
সিলিকন ভ্যালি ব্যাংক (এসভিবি) বন্ধ হয়ে যাওয়ার দুই দিনের মাথায় বন্ধ হলো যুক্তরাষ্ট্রের আরেকটি ব্যাংক। বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে, রোববার (১২ মার্চ) নিউইয়র্কভিত্তিক সিগনেচার ব্যাংক বন্ধ করে দিয়েছে নিয়ন্ত্রক সংস্থা। যুক্তরাষ্ট্রের ইতিহাসে ব্যাংকিং খাতে বিপর্যয়ের দিক থেকে এটি তৃতীয় বৃহত্তম ঘটনা।
নিউইয়র্ক রাজ্যের ফিন্যান্সিয়াল সার্ভিস বিভাগের তথ্য অনুসারে, যুক্তরাষ্ট্রের ফেডারেল ডিপোজিট ইনস্যুরেন্স করপোরেশন (এফডিআইসি) সিগনেচার ব্যাংকের নিয়ন্ত্রণ নিয়েছে। সিগনেচার ব্যাংকের মোট সম্পদের পরিমাণ ১১ হাজার ৩৬ কোটি ডলার এবং তাদের আমানত আছে ৮ হাজার ৮৫০ কোটি ডলার।
তবে ব্যাংক বন্ধ হয়ে যাওয়ায় যুক্তরাষ্ট্রের করদাতাদের ওপর কোনো নতুন চাপ আসবে না বলে জানিয়েছে মার্কিন রাজস্ব বিভাগ। এ বিষয়ে রাজস্ব বিভাগ ও ব্যাংকের নিয়ন্ত্রকদের পক্ষ থেকে যৌথ বিবৃতি দেওয়া হয়েছে। এতে বলা হয়, সিলিকন ভ্যালি ব্যাংক কিংবা সিগনেচার ব্যাংকে এখনো যাঁদের টাকা জমা আছে, এমন ব্যক্তি এবং প্রতিষ্ঠান সোমবার থেকে তাঁদের অর্থ উত্তোলন করতে পারবেন।
এসভিবির মতো সিগনেচার ব্যাংক বন্ধ হয়ে যাওয়ার ঘোষণাও হঠাৎ করে আসে। সাপ্তাহিক ছুটির দিন হলেও রোববার সিগনেচার ব্যাংকের ম্যানহাটনের প্রধান কার্যালয়ে এক বৈঠকে উপস্থিত হওয়ার জন্য কর্মীরা জড়ো হয়েছিলেন। এমনকি একটি ইতালিয়ান রেস্তোরাঁ থেকে দুপুরের খাবারের অর্ডারও দিয়েছিলেন, সঙ্গে ছিল স্টারবাকসের কফি। এ সময় ব্যাংক বন্ধ করে দেওয়ার ঘোষণা আসে। সঙ্গে সঙ্গে কর্মীরা এক এক করে প্রধান কার্যালয় থেকে বেরিয়ে আসেন। তবে ঠিক কী কারণে ব্যাংকটি বন্ধ করা হলো, এ বিষয়ে কর্তৃপক্ষের কাছ থেকে কোনো মন্তব্য পাওয়া যায়নি।
এর আগে গত শুক্রবার পুঁজি সংকটের কারণে মাত্র ৪৮ ঘণ্টার মধ্যে বন্ধ হয়ে যায় যুক্তরাষ্ট্রের সিলিকন ভ্যালি ব্যাংক (এসভিবি)। এরই মধ্যে প্রতিষ্ঠানটির সমস্ত সম্পত্তি সরকারি নিয়ন্ত্রকদের দ্বারা বাজেয়াপ্ত করা হয়েছে। দেশটির আর্থিক প্রতিষ্ঠানগুলোর ইতিহাসে এটি একটি বড় ব্যর্থতা হিসেবে দেখা হচ্ছে।

পাকিস্তানের পেশোয়ারের আফ্রিদি আবাদ এলাকায় বৃহস্পতিবার একটি বেসরকারি স্কুলের ছাদ ধসে অন্তত ২৮ জন নিহত হয়েছেন। নিহত ব্যক্তিদের মধ্যে ২৭ জন শিক্ষার্থী ও একজন নারী শিক্ষক রয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও ১৯ জন।
১৫ মিনিট আগে

হরমুজ প্রণালির কাছে গত ২৪ ঘণ্টায় একটি কনটেইনার জাহাজ ও একটি বাল্ক ক্যারিয়ার ডুবে গেছে। গত ১০ দিনে গুরুত্বপূর্ণ এই নৌপথের আশপাশে জাহাজে হামলার ঘটনা আশঙ্কাজনকভাবে বেড়েছে। বুধবার সামুদ্রিক নিরাপত্তাসংশ্লিষ্ট কর্মকর্তারা এসব তথ্য নিশ্চিত করেছেন।
৪ ঘণ্টা আগে
ব্রিকস সম্মেলনের পর এবার বিমসটেক সম্মেলনেও বাংলাদেশের শীর্ষপর্যায়ের কোনো প্রতিনিধির উপস্থিতি ছিল না। এ নিয়ে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের কাছে প্রশ্ন রাখা হলে তা কৌশলে এড়িয়ে গেছেন দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়াল। এ ছাড়া বাংলাদেশে দুর্গাপূজা ও সংখ্যালঘুদের ওপর নির্যাতনের বিষয়েও
১৫ ঘণ্টা আগে