একুশে ফেব্রুয়ারি এখন আর শুধু শোকের মাস নয়, আন্তর্জাতিক মাতৃভাষা দিবসও। ফলে এর উদ্যাপনে নতুন নতুন অনুষঙ্গের আগমন ঘটছে স্বাভাবিকভাবে। পোশাক এর মধ্যে উল্লেখযোগ্য।
একুশের অনুষঙ্গ দিয়ে পোশাক তৈরির প্রচলন আমাদের দেশে মোটামুটি তিন দশকের পুরোনো।
কিন্তু এই তিন দশকে একুশের পোশাকে বৈচিত্র্য যেমন এসেছে রঙে, তেমনি মোটিফেও। একসময় একুশের পোশাক তৈরি হতো সাদা-কালো রঙে। এখন পোশাকের রং শুধু সাদা-কালোয় সীমাবদ্ধ নয়; যুক্ত হয়েছে লাল, ধূসরসহ বিভিন্ন রং এবং এসব রং দিয়ে তৈরি হচ্ছে আলাদা ধারণা বা কনসেপ্ট। এই সবকিছু একুশ এবং এর আন্তর্জাতিকতাকেই ধারণ করছে আলাদাভাবে।
একসময় একুশের মূল পোশাক ছিল পুরুষদের জন্য পাঞ্জাবি-পায়জামা আর নারীদের জন্য শাড়ি। একুশের পোশাকের এ ট্যাবু ভেঙে গেছে অনেক দিন হলো। এখন পাঞ্জাবি-পায়জামা কিংবা শাড়ির পাশাপাশি এসেছে টি-শার্ট, সালোয়ার-কামিজ, থ্রিপিস ইত্যাদি। তবে হ্যাঁ, ভিনটেজ পোশাকের কদর আছে। সেগুলোর কোনো কিছু এখনো বাতিল হয়ে যায়নি; বরং এসবকে ভিত্তি করে নতুন পোশাক এসেছে একুশের জন্য।
কী পরবেন
মেয়েদের ক্ষেত্রে যদি শাড়ি পরেন, তাহলে একরঙা শাড়িগুলো বেশি মানানসই হবে। সাদার ওপরে হালকা কালোর নকশা বা বর্ডার বা ঠিক উল্টোটা, মানে কালোর ওপরে সাদা। ব্লাউজ লম্বা ফুল স্লিভ বা থ্রি কোয়ার্টার হাতা, সেই সঙ্গে থাকতে পারে উঁচু কলার বা বোট গলা। কালো ব্লাউজ হলে গলার দিকটাকে লাল রঙের বর্ডার দিলেও মন্দ দেখাবে না।
ছেলেদের জন্য পাঞ্জাবিটাই বেশি প্রচলিত এই দিনে। কিন্তু চাইলে সাদা-কালোর সংমিশ্রণে অথবা যেকোনো একটি রঙের ফরমাল ধরনের শার্ট পরলেও মন্দ দেখাবে না। খুকিদের জন্য ফ্রক আর খোকাদের জন্য পাঞ্জাবিটাই বেশি জুতসই।
যুগলদের জন্য ম্যাচিং শাড়ি পাঞ্জাবি বা থ্রিপিস পাঞ্জাবির সেট পাওয়া যায় অনেক বুটিকেই। অনেকে আবার পুরো পরিবারের জন্য ম্যাচিং পোশাক বিক্রি করে।
একুশ ঘিরে দেশের বিভিন্ন ফ্যাশন হাউসেও পড়ে যায় তোড়জোড়। প্রতিবার একুশকে বিবেচনায় রেখে বিভিন্ন নকশা, কারুকাজ, প্যাটার্নের পসরা সাজিয়ে বসে তারা।
দেশের সেরা তিন ফ্যাশন হাউস এবারের একুশে ফেব্রুয়ারি সামনে রেখে বিভিন্ন থিমের আয়োজন নিয়ে এসেছে।
বর্ণমালা ও পাখির রং
বর্ণমালা আর পাখির রং—এই দুয়ের সমন্বয়ে তৈরি হয়েছে ফ্যাশন হাউস রঙ বাংলাদেশের এবারের একুশ সংগ্রহ। প্রতিষ্ঠানটির সাব-ব্র্যান্ড ‘আমার বাংলাদেশ’ থেকে তৈরি হয়েছে এই পোশাকগুলো। একুশের পোশাকে মূলত প্রতিবছর সাদা, কালো আর অ্যাশ রং ব্যবহৃত হয়। এ বছর রঙ বাংলাদেশ তাদের একুশের পোশাকে লাল যোগ করেছে।
পোশাক বানাতে সুতি, হাফসিল্ক, লিনেন, কটন, ক্রেপ, সেমি পিওর কাপড় ব্যবহার করা হয়েছে। সেসব পোশাকের জমিনের অলংকরণ করা হয়েছে স্ক্রিন ও ব্লক প্রিন্ট, টাইডাই, কাটিং সুইং ও এমব্রয়ডারির মাধ্যমে। প্রতিটি পোশাকের ডিজাইনকে নান্দনিক মাত্রা দেওয়া হয়েছে বিভিন্ন অনুষঙ্গের সন্নিবেশে।
যুগল ও পরিবারের সবার জন্য একই থিমের পোশাক পাওয়া যাবে রঙ বাংলাদেশে। সেই সঙ্গে উপহারের সামগ্রী হিসেবে রয়েছে একুশের ডিজাইনসমৃদ্ধ বিভিন্ন ধরনের মগ। তা ছাড়া মেয়েদের জন্য রয়েছে গয়না, ব্যাগ ও পার্স।
সাদা-কালো মুখ্য রেখে
আন্তর্জাতিক মাতৃভাষা দিবসকে কেন্দ্র করে অঞ্জন’স প্রতিবছর পোশাকের বিশেষ আয়োজন করে। কালো, সাদা, লাল—এই তিন রং প্রাধান্য দিয়ে অঞ্জন’স-এর এবারের আয়োজন সাজানো হয়েছে। সব বয়সীদের কথা বিবেচনায় রেখে পোশাক তৈরি হয়েছে। ছেলেদের জন্য পাঞ্জাবি, মেয়েদের জন্য শাড়ি, সালোয়ার-কামিজ এবং শিশু-কিশোরদের জন্য পাঞ্জাবি ও ফ্রক তৈরি করা হয়েছে এবারের মাতৃভাষা দিবসের বিশেষ আয়োজনে। পোশাকগুলো অঞ্জন’স-এর সব শোরুম এবং অনলাইন স্টোরে পাওয়া যাচ্ছে।
মোটিফ ও টেক্সচারে পরিবর্তন
প্রতিবছরের মতো এবারও কে ক্র্যাফট একুশের গৌরবগাথার বিষয়গুলো পোশাকে ফুটিয়ে তুলতে সচেষ্ট হয়েছে। একুশের সংগ্রহ প্রতিষ্ঠানের সব কটি বিক্রয় কেন্দ্রে ফেব্রুয়ারি মাসজুড়ে পাওয়া যাবে।
এবারের মোটিফে অনুপ্রেরণার উৎস হিসেবে থাকছে মাতৃভাষার ইতিহাস, লাইন মোটিফ, ট্রাইবাল, টার্কিশ, টেক্সচার, বর্ণ ও শব্দমালার বিন্যাস। এ ছাড়া ট্র্যাডিশনাল ও জ্যামিতিক নকশায় সৃজনশীল অলংকরণে তৈরি হয়েছে শাড়ি, সালোয়ার-কামিজ, কুর্তি, লং কুর্তি, পাঞ্জাবি, শার্ট, টি-শার্ট। শিশুদের জন্য রয়েছে সালোয়ার-কামিজ, কুর্তি, টপস, পাঞ্জাবি, শার্ট।
তাঁত, কটন, লিনেন, হাফসিল্ক কাপড়ে তৈরি পোশাকগুলোতে নকশা ফুটিয়ে তোলার জন্য হাতের কাজ, স্ক্রিন ও ব্লক প্রিন্ট এবং টাইডাই মিডিয়ার ব্যবহার হয়েছে।
রঙের ক্ষেত্রে নেওয়া হয়েছে শোকের কালো, সূর্যের লাল, বিষণ্নতার ধূসর, সত্য ও পবিত্রতার প্রতীক সাদার সমতলকে।
পরিবারের সবার উপযোগী পোশাক, যুগল পোশাকসহ একুশের আয়োজন কে ক্র্যাফটের সব আউটলেট, অনলাইন শপ এবং ফেসবুক পেজ থেকে পছন্দ করে
কেনা যাবে।

দৈনিক চার ঘণ্টা বা তার বেশি সময় টিভি দেখার অভ্যাস মস্তিষ্কজনিত জটিল রোগের ঝুঁকি বাড়িয়ে দেয়। এ তথ্য জানিয়েছে আন্তর্জাতিক চিকিৎসাবিষয়ক সাময়িকী ‘ইন্টারন্যাশনাল জার্নাল অব বিহেভিয়ারাল নিউট্রিশন অ্যান্ড ফিজিক্যাল অ্যাক্টিভিটি’-তে প্রকাশিত একটি গবেষণা। ‘ইউকে বায়োব্যাংক’-এর ডেটা বিশ্লেষণ করে গবেষকেরা...
৪ ঘণ্টা আগে
বাসি খাবার দ্রুত গরম করার জন্য মাইক্রোওয়েভ ওভেন আমাদের সবচেয়ে কাছের বন্ধু। অফিস বা ঘরের ব্যস্ততায় কয়েক মিনিটেই খাবার ধোঁয়া ওঠা গরম করে নেওয়ার সুবিধা অতুলনীয়। কিন্তু আপনি কি জানেন, সব খাবার মাইক্রোওয়েভে গরম করার জন্য উপযুক্ত নয়? কিছু খাবার মাইক্রোওয়েভে গরম করলে শুধু তার স্বাদ ও টেক্সচারই নষ্ট হয়...
৬ ঘণ্টা আগে
আজকের ডিজিটাল যুগে সোশ্যাল মিডিয়া শুধু বিনোদনের মাধ্যম নয়। বর্তমানে এটি কিশোর-কিশোরীদের জীবনযাপনের ধরনকেও গভীরভাবে প্রভাবিত করছে। বিউটি টিউটরিয়াল দেখা কিংবা প্রিয় ইনফ্লুয়েন্সারের ব্যবহৃত মেকআপসামগ্রী কেনা, এসবই যেন এখন বয়ঃসন্ধিকালের দৈনন্দিন অভ্যাসে পরিণত হয়েছে। তবে পর্দার এই ঝলমলে দুনিয়ার পেছনে
৯ ঘণ্টা আগে
সামাজিক যোগাযোগমাধ্যমের যুগে আত্ম-উন্নয়ন বা লাইফস্টাইলের যেকোনো অভ্যাসের পেছনে ‘ম্যাক্সিং’ শব্দটি যুক্ত করার এক অদ্ভুত প্রবণতা তৈরি হয়েছে। বই পড়ার অভ্যাস বাড়ানোকে বলা হচ্ছে ‘বুকসম্যাক্সিং’। ফাইবারযুক্ত খাবার বেশি খাওয়াকে ‘ফাইবারম্যাক্সিং’। চেহারার আকর্ষণ বৃদ্ধিতে ‘লুকসম্যাক্সিং’, কিংবা একটু স্বস্তির
১১ ঘণ্টা আগে