আয়ারল্যান্ডের বিপক্ষে প্রথম ওয়ানডেতে ২৬ বলে ৪৪ রানের ঝোড়ো এক ইনিংস খেলেছিলেন মুশফিকুর রহিম। সিলেটে আজ আইরিশদের বিপক্ষে দ্বিতীয় ওয়ানডেতে নিজের দ্রুততম ফিফটি তুলে নিয়েছেন এই উইকেটরক্ষক-ব্যাটার। ৩৩ বলে করেছেন ফিফটি।
ফিফটির সৌজন্যে মুশফিক ওয়ানডেতে বাংলাদেশের তৃতীয় ক্রিকেটার হিসেবে ৭০০০ রানের ক্লাবেও নাম লিখিয়েছেন। এ জন্য তিনি খেলেছেন ২৩০ ইনিংস। তামিম ইকবালের পর প্রথম ওয়ানডেতে ৭০০০ হাজার করেছিলেন সাকিব। আজ করেছেন মুশফিক।
তিন ফরম্যাট মিলিয়ে প্রথম ক্রিকেটার হিসেবে তামিম আজ ১৫০০০ রান করেছেন। ৬৫ ইনিংসে লিটন দাসও করেছেন ওয়ানডেতে ২০০০ রান।
এ প্রতিবেদন পর্যন্ত বাংলাদেশের সংগ্রহ ৪৫.৩ ওভারে ৩১২ রান। মুশফিক ৭৩ ও তাওহীদ হৃদয় ৪৭ রানে ব্যাটিং করছেন।
আরও খবর পড়ুন:
- শাকিব খান ডিবি কার্যালয়ে
- আরাভ বিভিন্ন বয়সী মেয়েদের দিয়ে যৌন ব্যবসা করতেন: স্ত্রীর জবানবন্দি
- নিজের জায়গা খুঁজে পেল সাবমেরিন
- আর কোনো দিন সার্টিফিকেটের দরকার হবে না, নিহত মিমির বোন
- ‘কালো বলে বিয়ে হচ্ছিল না’, গলায় ফাঁস দিয়ে যুবকের আত্মহত্যা
- রাজশাহী বিশ্ববিদ্যালয়: নেতার বাণিজ্যে ক্ষোভ, বেসামাল ক্যাম্পাস
- ধাওয়ার পর পুলিশের গুলি, কোপায় এমপি ফিরোজের লোকেরা
- মাইকে নাম ঘোষণা শুনেই আনন্দে কেঁদে ওঠেন লীজা


মুশফিকের সেঞ্চুরিতে বাংলাদেশের নতুন রেকর্ড







