
রাজধানীর গুলিস্তানের ভবনে ভয়াবহ বিস্ফোরণের ঘটনায় নিহতের সংখ্যা বেড়েই চলেছে। আজ মঙ্গলবার বিকেলের এই ঘটনায় মৃত্যুর মিছিলে আরও আটজন যোগ হয়েছেন। রাত পৌনে ৮টা নাগাদ নিহতের সংখ্যা বেড়ে ১৫ জনে দাঁড়াল।
হাসপাতালের পুলিশ ফাঁড়ির ইনচার্জ বাচ্চু মিয়া আজকের পত্রিকাকে বলেন, গুলিস্তান বিআরটিসি বাস স্ট্যান্ডের পাশে বহুতল ভবন বিস্ফোরণের ঘটনায় হাসপাতালে এখন মোট ১৫ জনের মরদেহ রয়েছে। এদের কারো অবস্থা গুরুতর ছিল, চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন।
এর আগে অর্ধশতাধিকের বেশি আহত ব্যক্তিকে জরুরি বিভাগে আনা হয়। হতাহতদের পরিচয় এখনও জানা যায়নি।
এ দিকে ঘটনাস্থল থেকে ১০ জনকে মৃত অবস্থায় ও ১০ জনকে জীবিত অবস্থায় উদ্ধারের তথ্য জানিয়েছেন ফায়ার সার্ভিসের মিডিয়া কর্মকর্তা শাহজাহান শিকদার।
মঙ্গলবার বিকেলে ৪টা ৫০ মিনিটে ওই বহুতল ভবনে বিস্ফোরণের ঘটনা ঘটে। সর্বশেষ তথ্যানুযায়ী ফায়ার সার্ভিসের ১১টি ইউনিট উদ্ধার কাজ চালাচ্ছে।
গুলিস্তানে বিস্ফোরণের কারণ অনুসন্ধানে র্যাবের বোম ডিস্পোজাল ইউনিট ঘটনাস্থলে যাচ্ছে বলে র্যাবের আইন ও গণমাধ্যম শাখার পরিচালক কমান্ডার খন্দকার আল মঈন জানান।

চাঁদপুর আঞ্চলিক পাসপোর্ট অফিসে দালালদের দৌরাত্ম্য ও সেবার মান যাচাইয়ে ঝটিকা অভিযান চালিয়েছেন চাঁদপুর-৩ আসনের সংসদ সদস্য শেখ ফরিদ আহমেদ মানিক। দালালির অভিযোগে তিনজনকে আটক করে পুলিশের হাতে তুলে দেওয়া হয়েছে।
১ মিনিট আগে
হিস্যা অনুযায়ী পদ্মা নদীতে যথেষ্ট পানি দিয়ে ভারত বাংলাদেশের বন্ধু হবে বলে আশা প্রকাশ করেছেন পানিসম্পদ প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন। আজ বৃহস্পতিবার দুপুরে রাজশাহীর গোদাগাড়ী পৌরসভার কুঠিপাড়া মহল্লায় পদ্মা নদী পরিদর্শনের পর সাংবাদিকদের কাছে এমন আশাবাদ ব্যক্ত করেন তিনি।
২ মিনিট আগে
রাজধানীর গুলশানে গাড়িচাপায় কাই নামের একটি পোষা কুকুরের মৃত্যুর ঘটনায় অভিযুক্ত গাড়িটি জব্দ করেছে পুলিশ। এ ঘটনায় কুকুরটির অভিভাবক ইপ্সা নাজিয়া আদিবার করা মামলার তদন্ত চলছে। তবে ঘটনার সময় গাড়িটি কে চালাচ্ছিলেন, তা এখনো নিশ্চিত হতে পারেনি পুলিশ।
২ মিনিট আগে
বান্দরবান জেলার লামা উপজেলা থেকে নিখোঁজ হওয়া তিন স্কুলছাত্রীকে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের (সিএমপি) খুলশী থানা এলাকা থেকে উদ্ধার করা হয়েছে। তারা গত রোববার (১১ অক্টোবর) লামার ৩ নম্বর ফাঁসিয়াখালী ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের ইয়াংছা মুসলিমপাড়া এলাকা থেকে নিখোঁজ হয়।
২৩ মিনিট আগে