
সদ্য কারামুক্ত বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, ‘এই সরকারের হিংস্রতা শুধু রাজপথেই নেয়, কারাগারেও। সেখানে রাজবন্দীরা অমানবিক জীবন যাপন করছেন। আমাকে শারীরিক ও মানসিকভাবে নির্যাতন করা হয়েছে।’
কারামুক্ত হওয়ার পর আজ বুধবার দিনভর দলের নেতা-কর্মীরা শুভেচ্ছা জানাতে এলে তাঁদের উদ্দেশে রিজভী এসব কথা বলেন। রাজধানীর আদাবরে রিজভীর বাসায় এদিন সকাল থেকেই নেতা-কর্মীরা ভিড় জমান।
এ সময় আক্ষেপ করে রিজভী বলেন, ‘ঈদের আগে আমি সব মামলায় জামিন পেলেও সামান্য অজুহাতে মুক্তি দেওয়া হয়নি, পরিবার-পরিজনের সঙ্গে ঈদ করতে দেওয়া হয়নি।’
দলীয় নেতা-কর্মীদের উদ্দেশে রিজভী বলেন, ‘আমাদের নেতা-কর্মীরা আজ অনেক বেশি উজ্জীবিত। এই সরকার জুলুম-অত্যাচার করে নেতা-কর্মীদের দমিয়ে রাখতে পারেনি। আজকে যে লড়াই সেটি গণতন্ত্রের জন্য লড়াই, বাক্-স্বাধীনতা ফিরিয়ে আনার লড়াই, সংবাদপত্রের স্বাধীনতার লড়াই, মানুষের অধিকার ফিরে পাওয়ার লড়াই।’
রিজভী বলেন, ‘আমি মুক্তি পাওয়ার পর যেভাবে বিপুলসংখ্যক নেতা-কর্মী আমাকে শুভেচ্ছা জানাতে এসেছে তাতে আমি যে আন্দোলন হচ্ছে, তারই প্রতিফলন দেখতে পাচ্ছি। এই লড়াই কোনো ব্যক্তি বা দলের জন্য নয়। এটি দেশ বাঁচানোর লড়াই, একনায়কতন্ত্র থেকে মুক্ত হওয়ার লড়াই।’
এ সময় রিজভীর স্ত্রী আরজুমান আরা বেগমসহ বিএনপি নেতা খায়রুল কবির খোকন, অ্যাডভোকেট শামসুর রহমান শিমুল বিশ্বাস, হাবিব উন নবী খান সোহেল, ফজলুল হক মিলন, আব্দুস সালাম আজাদ, ইঞ্জিনিয়ার ইশরাক হোসেন, আমিনুল হক, মীর সরাফত আলী সপুসহ আরও অনেকে উপস্থিত ছিলেন।

চব্বিশের ছাত্র-জনতার অভ্যুত্থানে ক্ষমতাচ্যুত আওয়ামী লীগ সরকারের আমলে সংঘটিত গুম, খুন ও গণহত্যার বিচার নিশ্চিত করার আহ্বান জানিয়েছেন সংসদে বিরোধীদলীয় নেতা ও জামায়াতে ইসলামীর আমির শফিকুর রহমান। সরকারের উদ্দেশে তিনি বলেছেন, ‘আপনারা বিচার নিশ্চিত করুন। না হয় আপনারা যাওয়ার রাস্তা খুঁজে বের করুন.....
৮ ঘণ্টা আগে
কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ সরকারের আমলে সংঘটিত গুম, খুন ও গণহত্যার বিচার নিশ্চিতের দাবিতে বিক্ষোভ মিছিল করেছে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) ঢাকা মহানগর দক্ষিণ শাখা। আজ মঙ্গলবার বিকেল চারটা নাগাদ পুরান ঢাকার মাহুতটুলিতে তারা মসজিদের সামনে থেকে মিছিলটি শুরু হয়।
১০ ঘণ্টা আগে
বিরোধীদলীয় চিফ হুইপ ও জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম বলেছেন, ‘জুলাই হত্যাকাণ্ড, শাপলা হত্যাকাণ্ড, পিলখানা হত্যাকাণ্ডসহ সকল গুম-খুন এবং শরিফ ওসমান হাদি হত্যাকাণ্ডের বিচার অবিলম্বে নিশ্চিত করতে হবে। বিচার যদি নিশ্চিত না করা হয়, এই সরকার কোনোভাবে পাঁচ বছরের মেয়াদ সম্পূর্ণ করতে...
১১ ঘণ্টা আগে
জামায়াতে ইসলামীর ঢাকা মহানগরী দক্ষিণের ধানমন্ডি জোন আয়োজিত ফ্যাসিবাদবিরোধী বিক্ষোভ মিছিলে সাংবাদিকদের ওপর হামলার ঘটনা তদন্তে তিন সদস্যের কমিটি গঠন করেছে দলটি। আজ মঙ্গলবার এক বিবৃতিতে বিষয়টি জানিয়েছেন জামায়াতের ঢাকা মহানগর দক্ষিণের সেক্রেটারি শফিকুল ইসলাম মাসুদ।
১৩ ঘণ্টা আগে