
বেশির ভাগ সময় বড় ম্যাসেজ দেওয়ার ক্ষেত্রে ভয়েস ম্যাসেজ সুবিধা ব্যবহার করে থাকেন ব্যবহারকারীরা। তবে অপর ব্যবহারকারী ভয়েস ম্যাসেজ শুনতে স্বচ্ছন্দবোধ না-ও করতে পারেন। তা ছাড়া উচ্চারণ অস্পষ্ট হলে ভয়েস মেসেজের সব তথ্য না বোঝার সম্ভাবনাও থেকে যায়। আবার অপর পাশের ব্যবহারকারী শ্রবণপ্রতিবন্ধী হলে ভয়েস ম্যাসেজ শুনতেই পাবেন না। এসব বিষয় বিবেচনা করে ভয়েস ম্যাসেজ পড়ার সুবিধা নিয়ে আসছে জনপ্রিয় মেসেজিং অ্যাপ হোয়াটসঅ্যাপ।
প্রযুক্তিবিষয়ক ওয়েবসাইট টেকটাইমসের প্রতিবেদন অনুযায়ী, ‘ভয়েস ম্যাসেজ ট্রান্সক্রিপশন’ নামের নতুন এই সুবিধার মাধ্যমে ব্যবহারকারী তাঁর কাছে আসা ভয়েস ম্যাসেজ লিখিত আকারে পড়তে পারবেন। ফলে গুরুত্বপূর্ণ সব তথ্য না শুনেই জানার সুবিধা পাবেন ব্যবহারকারীরা। এ ছাড়া কোনো কারণে ভয়েস মেসেজে থাকা সব শব্দ শনাক্ত করতে না পারলে তা-ও জানাবে হোয়াটসঅ্যাপ। ফলে তথ্য বিকৃতির আশঙ্কা কম থাকবে।
নতুন এই ফিচার আসার ব্যাপারে জানা গেলেও ঠিক কবে আসছে, তা এখনো জানা যায়নি। ধারণা করা হচ্ছে, পরবর্তী আপডেটের সঙ্গে এই ফিচার ব্যবহারের সুবিধা পাবেন অ্যান্ড্রয়েড ও আইওএস ব্যবহারকারীরা।
গত মাসে হোয়াটসঅ্যাপে ভয়েস স্ট্যাটাস দেওয়ার সুবিধা নিয়ে এসেছিল হোয়াটসঅ্যাপ। চ্যাটে ভয়েস নোট পাঠানোর মতো করে পোস্ট করা যাচ্ছে ভয়েস স্ট্যাটাস। তবে আপাতত বেটা টেস্টাররাই এই ফিচার ব্যবহার করতে পারছেন।
প্রযুক্তিবিষয়ক ওয়েবসাইট গ্যাজেটব্রিজের প্রতিবেদন অনুযায়ী, হোয়াটসঅ্যাপ ব্যবহারকারীরা আপাতত সর্বোচ্চ ৩০ সেকেন্ড ব্যাপ্তির ভয়েস স্ট্যাটাস দিতে পারবেন। ছবি, ভিডিও ও টেক্সট মেসেজের মতোই স্ট্যাটাস আপডেটে ভয়েস নোট পোস্ট করলে তা ২৪ ঘণ্টা পর্যন্ত থাকবে। চাইলে স্ট্যাটাস আপডেটে ভয়েস নোট পোস্ট করার পরে তা ডিলিটও করা যাবে। আপাতত নির্বাচিত ব্যবহারকারীদের ফোনে পরীক্ষামূলকভাবে এই ফিচার পাঠানো হলেও শিগগির সব ব্যবহারকারী এই সুবিধা পাবেন বলে জানিয়েছে হোয়াটসঅ্যাপ।

সংগীত ও অভিনয়ে সাফল্যের স্বীকৃতি হিসেবে গাগার ঝুলিতে রয়েছে একাধিক গ্র্যামি, অস্কার, গোল্ডেন গ্লোব ও বাফটা পুরস্কার। শিল্পীজীবনের পাশাপাশি সামাজিক ও মানবিক কাজেও দীর্ঘদিন ধরে সক্রিয় তিনি। ২০১২ সালে প্রতিষ্ঠা করেন ‘বর্ন দিস ওয়ে ফাউন্ডেশন’। এত কিছুর পরেও গাগা চল্লিশ বছর বয়সে তরতাজা আছেন কীভাবে...
১ ঘণ্টা আগে
এর মধ্যে একটুও ফুরসত পাননি। সেপ্টেম্বরে এসে সহকর্মীরা মিলে পরিকল্পনা করলেন, সপ্তাহ শেষে সবাই মিলে মিনি ট্যুর দিয়ে ফেলবেন। হাতে সময় বেশ কম। অথচ দ্রুত প্যাক করে ফেলতে হবে স্টাইলিশ সব কাপড়। নয়তো ভালো ছবি আসবে কী করে!
১৭ ঘণ্টা আগেএই সেপ্টেম্বরের ফ্যাশন ট্রেন্ডে এখন অন্যতম ইন টোন হলো আর্দি নিউট্রালস এবং বোল্ড স্যাচুরেটেড রঙের মেলবন্ধন। এটি বর্ষার রেশ কাটিয়ে শরতের স্নিগ্ধতা ও উৎসবের আমেজ চমৎকারভাবে ফুটিয়ে তোলে। সেপ্টেম্বর হলো এমন একটি মাস, যখন প্রকৃতিতে একটা রূপান্তর দেখা যায়।
১৯ ঘণ্টা আগে
সামাজিক যোগাযোগমাধ্যমে ইদানীং ‘লুটিয়াল আগলিজ’ নামে একটি ব্যাপার চর্চায় রয়েছে। পিরিয়ড বা মাসিক শুরু হওয়ার ঠিক আগের দিনগুলোতে নিজেদের চেহারা, মানসিক স্বাস্থ্য এবং আত্মবিশ্বাসের যে পরিবর্তন ঘটে, তাকেই ইন্টারনেটের দুনিয়ায় নাম দেওয়া হয়েছে লুটিয়াল আগলিজ। প্রতি মাসের এই কঠিন সময়কে সহজ করতে একটি পিরিয়ড...
২১ ঘণ্টা আগে