ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন (ডিএসসিসি) এলাকায় সৌন্দর্য বাড়াতে বিভিন্ন সড়কদ্বীপ ও সড়ক বিভাজক ভেঙে নতুন করে বানাতে গিয়ে পুরোনো গাছ কেটে ফেলা হচ্ছে। সংশ্লিষ্ট ঠিকাদার সড়কদ্বীপ ও বিভাজকের মাঝখানে থাকা গাছ কেটে ফেলছেন। ঠিকাদারি প্রতিষ্ঠানের দাবি, তাদের গাছ কাটার অনুমতি আছে।
ডিএসসিসি সূত্রে জানা যায়, সড়কের সৌন্দর্যবর্ধনে ৯ কোটি ৬২ লাখ টাকার একটি কর্মসূচি বাস্তবায়ন করা হচ্ছে। এর অংশ হিসেবে ধানমন্ডির সাতমসজিদ রোডেও সড়ক বিভাজকের উন্নয়নকাজ হচ্ছে।
ডিএসসিসির নির্বাহী প্রকৌশলী সালেহ আহমেদ আজকের পত্রিকাকে বলেন, গাছ কেটে আরও সুন্দর করে সড়ক বিভাজক তৈরি করা হবে। তবে সেখানে আগে থেকেই সড়ক বিভাজক থাকার বিষয়ে দৃষ্টি আকর্ষণ করা হলে তিনি বলেন, আগের চেয়ে সুন্দর বিভাজক তৈরি হচ্ছে। এতে রাস্তা বড় হচ্ছে। তিনি আরও বলেন, ঠিকাদারকে গাছা কাটার অনুমতি দেওয়া হয়েছে। গাছ না কাটলে মেডিয়ান (বিভাজক) কীভাবে তৈরি করা হবে? গাছ যেগুলো কাটা হচ্ছে তার পরিবর্তে আরও ভালো প্রজাতির গাছ লাগানো হবে।
স্থানীয় কয়েকজন জানান, আবাহনী মাঠের সামনে থেকে ধানমন্ডি ১৫ নম্বর পর্যন্ত বিভাজকে গাছ লাগানোর জন্য যেটুকু জায়গা রাখা হয়েছে, তাতে বড় আকারের কোনো গাছের বেড়ে ওঠা সম্ভব নয়।
গাছ কাটার প্রতিবাদে জানুয়ারিতে আন্দোলনে নেমেছিলেন এলাকাবাসী। তিন মাস বন্ধ থাকার পর গত সোমবার রাতে আবার গাছ কাটা শুরু হয়। পরে স্থানীয় লোকজনের প্রতিবাদের মুখে বন্ধ হয় গাছ কাটা। তবে ততক্ষণে কেটে ফেলা হয় শতাধিক গাছ।
সাতমসজিদ রোডে গত সোমবার রাতে গাছ কাটার সময় প্রতিবাদ করেন স্বতন্ত্র আর্ট ও মিউজিয়াম কিউরেটর আমিরুল রাজীব। তিনি আজকের পত্রিকাকে বলেন, ‘সোমবার রাতে গাছ কাটার সময় বাধা দিই। না শুনলে পুলিশকে জানাই। তবে পুলিশের এই বিষয়ে এখতিয়ার না থাকায় তা বন্ধ করা যায়নি। এর মধ্যে প্রায় এক শ গাছ কেটে ফেলেছে তারা।’
গাছ কাটার প্রতিবাদে মঙ্গলবার রাতে সাতমসজিদ রোডে মানববন্ধন করা হয়। তাতে অংশ নেন সমাজকর্মী সুলতানা কামাল, খুশি কবিরসহ এলাকাবাসী।
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের নগর, অঞ্চল ও পরিকল্পনা বিভাগের অধ্যাপক আদিল মোহাম্মদ খান আজকের পত্রিকাকে বলেন, ঢাকা শহরে এভাবে সড়ক বিভাজক ভেঙে নতুন করে করা কর্তৃপক্ষের এক ধরনের শৌখিনতায় পরিণত হয়েছে। আদৌ এই সড়ক বিভাজক ভেঙে ফেলার প্রয়োজন আছে কি না তা দেখতে হবে। যদি সৌন্দর্যবর্ধন করতেই হয় তবে গাছ কেন কাটতে হবে? দীর্ঘদিন ধরে এই বিভাজকের ওপরে গাছ ছিল। এক ধরনের সবুজায়ন তৈরি হয়েছে। এই নগর পরিকল্পনাবিদ বলেন, এই প্রকল্প প্রকৌশলীরা বাস্তবায়ন করছেন। অথচ এটা নগর পরিকল্পনাবিদের কাজ।
বাপার সাধারণ সম্পাদক শরীফ জামিল বলেন, গাছ কেটে আবার সেখানে কংক্রিটের একটা বিভাজক তৈরি করার যে প্রকল্প তাতেই বোঝা যায় যে তারা গাছের গুরুত্ব বোঝে না। গাছের নিচে পুলিশ বক্স ছিল। পুলিশ জানিয়েছে, এই গাছ কাটার ফলে আর ঠান্ডা অনুভূত হয় না এখানে।

ইসলামে পরিচ্ছন্নতা ও সুগন্ধির গুরুত্ব অপরিসীম। রাসুলুল্লাহ (সা.) সুগন্ধি খুব পছন্দ করতেন এবং নিয়মিত ব্যবহার করতেন। সুগন্ধির প্রতি প্রিয় নবী (সা.)-এর বিশেষ অনুরাগ ছিল। তিনি ইরশাদ করেছেন, ‘চারটি বস্তু সব নবীর সুন্নত—আতর, বিয়ে, মেসওয়াক ও লজ্জাস্থান আবৃত রাখা।’ (মুসনাদে আহমাদ: ২২৪৭৮)
০৭ মার্চ ২০২৬
গত জুলাই-আগস্টে ছাত্র-জনতার অভ্যুত্থানে সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ তিন আসামির বিরুদ্ধে সর্বশেষ (৫৪ তম) সাক্ষীর জেরা শুরু হয়েছে। এই মামলাটির বিচার চলছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১-এ।
০৬ অক্টোবর ২০২৫
‘দুই দিন আগেই বাড়ি থেকে পাথরঘাটায় চলে এসেছি। এখন পুরোনো জাল সেলাই করছি। এক সপ্তাহের বাজারও করে এনেছি। আজ বিকেলে সাগর মোহনায় যাব, গভীর রাত থেকে জাল ফেলব।’ কথাগুলো বলছিলেন বরগুনা সদরের বাইনচটকী এলাকার জেলে হোসেন আলী। গতকাল বুধবার সকালে বরগুনার পাথরঘাটা মৎস্য অবতরণ কেন্দ্রে কথা হয় তাঁর...
১২ জুন ২০২৫
ভারতের স্থলবন্দর নিষেধাজ্ঞার পর সীমান্তে আটকে থাকা তৈরি পোশাক, খাদ্যসহ বিভিন্ন পণ্যের ট্রাকগুলো ফেরত আনছেন রপ্তানিকারকেরা। তবে যেসব ট্রাক বন্দরে ঢুকে গিয়েছিল, সেগুলো ভারতে প্রবেশ করানোর চেষ্টা চলছে। কিন্তু শেষ পর্যন্ত এসব ট্রাক ঢুকতে পারবে কি না, তা নিয়ে সংশয় আছে।
১৯ মে ২০২৫