দক্ষিণ ভারতের অন্যতম জনপ্রিয় তারকা প্রভাস। তাঁকে কেন্দ্রীয় চরিত্র করে ধারাবাহিকভাবে সিনেমা মুক্তি পাচ্ছে। ‘আদিপুরুষ’, ‘সালার’, ‘প্রজেক্ট কে’ এবং ‘রাজা ডিলাক্সের’ পর, বাহুবলী অভিনেতা নতুন আরেকটি চলচ্চিত্রে কাজ করতে যাচ্ছেন।
ভারতীয় সংবাদমাধ্যম পিঙ্কভিলার এক প্রতিবেদন অনুযায়ী, ‘পুষ্পা’–এর পরিচালক সুকুমারের সঙ্গে ২০২৪ সালে একটি সর্বভারতীয় সিনেমার জন্য চুক্তিবদ্ধ হয়েছেন প্রভাস। প্রতিবেদন অনুসারে, এর প্রযোজনা করবেন অভিষেক আগরওয়াল। তবে সিনেমাটির ব্যাপারে বিস্তারিত কিছু জানাননি সংশ্লিষ্টরা।
প্রভাস বর্তমানে পরিচালক মারুথির ‘রাজা ডিলাক্স’–এর শুটিংয়ে ব্যস্ত। দুই দিন আগেই তাঁর একটি ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে ফাঁস হয়। যেখানে প্রভাসকে চেয়ারে বসে থাকতে দেখা যায়। ছবিটি দেখে মনে হচ্ছে, শুটিং বিরতির সময় তোলা। ছবিটিতে পরিচালক মারুথিকেও দেখা যাচ্ছে।
ছবিটিতে মন্তব্য করে তাঁর এক ভক্ত লেখেন, ‘সাম্প্রতিক সময়ে এটিই প্রভাসের সেরা লুক। এটাই ধরে রাখুন।’ ‘রাজা ডিলাক্স’ সিনেমায় প্রভাসের সঙ্গে তিনজন নায়িকা থাকার কথা রয়েছে। গুঞ্জন রয়েছে, মাস্টার খ্যাত অভিনেত্রী মালবিকা মোহনন প্রধান চরিত্রে অভিনয় করবেন। এ ছাড়া দক্ষিণের অভিনেত্রী নিধি আগরওয়ালও চুক্তিবদ্ধ হয়েছেন বলে জানা গেছে। অভিনেত্রীর তালাকায় ঋদ্ধি কুমারের নামও শোনা যাচ্ছে।
প্রভাসের অপেক্ষমাণ বেশ কয়েকটি আলোচিত চলচ্চিত্রের মধ্যে অন্যতম প্রশান্ত নীল পরিচালিত ‘সালার’। সিনেমাটিতে তাঁকে শ্রুতি হাসানের সঙ্গে অভিনয় করতে দেখা যাবে। এর পাশাপাশি অমিতাভ বচ্চন এবং দীপিকা পাড়ুকোনের সঙ্গে নির্মাতা নাগ অশ্বিনের ‘প্রজেক্ট কে’-তেও তিনি প্রধান চরিত্রে অভিনয় করেছেন।
এদিকে, পৌরাণিক কাহিনির ওপর ভিত্তি করে ওম রাউত নির্মিত চলচ্চিত্র ‘আদিপুরুষ’–এ রাঘব চরিত্রে অভিনয় করেছেন প্রভাস। আগামী বছরের ১৬ জুন সিনেমাটি প্রেক্ষাগৃহে মুক্তি পেতে চলেছে। এই ছবিতে লঙ্কেশের চরিত্রে সাইফ আলি খান এবং জানকির চরিত্রে দেখাবে কৃতি শ্যাননকে।
পরিচালক সুকুমার এরই মধ্যে তাঁর জনপ্রিয় ‘পুষ্পা’ সিরিজের দ্বিতীয় পর্বের শুটিং শুরু করেছেন। আগের মতো এতেও থাকছেন আল্লু অর্জুন ও রাশমিকা মান্দানা। নাম দিয়েছেন ‘পুষ্পা: দ্য রুল’।

একাডেমি অ্যাওয়ার্ডসের ‘বেস্ট ইন্টারন্যাশনাল ফিচার ফিল্ম’ বিভাগে প্রতিযোগিতার জন্য প্রতিবছর বাংলাদেশ থেকে নির্বাচিত একটি সিনেমা পাঠানো হয়। আগামী বছরের মার্চে অনুষ্ঠিত হতে যাওয়া অস্কারের ৯৯তম আসরে এবার বাংলাদেশের হয়ে প্রতিনিধিত্ব করবে মেজবাউর রহমান সুমন পরিচালিত সিনেমা ‘রইদ’।
১ দিন আগে
সাধারণ এক মানুষের জাদুকর হিসেবে উত্থানের গল্প নিয়ে তৈরি হয়েছে ওয়েব ফিল্ম ‘জাদুকর’। রাজীব হোসেনের কাহিনি ও চিত্রনাট্যে সিনেমাটি নির্মাণ করেছেন মোস্তাফিজুর নূর ইমরান। পরিচালক হিসেবে এটি তাঁর দ্বিতীয় কাজ। দর্শকপ্রিয় বহু সিনেমা ও সিরিজে অভিনয়ের পর গত ফেব্রুয়ারিতে ‘জ্বিনের বাচ্চা’ ওয়েব ফিল্ম...
১ দিন আগে
মহাকাশ ও কল্পবিজ্ঞানের গল্প নিয়ে হলিউডের সবচেয়ে জনপ্রিয় ফ্র্যাঞ্চাইজি ‘স্টার ওয়ারস’। সেই ভিনগ্রহের দুনিয়া আবারও দেখা যাবে বড় পর্দায়। তৈরি হচ্ছে স্টার ওয়ারস সিরিজের নতুন সিনেমা। এটি পরিচালনার দায়িত্ব পেয়েছেন ‘স্পাইডার-ম্যান’খ্যাত পরিচালক জন ওয়াটস।
১ দিন আগে
৮২তম ভেনিস আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের মূল প্রতিযোগিতা বিভাগ ওরিজন্তিতে প্রথমবারের মতো জায়গা করে নেওয়া বাংলাদেশের সিনেমা ‘দ্য ডিফিকাল্ট ব্রাইড’। ভেনিস উৎসবে ওয়ার্ল্ড প্রিমিয়ারের পর এক মাসের ব্যবধানে রুবাইয়াত হোসেনের সিনেমাটি আমন্ত্রণ পেয়েছে ইউরোপ, উত্তর আমেরিকা ও এশিয়ার আটটি প্রথম সারির উৎসবে।
১ দিন আগে