
শান্তিতে নোবেলজয়ী মুহাম্মদ ইউনূসকে সরকারের পক্ষ থেকে হয়রানির করা হচ্ছে বলে অভিযোগ তুলে বিশ্বের ৪০ বিশিষ্ট ব্যক্তির নামে যুক্তরাষ্ট্রের সংবাদমাধ্যমে যে খোলা চিঠি প্রকাশিত হয়েছে তা নিয়ে প্রশ্ন তুলেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
কাতার সফর নিয়ে আজ সোমবার বিকেলে গণভবনে আয়োজিত সংবাদ সম্মেলনে সাংবাদিক ফরিদ হোসেনের প্রশ্নের জবাবে বিষয়টি নিয়ে কটাক্ষ করেন প্রধানমন্ত্রী।
শেখ হাসিনা বলেন, ‘এটা বিবৃতি না। এটা একটা বিজ্ঞাপন। ৪০ জনের নাম ব্যবহার করা হয়েছে। সেটা আমাদের বিশেষ একজন ব্যক্তির পক্ষে। এর উত্তর কী দেব জানি না। আমরা একটা প্রশ্ন আছে, যিনি এত নামি-দামি নোবেল প্রাইজ প্রাপ্ত, তার জন্য এই ৪০ জনের নাম খয়রাত করে এনে বিজ্ঞাপন দিতে হবে কেন? প্রজ্ঞাপন কেন দিতে হলো?'
প্রধানমন্ত্রী আরো বলেন, 'আমার দেশে কতগুলো আইন আছে। সে আইন অনুযায়ী সব চলবে। বিচার বিভাগ স্বাধীন। শ্রমিকদের অধিকার আছে, ট্যাক্স বিভাগ আছে। কেউ যদি আইন ভঙ্গ করে, শ্রমিক আদালত আছে। এই ক্ষেত্রে আমার তো কিছু করার নেই, সরকার প্রধান হিসেবে। আমাকে কেন (খোলা চিঠি) দিল বুঝতে পারলাম না। পদ্মা সেতু কিন্তু করে ফেলেছি- এইটুকুই বললাম।’
সম্প্রতি মুহাম্মদ ইউনূসের বিষয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে একটি খোলা চিঠি দিয়ে ‘গভীর উদ্বেগ’ প্রকাশ করেন ৪০ জন বিশিষ্ট ব্যক্তি। চিঠিটি গত মঙ্গলবার যুক্তরাষ্ট্রের সংবাদমাধ্যম ওয়াশিংটন পোস্টে বিজ্ঞাপন আকারে প্রকাশিত হয়।
চিঠিতে তাঁরা বলেন, ড. মুহাম্মদ ইউনূসের মতো একজন অনবদ্য পরিশুদ্ধ মানুষ এবং তাঁর কার্যক্রমগুলো বাংলাদেশ সরকারের অন্যায় আক্রমণের শিকার হচ্ছেন এবং বারবার হয়রানি ও তদন্তের মুখে পড়ছেন।
ইউনূসের বন্ধু হিসেবে পরিচিত যুক্তরাষ্ট্রের সাবেক পররাষ্ট্রমন্ত্রী ও ফার্স্ট লেডি হিলারি ক্লিনটন ছাড়াও বিশিষ্ট ব্যক্তিদের মধ্যে রয়েছেন- জাতিসংঘের সাবেক মহাসচিব বান কি মুন, রেজাল্টস অ্যান্ড সিভিক কারেজের প্রতিষ্ঠাতা স্যাম ডালি হ্যারিস, সংগীতশিল্পী ও অ্যাকটিভিস্ট বোনো, ভার্জিন গ্রুপের প্রতিষ্ঠাতা স্যার রিচার্ড ব্র্যানসন, ওপেন সোসাইটি ফাউন্ডেশনের প্রেসিডেন্ট লর্ড মার্ক ম্যালোক ব্রাউন, ড্যালেয়ার ইনস্টিটিউট ফর চিলড্রেন, পিস অ্যান্ড সিকিউরিটির প্রতিষ্ঠাতা লে. জে. (অব.) রোমিও ডালাইরা।
আরও খবর পড়ুন:

একজন সংসদ সদস্যের (এমপি) দাবির পরিপ্রেক্ষিতে সংসদ সদস্যদের জন্য উপজেলা পরিষদে বসার ব্যবস্থা করতে যাচ্ছে সরকার। কক্ষ তৈরির জন্য স্থানীয় সরকার বিভাগ থেকে সংশ্লিষ্ট কর্মকর্তাদের চিঠিও দেওয়া হয়েছে। তবে শুধু সংসদ সদস্যদের জন্য উপজেলা পরিষদে কক্ষ করার বিধান না থাকায় আইনি জটিলতা এড়াতে ‘পরিদর্শন কক্ষ’...
৩ ঘণ্টা আগে
ইউনিয়ন ভূমি অফিস ও এসি ল্যান্ড কার্যালয়ে নামজারি করতে গিয়ে সাধারণ মানুষ দালালদের দৌরাত্ম্য ও অতিরিক্ত অর্থ দাবির কারণে হয়রানির শিকার হচ্ছেন—সংসদে এমন অভিযোগ তুলেছেন সিরাজগঞ্জ-৩ আসনের বিএনপির সংসদ সদস্য মো. আয়নুল হক।
৫ ঘণ্টা আগে
মহান মুক্তিযুদ্ধে অসামান্য বীরত্ব ও আত্মত্যাগের স্বীকৃতিস্বরূপ সাত বীরশ্রেষ্ঠের নামে জাতীয় সংসদের বিভিন্ন গ্যালারির নামকরণ করা হয়েছে। এ ছাড়া জাতীয় সংসদের প্রধান গেটের নামকরণ করা হয়েছে এম এ জি ওসমানীর নামে।
৫ ঘণ্টা আগে
সুপ্রিম কোর্টে ব্যবহৃত সরকারি গাড়িতে মাসিক ভিত্তিতে বরাদ্দ জ্বালানির ব্যবহার ৩০ শতাংশ কমানোর নির্দেশ দেওয়া হয়েছে। বুধবার (২২ এপ্রিল) এ-সংক্রান্ত নির্দেশনার বিষয়টি জানিয়ে সুপ্রিম কোর্ট প্রশাসন থেকে বিজ্ঞপ্তি পাঠানো হয় গণমাধ্যমে।
৬ ঘণ্টা আগে