
রংপুর, বরিশাল ও সিলেট বিভাগে সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সহকারী শিক্ষক পদে নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। আজ মঙ্গলবার প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের ওয়েবসাইটে এই বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে।
আবেদনের যোগ্যতা: আবেদনের জন্য প্রার্থীর যেকোনো বিষয়ে স্নাতক (সম্মান) বা সমমানের ডিগ্রি থাকতে হবে।
বয়স: প্রার্থীর বয়স ২১ থেকে ৩০ বছরের মধ্যে হতে হবে। বীর মুক্তিযোদ্ধার সন্তান ও শারীরিক প্রতিবন্ধী প্রার্থীদের ক্ষেত্রে সর্বোচ্চ বয়স ৩২ বছর হতে হবে। তবে ২০ অক্টোবর ২০২০ তারিখের মধ্যে বয়স ২১ অথবা ২০ মার্চ ২০২০ তারিখের মধ্যে কারও বয়স ৩০ হলেও আবেদন করা যাবে।
আবেদনের সময়সীমা: আবেদন শুরু হবে ১০ মার্চ থেকে। আবেদন করা যাবে আগামী ২৪ মার্চ পর্যন্ত।
আবেদনের ফি: আবেদনের জন্য টেলিটকের সার্ভিস চার্জসহ ২২০ টাকা ফি জমা দিতে হবে।
বিস্তারিত জানতে এই লিংকে ক্লিক করুন।

জনবল নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে ইস্টার্ন ব্যাংক পিএলসি। প্রতিষ্ঠানটি তাদের রিটেইল অ্যান্ড এসএমই ব্যাংকিং বিভাগে ‘ট্রেইনি রিলেশনশিপ অফিসার’ পদে কর্মী নিয়োগ দেবে। এরই মধ্যে আবেদন নেওয়া শুরু হয়েছে। আবেদন করা যাবে ২৬ জুলাই পর্যন্ত। প্রার্থীকে অবশ্যই স্নাতক ডিগ্রিধারী হতে হবে।
১০ ঘণ্টা আগে
অ্যাডভান্সড কেমিক্যাল ইন্ডাস্ট্রিজ পিএলসি (এসিআই) কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। প্রতিষ্ঠানটি তাদের কোয়ালিটি কন্ট্রোল—এসিআই হাইজিন প্ল্যান্ট বিভাগে ‘অফিসার’ পদে কর্মী নিয়োগ দেবে। এরই মধ্যে আবেদন শুরু হয়েছে। আবেদন করা যাবে ৩১ জুলাই পর্যন্ত। আগ্রহী প্রার্থীরা অনলাইনের মাধ্যমে আবেদন...
১১ ঘণ্টা আগে
কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে ইউএস-বাংলা এয়ারলাইনস লিমিটেড। প্রতিষ্ঠানটি তাদের অ্যাকাউন্টস অ্যান্ড ফাইন্যান্স বিভাগে ‘এক্সিকিউটিভ/সিনিয়র এক্সিকিউটিভ’ পদে কর্মী নিয়োগ দেবে। এরই মধ্যে আবেদন নেওয়া শুরু হয়েছে। আবেদন করা যাবে ২৫ জুলাই পর্যন্ত। আগ্রহী প্রার্থীরা অনলাইনের মাধ্যমে আবেদন করতে পারবেন।
১২ ঘণ্টা আগে
কয়েক বছর আগেও ক্যারিয়ারের সাফল্য বলতে মোটা বেতন, দ্রুত পদোন্নতি ও বড় পদকেই বুঝত সবাই। এখন সেই ধারণা বদলে গেছে। কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই), অর্থনৈতিক অনিশ্চয়তা এবং দ্রুত পরিবর্তিত চাকরির বাজার কর্মীদের নতুন করে ভাবতে বাধ্য করছে। বর্তমান চাকরির বাজারে শুধু ডিগ্রি নয়, দক্ষতাই সবচেয়ে বেশি মূল্য পাচ্ছে।
১৮ ঘণ্টা আগে