দেশবাসীকে ধন্যবাদ জানিয়ে আন্দোলনে অনড় ও অবিচল থাকার আহ্বান জানান বিএনপি মহাসচিব।

আসন্ন স্থানীয় নির্বাচনে আওয়ামী লীগ নেতাদের অংশগ্রহণ চায় না বাংলাদেশ জামায়াতে ইসলামী। এরই মধ্যে নির্বাচন কমিশনকে (ইসি) আওয়ামী লীগের অংশগ্রহণের সুযোগ বন্ধে প্রস্তাব দিয়েছে দলটি। ইসির জ্যেষ্ঠ সচিবকে দেওয়া এক চিঠিতে কার্যক্রম নিষিদ্ধ কোনো রাজনৈতিক দলের পদধারী বা সক্রিয় নেতা-কর্মীদের স্থানীয়...
১ ঘণ্টা আগে
জামায়াতে ইসলামীর আমির ও বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান বলেছেন, ‘সরকারি দল বলেছিল, অধিকাংশ জনগণ যদি “হ্যাঁ”-এর পক্ষে রায় দেয়, তাহলে আমরা গণভোটের প্রত্যেকটি দাবি অক্ষরে অক্ষরে বাস্তবায়ন করব। তাঁরা বলেছিলেন, গণভোটে “হ্যাঁ” বলুন। কিন্তু যখন তাঁরা (সরকার) ক্ষমতায় চলে গেলেন, তখন তাঁরা “হ্যাঁ” ভুলে গেলে
২ ঘণ্টা আগে
টক শোতে অনেকে ইনিয়ে-বিনিয়ে শেখ হাসিনার সাফাই গাওয়ার চেষ্টা করছেন। শেখ হাসিনা এত বাহাদুর হলে পালালেন কেন? খালেদা জিয়া তো পালাননি। হাসিনা যে কী নিষ্ঠুর হতে পারে, তা কারাগারে নেতাদের ওপর হাত তোলা না দেখলে বোঝা যাবে না। ফ্যাসিস্ট দলকে ফিরিয়ে আনা যায় না। হিটলারের দল ফিরে আসতে পারেনি...
১ দিন আগে
জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) জয়পুরহাট জেলা শাখার আহ্বায়ক পদ থেকে পদত্যাগ করেছেন গোলাম কিবরিয়া তাপস। তিনি সংগঠনের কেন্দ্রীয় আহ্বায়ক ও সদস্যসচিব বরাবর লিখিতভাবে পদত্যাগপত্র জমা দিয়েছেন। আজ শুক্রবার বিষয়টি তিনি গণমাধ্যমকে নিশ্চিত করেন।
১ দিন আগে