গত ১১ এপ্রিল দেশের প্রেক্ষাগৃহে উপমহাদেশীয় সিনেমা প্রদর্শনের অনুমতি দিয়েছে তথ্য মন্ত্রণালয়। সে পরিপ্রেক্ষিতে সেন্সর বোর্ড থেকে অনুমতি পেলে ৫ মে শাহরুখ খানের ‘পাঠান’ সিনেমাটি মুক্তি দিতে চায় আমদানিকারক প্রতিষ্ঠান অ্যাকশন কাট এন্টারটেইনমেন্ট। কিন্তু সিনেমাটির মুক্তি দুই সপ্তাহ পেছানোর অনুরোধ জানিয়েছেন ঈদে মুক্তিপ্রাপ্ত সিনেমার প্রযোজক-পরিচালকেরা। গতকাল এক সংবাদে সম্মেলনে তাঁরা এ অনুরোধ করেন।
এবার ঈদ উপলক্ষে মুক্তি পেয়েছে ৮টি সিনেমা। ২০০৯ সালের পর এবারই সর্বোচ্চসংখ্যক সিনেমা মুক্তি পেয়েছে। এই মুহূর্তে দেশের প্রেক্ষাগৃহে ‘পাঠান’ মুক্তি দেওয়া হলে ঈদে মুক্তিপ্রাপ্ত সিনেমাগুলো ক্ষতির মুখে পড়বে বলে মনে করেন পরিচালক-প্রযোজকেরা। তাই গতকাল রোববার রাজধানীর একটি রেস্তোরাঁয় সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়। সেখানে পরিচালকেরা জানান, হিন্দি সিনেমার প্রদর্শনের বিপক্ষে নন তাঁরা। তবে এ মুহূর্তে হিন্দি সিনেমা চললে ঈদের সিনেমাগুলো ক্ষতিগ্রস্ত হবে। তাই হিন্দি সিনেমার মুক্তি দু্ই সপ্তাহ পিছিয়ে দেওয়ার অনুরোধ জানান তাঁরা। এ সময় ‘কিল হিম’ সিনেমার পরিচালক মোহাম্মদ ইকবাল বলেন, ‘আমদানিকারক জানিয়েছে পরবর্তী সময়ে ডেট নাই। আমরা বলতে চাই, দুই সপ্তাহ পর যদি ডেট নিয়ে সমস্যা হয়, আমরা সবাই সহযোগিতা করব।’
সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন পরিচালক সৈকত নাসির, আবু তাওহিদ হিরণ, সোলায়মান আলী লেবু, মোহাম্মদ ইকবাল, সাইফ চন্দন, দেলোয়ার জাহান ঝন্টু প্রমুখ।
এদিকে পাঠান মুক্তির সিদ্ধান্তে অনড় অ্যাকশন কাট এন্টারটেইনমেন্টের কর্ণধার অনন্য মামুন। তিনি বলেন, ‘আমরা ইতিমধ্যে পাঠান মুক্তির জন্য এনওসি সংগ্রহ করেছি। আগামীকাল সেন্সর বোর্ডে জমা পড়বে পাঠান। সবকিছু ঠিক থাকলে ৫ মে সিনেমাটি মুক্তি দেওয়া হবে। তবে দেশীয় সিনেমার স্বার্থ বিবেচনায় আমরা আপাতত ২০ থেকে ২৫টি হলে মুক্তি দেব সিনেমাটি।’

বিশ্ব স্বাস্থ্য সংস্থার ওয়েবসাইটে ১৭ জুন প্রকাশিত একটি নিবন্ধ থেকে জানা যায়, বিশ্বব্যাপী প্রতি ছয়জন প্রবীণের মধ্যে অন্তত একজন নির্যাতনের শিকার হন। আবার ল্যানসেট ও বিশ্ব স্বাস্থ্য সংস্থার যৌথ জরিপে দেখা যায়, ৬০ বা তার বেশি বয়সী ব্যক্তিদের মধ্যে মানসিক নির্যাতনের শিকার ১১ দশমিক ৬ শতাংশ....
১ দিন আগে
ইসলামে পরিচ্ছন্নতা ও সুগন্ধির গুরুত্ব অপরিসীম। রাসুলুল্লাহ (সা.) সুগন্ধি খুব পছন্দ করতেন এবং নিয়মিত ব্যবহার করতেন। সুগন্ধির প্রতি প্রিয় নবী (সা.)-এর বিশেষ অনুরাগ ছিল। তিনি ইরশাদ করেছেন, ‘চারটি বস্তু সব নবীর সুন্নত—আতর, বিয়ে, মেসওয়াক ও লজ্জাস্থান আবৃত রাখা।’ (মুসনাদে আহমাদ: ২২৪৭৮)
০৭ মার্চ ২০২৬
গত জুলাই-আগস্টে ছাত্র-জনতার অভ্যুত্থানে সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ তিন আসামির বিরুদ্ধে সর্বশেষ (৫৪ তম) সাক্ষীর জেরা শুরু হয়েছে। এই মামলাটির বিচার চলছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১-এ।
০৬ অক্টোবর ২০২৫
‘দুই দিন আগেই বাড়ি থেকে পাথরঘাটায় চলে এসেছি। এখন পুরোনো জাল সেলাই করছি। এক সপ্তাহের বাজারও করে এনেছি। আজ বিকেলে সাগর মোহনায় যাব, গভীর রাত থেকে জাল ফেলব।’ কথাগুলো বলছিলেন বরগুনা সদরের বাইনচটকী এলাকার জেলে হোসেন আলী। গতকাল বুধবার সকালে বরগুনার পাথরঘাটা মৎস্য অবতরণ কেন্দ্রে কথা হয় তাঁর...
১২ জুন ২০২৫