দক্ষিণের সুপারস্টার থালাপতি বিজয় ও নির্মাতা লোকেশ কানাগরাজ আবার একসঙ্গে ফিরছেন। ব্যবসাসফল সিনেমা ‘মাস্টার’-এর সাফল্যের পর ‘লিও: ব্লাডি সুইট’ নামের তামিল সিনেমা নিয়ে ফিরছেন তাঁরা। কিছুদিন আগেই এর টাইটেল টিজার প্রকাশিত হয়েছে, যা অনেক দর্শকপ্রিয়তা পেয়েছে। এবার সিনেমাটি মুক্তির আগে গড়েছে নতুন রেকর্ড। মুক্তির আগেই এর আয় ছাড়িয়েছে ৪০০ কোটি রুপি। শুধু তা-ই নয়, এই সিনেমার শুটিংই এখনো শেষ হয়নি! এর আগে কোনো তামিল সিনেমা মুক্তির আগে এত বেশি আয় করতে পারেনি। রেকর্ড পরিমাণ এই আয় হয়েছে ছবিটির বিভিন্ন রাইটস বিক্রি থেকে।
ভারতীয় সংবাদমাধ্যম ইকোনমিক টাইমস এক প্রতিবেদনে সিনেমাটির ঘনিষ্ঠ সূত্রের বরাত দিয়ে জানিয়েছে, ‘লিও’ সিনেমার ডিজিটাল রাইটস কিনেছে ওটিটি প্ল্যাটফর্ম নেটফ্লিক্স। ১২০ কোটি রুপির বিশাল অঙ্কে বিজয়ের সিনেমাটি নিয়েছে তারা। এ ছাড়া সান টিভির কাছে ৭০ কোটি রুপিতে স্যাটেলাইট রাইটস, সনি মিউজিকের কাছে ১৮ কোটি রুপিতে মিউজিক্যাল রাইটস বিক্রি করেছে তারা। এর বাইরে সিনেমাটির হিন্দি ডাবিং ভার্সনের স্যাটেলাইট রাইটস বিক্রি হচ্ছে ৩০ কোটি রুপিতে। এ ছাড়া থিয়েট্রিক্যাল রাইটস থেকেও আসছে মোটা অঙ্কের টাকা। জানা গেছে, ছবিটির বিশ্বব্যাপী থিয়েটার রাইটস ১৭৫ কোটি রুপিতে বিক্রি হয়েছে। সব মিলিয়ে মুক্তির আগে ‘লিও’র ঝুলিতে ৪১৩ কোটি রুপি।
নির্মাতা লোকেশ কানাগরাজের গ্যাংস্টার ইউনিভার্স সিরিজের তৃতীয় সিনেমা এটি। এর আগে এই সিরিজের ‘কাইথি’ ও ‘বিক্রম’ সিনেমা দুটি বক্স অফিসে দুর্দান্ত ব্যবসা করেছিল। গল্প নির্বাচন থেকে নির্মাণ—সব জায়গায় লোকেশ কানাগরাজ কুড়িয়েছেন বিপুল প্রশংসা। তাই ‘লিও’ নিয়ে দর্শকের আগ্রহ অনেক। ধারণা করা হচ্ছে, সাফল্যের দিক দিয়ে ‘লিও’ সেগুলোকেও ছাড়িয়ে যেতে পারে।
‘লিও’ সিনেমাটি নির্মাতা লোকেশ কানাগরাজের এলসিইউর (লোকেশ সিনেমাটিক ইউনিভার্স)–এর অংশ। তাই কাইথির দিল্লি ও বিক্রমকেও দেখা যেতে পারে এতে। জানা গেছে, আগামী আগস্ট নাগাদ ‘লিও’র শুটিং শেষ হবে। এরপর সিনেমাটি প্রেক্ষাগৃহে মুক্তি পাবে আগামী ১৯ অক্টোবর। সিনেমাটিতে থালাপতি বিজয়ের সঙ্গে আরও অভিনয় করেছেন তৃষা কৃষ্ণাণ, সঞ্জয় দত্ত, অর্জুন, প্রিয়া আনন্দ প্রমুখ। এর বাজেট প্রায় ২০০ কোটি রুপি।

২০২৬ সালের বিধানসভা নির্বাচনে ঐতিহাসিক রাজনৈতিক পালাবদলের পর ভারতের পশ্চিমবঙ্গ রাজ্য উত্তাল। দীর্ঘ দেড় দশক পর তৃণমূল কংগ্রেস শাসনকালের অবসান ঘটিয়ে ক্ষমতায় এসেছে বিজেপি সরকার।
১৭ ঘণ্টা আগে
আমার জীবনজুড়ে জড়িয়ে আছেন আমার আব্বা। সবাই বলেন, আমি নাকি আব্বার আদর্শে বেড়ে উঠেছি। কিন্তু সত্যিই কি আমি আব্বার আদর্শে বেড়ে উঠতে পেরেছি, এটা আমার নিজের কাছে নিজেরই প্রশ্ন।
২১ ঘণ্টা আগে
আবার ফিরে এসেছে বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির নির্বাচন। আগামী ৩ জুলাই বিএফডিসিতে অনুষ্ঠিত হবে শিল্পী সমিতির ২০২৬-২৮ মেয়াদের নির্বাহী কমিটি গঠনের নির্বাচন। এ উপলক্ষে চলচ্চিত্রশিল্পীদের উপস্থিতিতে সরগরম হয়ে উঠেছে এফডিসি প্রাঙ্গণ।
২১ ঘণ্টা আগে
২৮তম সাংহাই আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে পুরস্কার জিতে নিল বাংলাদেশের সিনেমা ‘সাঁকোটা দুলছে’। সিনেমাটির ইংরেজি নাম ‘দ্য ব্লাইন্ড গার্ল অ্যান্ড অ্যান এলিফ্যান্ট’। উৎসবের এশিয়ান নিউ ট্যালেন্ট প্রতিযোগিতা বিভাগে সিনেফটোগ্রাফি বিভাগে সেরা নির্বাচিত হয়েছেন সামিউল করিম সপ্তক।
২১ ঘণ্টা আগে