নবম শ্রেণির স্কুলছাত্রীর (১৫) বিয়ের আয়োজন করে পরিবার। তাই সকাল থেকে পুরো বাড়িতে চলছে আত্মীয়-স্বজনদের আনন্দ উল্লাস। দুপুর গড়তেই বরযাত্রী এসে হাজির কনের বাড়িতে। আর এই খবর পৌঁছে যায় প্রেমিক জিহাদের (২১) কানে। মুহূর্তের মধ্যে সে হাজির হয় প্রেমিকার বাড়িতে। আর বিয়ের দাবিতে চিৎকার শুরু করে। তখন বর পক্ষ বিয়ের আসর থেকে চলে যায়।
আজ শুক্রবার বিকেলে রাজশাহীর পুঠিয়া উপজেলার বাড়ইপাড়া গ্রামে এ ঘটনা ঘটে। আর প্রেমিক জিহাদের বাড়ি শিলমাড়িয়া ইউনিয়নের শুকপাড়া গ্রামে।
প্রতিবেশী হারুন আলী বলেন, মেয়েটি পুঠিয়া বালিকা বিদ্যালয়ের ৯ম শ্রেণির ছাত্রী। তার বাবা গাড়িচালক। মেয়ের বিয়ের জন্য ভালো পাত্র পাওয়ায় শুক্রবার বিয়ের দিনক্ষণ ঠিক হয়। সে মোতাবেক বিয়ের সব আয়োজন করা হয়। কিন্তু মেয়েটির আরেক জায়গায় সম্পর্ক থাকায় বরপক্ষ বিয়ে ভেঙে চলে যায়। তবে রাত ৮টা পর্যন্ত ওই ছেলেটি বিয়ের দাবি নিয়ে ওই মেয়ের বাড়িতে অবস্থান করতে দেখা গেছে।
ছাত্রীর চাচা জালাল উদ্দীন বলেন, প্রেমিক দাবি করা ছেলেটাকে বাড়িতে রাখা হয়েছে। ইতিমধ্যে তাঁর বাড়িতে খবর দেওয়া হয়েছে। ছেলের অভিভাবকেরা রাতের মধ্যে আসতে চেয়েছেন। তারা আসলে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে।
এ ব্যাপারে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফারুক হোসেন বলেন, ‘মেয়ের বাড়িতে ছেলে অবস্থান করছে এমন কোনো খবর আমরা পাইনি। তবে খোঁজ নেওয়া হচ্ছে।’
তবে সদর ইউনিয়নের চেয়ারম্যান আশরাফ খান বলেন, ‘আমি ঘটনাটি শুনেছি। মেয়েটি তার প্রেমিককে বিয়ে করবে বলে জানালে বরপক্ষ চলে যায়।’

বকেয়া বেতন পরিশোধ এবং ন্যূনতম মজুরি ৩০ হাজার টাকা নির্ধারণের দাবিতে রাজধানীর উত্তরায় পোশাকশ্রমিকেরা ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক প্রায় চার ঘণ্টা অবরোধ করেন। আজ বৃহস্পতিবার বেলা ১২টার দিকে শ্রমিকেরা সড়ক ছেড়ে গেলে মহাসড়কে যান চলাচল স্বাভাবিক হয়।
২৮ মিনিট আগে
শিক্ষাকে অগ্রাধিকার দিয়ে তরুণ প্রজন্মকে শক্তিশালী করা এবং তাদের লক্ষ্য অর্জনে সহযোগিতা বাড়াতে বর্তমান সরকার কাজ করে যাচ্ছে বলে মন্তব্য করেছেন পানিসম্পদমন্ত্রী ও বিএনপির যুগ্ম মহাসচিব শহীদ উদ্দিন চৌধুরী এ্যানি। আজ বৃহস্পতিবার সকালে লক্ষ্মীপুর সরকারি কলেজ মাঠে আয়োজিত নবীনবরণ অনুষ্ঠানে প্রধান...
৩৮ মিনিট আগে
সাতক্ষীরার শ্যামনগরে জমি সংক্রান্ত বিরোধের জেরে ধারালো দায়ের কোপে সুধা রানী মণ্ডল (৫৫) নামের এক গৃহবধূ নিহত হয়েছেন। এ ঘটনায় তাঁর ভাতিজা রমেশ মণ্ডলকে (৩৫) আটক করেছে পুলিশ। হামলায় আরও দুজন আহত হয়েছেন। আজ বৃহস্পতিবার বেলা ১১টার দিকে শ্যামনগর পৌরসভার ৬ নম্বর ওয়ার্ডের বাদঘাটা গ্রামে এ ঘটনা ঘটে...
১ ঘণ্টা আগে
সিয়ামের বিরুদ্ধে গত বছরের ৫ জানুয়ারি মামলা করেন দুদকের উপসহকারী পরিচালক জাকির হোসেন। মামলায় ২০২১ সালের ৩ সেপ্টেম্বর থেকে ২০২৪ সালের ৩০ জুন পর্যন্ত ৩৭ লাখ ৩০ হাজার টাকার অবৈধ সম্পদ অর্জনের অভিযোগ আনা হয়।
১ ঘণ্টা আগে