উপকরণ
দুধ ৪ লিটার, খেজুরের গুড় ১ কাপ, এলাচ গুঁড়ো আধা চা-চামচ, ঘি ২ টেবিল চামচ।
প্রণালি
দুধ চুলায় দিয়ে জ্বাল করতে হবে আর ক্রমাগত নাড়তে হবে যেন নিচে লেগে না যায়। খুব ধৈর্য নিয়ে নাড়তে হবে, কারণ দু-তিন ঘণ্টা সময় লাগবে। ঘন হয়ে আঠালো হয়ে এলে এতে গুড়, ঘি আর এলাচ গুঁড়ো দিয়ে নাড়তে হবে। শুকিয়ে হালুয়ার মতো কড়াই থেকে উঠে এলে নামিয়ে নিয়ে একটু হাতে সওয়া ঠান্ডা হলেই শেপ দিতে হবে। হাতে ঘি মাখিয়ে পেড়ার শেইপ দিতে হবে। ঠান্ডা হলেই তৈরি খুব মজাদার প্যাড়া সন্দেশ।

আমাদের অনেকের কাছেই বাইরের প্রকৃতির রোমাঞ্চকর অভিযানগুলো এক দূর আকাশের স্বপ্ন বলে মনে হয়। আমরা ভাবি—আমাদের পর্যাপ্ত জ্ঞান নেই, উপযুক্ত সরঞ্জাম নেই, কিংবা আমরা ভুল করার ভয়ে প্রকৃতির বুকে পা বাড়াতে ভয় পাই।
৩ ঘণ্টা আগে
মিসরের রাজা, রানি, দাস-দাসী, রুটি প্রস্তুতকারক, সৈনিক, জেলে থেকে শুরু করে লিপিকার পর্যন্ত সব পেশার মানুষই নিজের যত্ন নিতেন। তাঁরা স্বাস্থ্য ও সৌন্দর্য নিয়ে ছিলেন বেশ সচেতন। সুন্দর ত্বক ও চুলের জন্য ভালো খাদ্যাভ্যাস গড়ে তোলাসহ বিভিন্ন প্রাকৃতিক উপাদান দিয়ে ঘরোয়া প্যাক তৈরি করতেন। বিশ্বকাপে খেলছে...
৩ ঘণ্টা আগে
নারীরা তুলনামূলকভাবে ভালো ঘুমালেও নিজেদের ঘুমের মান নিয়ে পুরুষদের চেয়ে বেশি অসন্তুষ্ট। সাম্প্রতিক এক গবেষণায় এমনই এক চমকপ্রদ তথ্য উঠে এসেছে। সুইডেনের কারোলিনস্কা ইনস্টিটিউটের গবেষকদের পরিচালিত এই গবেষণার ফলাফল প্রকাশিত হয়েছে বৈজ্ঞানিক সাময়িকী ‘স্লিপ অ্যাডভান্স’-এ।
৬ ঘণ্টা আগে
ফুটবল মাঠে তাঁদের এক একটি ড্রিবলিং, নিখুঁত পাস কিংবা দুর্দান্ত গোল গ্যালারিতে ঝড় তোলে। বিশ্বজুড়ে কোটি কোটি ভক্তের কাছে তাঁরা সুপারহিরো। কিন্তু স্টেডিয়ামের আলো ঝলমলে গ্ল্যামার আর ৯০ মিনিটের চিরচেনা যুদ্ধক্ষেত্রের বাইরে তাঁদের জীবনটা কেমন? আজকের এই বিশেষ ‘বাবা দিবসে’ ফুটবল বিশ্বের দিকে তাকালে দেখা যায়
৮ ঘণ্টা আগে