
পাকিস্তানের স্বরাষ্ট্রমন্ত্রী রানা সানাউল্লাহর বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছেন দেশটির গুজরাটের সন্ত্রাসবিরোধী আদালত। বিচার বিভাগ ও সরকারি কর্মকর্তাদের হুমকি দেওয়ার মামলায় তাঁর বিরুদ্ধে গতকাল শুক্রবার এই পরোয়ানা জারি করা হয়েছে।
পাকিস্তানের গণমাধ্যম ডন জানিয়েছে, সন্ত্রাসবিরোধী আদালতের বিচারক রানা জাহিদ এ পরোয়ানা জারি করেছেন।
গত বছরের আগস্টে সানাউল্লাহর বিরুদ্ধে সন্ত্রাসী মামলা দায়ের করা হয়েছিল। প্রথম তথ্য প্রতিবেদনে (এফআইআর) বলা হয়েছে, ২০২১ সালের ১৫ এপ্রিল এবং ২০২২ সালের ২৯ জানুয়ারি রানা সানাউল্লাহ জনসভায় বক্তৃতা দেওয়ার সময় পাঞ্জাবের পুলিশ কর্মকর্তাদের সন্তানদের হত্যার হুমকি দিয়েছেন। শুক্রবার গুজরাটের সন্ত্রাসবিরোধী আদালত মামলাটি গ্রহণ করেছে।
ডনের প্রতিবেদনে বলা হয়েছে, শুনানির শুরুতে মন্ত্রীর নাম বাদ দিয়ে মামলার চূড়ান্ত প্রতিবেদন আদালতে পেশ করে পুলিশ। বিচারক প্রতিবেদনটি প্রত্যাখ্যান করেছেন এবং গুজরাটের এসপি (তদন্ত), পুলিশের ডেপুটি সুপারিনটেনডেন্ট এবং তদন্তকারী কর্মকর্তাকে নোটিশ দিয়েছেন। একই সঙ্গে আগামী ৭ মার্চ মন্ত্রীকে গ্রেপ্তার করে সন্ত্রাসবিরোধী আদালতে হাজির করার নির্দেশ দিয়েছেন।
মামলার একটি অনুলিপি ডনের হাতে এসেছে। ডন জানিয়েছে, শেখ শেকাজ আসলাম নামের এক ব্যক্তি সন্ত্রাসবিরোধী আইনের ৭ ধারা, ৩৫৩ ধারা, ১৮৯ ধারা ও ৫০৬ ধারায় মন্ত্রীর বিরুদ্ধে মামলাটি দায়ের করেছেন।
মামলায় বলা হয়েছে, ‘সানাউল্লাহর বক্তব্যের উদ্দেশ্য ছিল বিচার বিভাগ, পাঞ্জাবের মুখ্য সচিব, কমিশনার এবং দেশের জনগণকে আতঙ্কিত করা। তাঁর উদ্দেশ্য ছিল কর্মকর্তাদের কাজ থেকে বিরত রাখা এবং তাদের আইনগত দায়িত্ব পালনে বাধা দেওয়া।’

ভারতের জম্মু ও কাশ্মীরের কিশ্তওয়ার জেলায় একটি পুলিশ স্টেশনে হামলা, পুলিশ কর্মকর্তাদের মারধর এবং সরকারি সম্পত্তি ভাঙচুরের অভিযোগে সেনাবাহিনীর অন্তত ৪০ সদস্যের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে...
৪ ঘণ্টা আগে
ভেনেজুয়েলায় শক্তিশালী জোড়া ভূমিকম্পের পর এবার বিধ্বস্ত উপকূলীয় অঞ্চলে শুরু হয়েছে ব্যাপক লুটপাট। গত বুধবারের প্রলয়ংকরী ভূমিকম্পে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হওয়া লা গুয়াইরা অঞ্চলের অন্তত একটি বড় শপিং মলে আজ বৃহস্পতিবার প্রকাশ্যে লুটপাটের ঘটনা ঘটেছে বলে ফরাসি বার্তা সংস্থা এএফপির সংবাদকর্মীরা...
৫ ঘণ্টা আগে
ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান ভারতের প্রধানমন্ত্রীকে খামেনির জানাজায় অংশগ্রহণের আমন্ত্রণ জানিয়েছেন। তবে তেহরানের এই আমন্ত্রণ নয়াদিল্লিকে বড় ধরনের কূটনৈতিক ও কৌশলগত পরীক্ষায় ফেলে দিয়েছে...
১০ ঘণ্টা আগে
সংযুক্ত আরব আমিরাতের দুবাইয়ে এক ব্রিটিশ টিকটক কনটেন্ট নির্মাতার বিরুদ্ধে হত্যার অভিযোগ আনা হয়েছে। ব্রুক জর্জ নামের ২৩ বছর বয়সী ওই তরুণী বর্তমানে কারাগারে রয়েছেন। অভিযোগ প্রমাণিত হলে তিনি ফায়ারিং স্কোয়াডের মাধ্যমে মৃত্যুদণ্ডের মুখোমুখি হতে পারেন বলে আশঙ্কা করছে তাঁর পরিবার।
১০ ঘণ্টা আগে