বাংলা চলচ্চিত্রের জনপ্রিয় অভিনেতা আকবর হোসেন পাঠান (ফারুক) মারা গেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।
আজ সোমবার সকাল সাড়ে ৮টায় (বাংলাদেশ সময়) সিঙ্গাপুরের মাউন্ট এলিজাবেথ হাসপাতালে তাঁর মৃত্যু হয় বলে ভাতিজি আসমা পাঠান রুম্পা জানিয়েছেন।
তিনি আজকের পত্রিকা’কে বলেন, তাঁর চাচা দীর্ঘদিন ধরে নানা শারীরিক জটিলতা নিয়ে সিঙ্গাপুরে চিকিৎসাধীন ছিলেন।
জাতীয় চলচ্চিত্র পুরস্কারসহ নানা সম্মাননায় ভূষিত নন্দিত এই চিত্রনায়ক। ‘মিয়াভাই' চলচ্চিত্রের সাফল্যের পর তাঁর নামের সঙ্গে ‘মিয়াভাই’ জুড়ে যায়।
এইচ আকবর পরিচালিত ‘জলছবি’ দিয়ে অভিষেক হয় ফারুকের। পাঁচ দশকের বেশি সময়ের অভিনয় ক্যারিয়ারে বহু দর্শকপ্রিয় চলচ্চিত্রে ছিল তাঁর উপস্থিতি।
এর আগে ২০২১ সালের ৪ মার্চ নিয়মিত চেকআপের জন্য সিঙ্গাপুর যান অভিনেতা ফারুক। সেখানে তাঁর শারীরিক অবস্থার অবনতি হলে মাউন্ট এলিজাবেথ হাসপাতালে ভর্তি করা হয়। উচ্চ রক্তচাপ, মস্তিষ্ক, স্নায়ুতন্ত্রের নানা সমস্যায় ভুগছিলেন তিনি। ছিল পুরোনো বেশ কিছু শারীরিক জটিলতাও। চার মাস ছিলেন ইনটেনসিভ কেয়ার ইউনিটে (আইসিইউ)। সেমি কোমায় কেটেছে আরও চার মাস।
কয়েক মাস তাঁর শারীরিক অবস্থার কখনো উন্নতি, আবার কখনো অবনতি হয়েছে। ছিল নানা শঙ্কাও। তবে কখনো হাল ছাড়েননি তাঁর পরিবারের সদস্যরা, চালিয়েছেন চিকিৎসা। মাঝে শারীরিক অবস্থা এতটাই খারাপ হয়ে গিয়েছিল যে তাঁকে দীর্ঘদিন লাইফ সাপোর্টেও রাখা হয়েছিল।
বীর মুক্তিযোদ্ধা আকবর হোসেন পাঠান ঢাকা-১৭ আসনের সংসদ সদস্য ছিলেন।

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বিতর্কিত নীতির প্রতিবাদে এবার নিজেদের জনপ্রিয় অ্যানিমেটেড শোর নাম বদলে ফেললেন ‘সাউথ পার্ক’-এর নির্মাতারা। দীর্ঘদিনের জনপ্রিয় এই স্যাটায়ার সিরিজের নাম সাউথ পার্ক থেকে পরিবর্তন করে রাখা হয়েছে ‘সাউথ আমেরিকা’।
৫ ঘণ্টা আগে
সোশ্যাল মিডিয়ায় হঠাৎ ছড়িয়ে পড়েছে প্রখ্যাত সংগীতশিল্পী রুনা লায়লাকে ঘিরে বিভ্রান্তিকর তথ্য। এআই দিয়ে তৈরি ভিডিও শেয়ার করে লেখা হয়েছে, ‘মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছেন রুনা লায়লা’। ফেসবুকে দেওয়া এমন একটি পোস্টের ছবি শেয়ার করে ক্ষোভ প্রকাশ করেছেন রুনা লায়লার মেয়ে তানি লায়লা।
১৬ ঘণ্টা আগে
সংগীতবিষয়ক রিয়েলিটি শো ভারতে বেশ জনপ্রিয়। প্রতিবছর একাধিক শো দেখা যায় বিভিন্ন টেলিভিশনে। তবে সেই রিয়েলিটি শোতে দেখানো প্রতিযোগীদের চোখের জল আর হাজারও প্রতিকূলতা পেরিয়ে উঠে আসার গল্প কতটুকু সত্যি—এই বিতর্ক বিনোদনজগতে বহু পুরোনো।
১৭ ঘণ্টা আগে
‘দ্য ডিফিকাল্ট ব্রাইড’ নিয়ে ভেনিস চলচ্চিত্র উৎসবে গেছেন আজমেরী হক বাঁধন। সিনেমার প্রিমিয়ার শেষে ভাইয়ের বাসায় বেড়াতে যান তিনি। সেখানে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ নেতা-কর্মীদের আক্রমণের শিকার হন বাঁধন। ইতিমধ্যে নিয়েছেন আইনি ব্যবস্থা। এর মধ্যেই পাওয়া গেল অভিনেত্রীর নতুন সিনেমার খবর।
১৮ ঘণ্টা আগে