ইন্টারনেট ব্রাউজার ক্রোমের জন্য নতুন এক নিরাপত্তা ফিচার নিয়ে এসেছে গুগল। এই ফিচারের নাম ‘লক ইনকগনিটো’। এই ফিচার ব্যবহারের মাধ্যমে অ্যান্ড্রয়েড ব্যবহারকারী ক্রোমের ‘ইনকগনিটো মোড’ লক করে রাখার সুযোগ পাবেন। যা পাসকোড বা ফিঙ্গারপ্রিন্টের মাধ্যমেই খোলা যাবে। ফলে, অন্য কেউ ফোনটি হাতে পেলেও ব্রাউজারের ইনকগনিটো মোডে প্রবেশ করে ব্যবহারকারী কি খোঁজ করছেন তা দেখতে পাবেন না।
প্রযুক্তি বিষয়ক ওয়েবসাইট টেকক্রাঞ্চের প্রতিবেদন অনুযায়ী, আইওএস অপারেটিং সিস্টেমে গুগল ক্রোমের এই ফিচারটি বেশ কিছু সময় ধরে থাকলেও এবার অ্যান্ড্রয়েড অপারেটিং সিস্টেমের সংস্করণেও চালু হলো এটি। ব্যবহারকারী ‘ইনকগনিটো’ ট্যাব বদলে অন্য কোনো ট্যাবে গেলে পুনরায় ফিরে আসার সময় ক্রোম ব্রাউজারে পাসকোড বা ফিঙ্গারপ্রিন্টের মাধ্যমে আনলক করতে হবে।
এই ফিচার চালু করতে হলে ব্যবহারকারীকে প্রথমে ক্রোম ব্রাউজারের ওপরের ডান কোনায় থাকা তিন-ডটের মেনুতে ট্যাপ করতে হবে। এরপর, সেটিংয়ে ‘প্রাইভেসি অ্যান্ড সিকিউরিটি’ অপশনে যাওয়ার পর তিনি ‘লক ইনকগনিটো ট্যাবস হোয়েন ইউ লিভ ক্রোম’ নামের অপশন দেখতে পাবেন। এটি চালু করলেই ব্রাউজারে ফিচারটি চালু হয়ে যাবে।
এর আগে, নতুন বছর থেকে উইন্ডোজ ৭ এবং উইন্ডোজ ৮ / ৮.১ অপারেটিং সিস্টেম চালিত ল্যাপটপগুলোতে ক্রোমের হালনাগাদ সংস্করণ সমর্থন বন্ধ হওয়ার ঘোষণা দেয় গুগল। যেসব ব্যবহারকারীর কাছে এখনো এই তিন অপারেটিং সিস্টেম চালিত ল্যাপটপ রয়েছে, তাঁরা গুগল ক্রোমের নতুন সংস্করণ ব্যবহার করতে চাইলে উইন্ডোজ আপগ্রেডের পরামর্শ দেয় টেক জায়ান্ট প্রতিষ্ঠানটি।

অ্যান্ড্রয়েড ডিভাইসে ফাইল আদান-প্রদান আরও সহজ ও দ্রুত করতে গুগল আনুষ্ঠানিকভাবে চালু করেছে ‘ট্যাপ টু শেয়ার’ ফিচার। কুইক শেয়ার প্রটোকলের ওপর ভিত্তি করে তৈরি এই ফিচারের মাধ্যমে দুটি সামঞ্জস্যপূর্ণ অ্যান্ড্রয়েড ফোন কাছাকাছি এনে সহজে কন্টাক্ট, ছবি ও ভিডিও বিনিময় করা যাবে।
১৩ মিনিট আগে
অনলাইন নিরাপত্তা এবং নিজস্ব ব্যক্তিগত তথ্য সাইবার অপরাধীদের হাত থেকে মুক্ত রাখা এখন বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে। তবে অসম্ভব কিছুই না। একটু সতর্কতাই সাইবার দুনিয়ায় আপনার তথ্য সুরক্ষিত রাখতে পারে। এ জন্য যা করতে পারেন—
২৬ মিনিট আগে
বাংলাদেশে একের পর এক তথ্য ফাঁসের (ডেটা ব্রিচ) ঘটনা সামনে আসছে। তবে এসব ঘটনার বেশির ভাগই সংশ্লিষ্ট প্রতিষ্ঠান নিজেরা শনাক্ত করতে পারছে না। এতে শুধু নাগরিকের ব্যক্তিগত তথ্যের নিরাপত্তাই নয়, দেশের প্রতিষ্ঠানগুলোর ডেটা সুরক্ষা ও নজরদারি সক্ষমতা নিয়েও প্রশ্ন উঠেছে।
৬ ঘণ্টা আগে
‘বয়স কম’ তাই ছাঁটাইয়ের তালিকায় নাম উঠল মাইক্রোসফটের এক কর্মীর। ভারতের হায়দরাবাদের ওই সফটওয়্যার প্রকৌশলী জানান, ছাঁটাইয়ের খবর দেওয়ার সময় তাঁর ব্যবস্থাপক তাঁকে ‘তুলনামূলকভাবে তরুণ’ উল্লেখ করেছেন।
২১ ঘণ্টা আগে