অ্যাপ স্টোরের ওপর আইফোন কোম্পানির নিয়ন্ত্রণ নিয়ে ইলন মাস্কের সঙ্গে সুর মিলিয়ে কথা বললেন ফেসবুকের মূল প্রতিষ্ঠান মেটার প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) মার্ক জাকারবার্গ।
বিজনেস ইনসাইডারের প্রতিবেদন অনুযায়ী, গত ৩০ নভেম্বর বুধবার নিউইয়র্ক টাইমসের ডিলবুক সামিটে এক সাক্ষাৎকারে জাকারবার্গ বলেন, ‘আমি মনে করি অ্যাপল একমাত্র কোম্পানি যেটি একতরফাভাবে একটি ডিভাইসে কী কী অ্যাপ থাকবে তা নিয়ন্ত্রণ করার চেষ্টা করছে। আমি মনে করি, এটি কোনোভাবেই একটি টেকসই সিদ্ধান্ত নয়।’
জাকারবার্গ আরও বলেন, ‘আমি মনে করি কোন ডিভাইসে কী ধরনের অ্যাপের অভিজ্ঞতা পাওয়া যাবে—তা নিয়ন্ত্রণ করা উদ্বেগের বিষয়।’
নিউইয়র্ক টাইমসের রিপোর্টার অ্যান্ড্রু রস সরকিন জাকারবার্গকে মূলত অ্যাপলের সঙ্গে মাস্কের সাম্প্রতিক বিরোধের বিষয়ে তাঁর মতামত জানতে চেয়েছিলেন। জাকারবার্গ সরাসরি অ্যাপলের সঙ্গে মাস্কের বিরোধের বিষয়ে কোনো মন্তব্য না করলেও অ্যাপলের ‘অযাচিত নিয়ন্ত্রণ’ নিয়ে কথা বলেছেন। তিনি এও বলেন যে, ‘গুগল প্লে স্টোরও অবশ্য অনেক অ্যাপ স্থগিত করেছে। তবে অ্যান্ড্রয়েড ব্যবহারকারীদের অন্য অ্যাপ স্টোর থেকে অ্যাপ ইনস্টল করার সুযোগ রয়েছে।’
অ্যাপের ক্ষেত্রে প্রাইভেসি সেটিং উন্মুক্ত করে দেওয়ার পর মার্ক জাকারবার্গ বেশ কয়েক বছর ধরেই অ্যাপলের নীতির সমালোচনা করে আসছেন। এর ফলে ফেসবুকের মতো সোশ্যাল মিডিয়া এবং অ্যাডভার্টাইজমেন্ট প্ল্যাটফর্মগুলোর জন্য ব্যবহারকারীর অ্যাকটিভিটি ডেটা সংগ্রহ করা কঠিন হয়ে পড়ে।
২০২০ সালে জাকারবার্গ অভিযোগ করেন, ‘অ্যাপ স্টোর ফির’ নামে অ্যাপল একচেটিয়াভাবে অর্থ আদায় করছে এবং প্রতিযোগিতার সুযোগ রুদ্ধ করছে।
গত মঙ্গলবার ইলন মাস্ক অ্যাপ স্টোরের ওপর অ্যাপলের নিয়ন্ত্রণকে একটি ‘গুরুতর সমস্যা’ বলে অভিহিত করেন এবং অ্যাপলের বিরুদ্ধে ‘যুদ্ধ’ ঘোষণা করেন। এক টুইটে মাস্ক বলেন, ‘অ্যাপল তাদের অ্যাপ স্টোর থেকে কোনো কারণ ছাড়াই টুইটারকে স্থগিত করার হুমকি দিয়েছে।’
অবশ্য গত ১ ডিসেম্বর অ্যাপলের প্রধান নির্বাহী টিম কুকের সঙ্গে বৈঠক করেন ইলন মাস্ক। নিজের অফিশিয়াল টুইটার অ্যাকাউন্ট থেকে টিম কুককে ধন্যবাদ জানিয়ে অ্যাপলের প্রধান কার্যালয় ভ্রমণের একটি ভিডিও পোস্ট করেছেন মাস্ক।
বার্তা সংস্থা রয়টার্সের এক প্রতিবেদনে বলা হয়েছে, মাস্ক নিজের টুইটে লিখেছেন, ‘টিম কুক পরিষ্কার করে জানিয়েছেন, অ্যাপ স্টোর থেকে টুইটার অ্যাপকে স্থগিত করার কোনো পরিকল্পনাই অ্যাপলের ছিল না।’

বেলুচিস্তানের পাহাড়ি অঞ্চলের ঐতিহ্যবাহী এবং সুস্বাদু খাবার আলু কিমা। অন্যান্য সাধারণ কিমার রেসিপির তুলনায় এতে গুঁড়া মসলার ব্যবহার অনেকটাই কম হয়। এর মূল আকর্ষণ মাংসের নিজস্ব স্বাদ, গোটা গরমমসলার সুবাস এবং খুব সহজ অথচ পুষ্টিকর রান্নার পদ্ধতি। সাধারণত গরু বা খাসির মাংসের কিমা দিয়ে এটি তৈরি করা হয়...
৫ মিনিট আগে
দিনের শুরুটা কী করে করবেন, সেটা ঠিক করতে হলেও যেন আজকাল ট্রেন্ডের দিকে নজর রাখতে হয়। আর কখন কী ট্রেন্ড চলছে, তা টের পাওয়া যায় সোশ্যাল মিডিয়ায় ঢুকলে। অনেকেই হয়তো দেখেছেন, অনেকেই সকালের রুটিনে খালি পেটে কুসুম গরম পানিতে এক চা-চামচ ঘি মিশিয়ে পান করছেন।
১৪ ঘণ্টা আগে
গত ৩১ জুলাই বিশ্বজুড়ে প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছে মার্ভেল ভক্তদের বহুল প্রতিক্ষিত সিনেমা ‘স্পাইডার-ম্যান: ব্র্যান্ড নিউ ডে’। ‘স্পাইডার-ম্যান: নো ওয়ে হোম’-এর সেই জাদুকরি স্মৃতিলোপের পর এবার পিটার পার্কারের জীবনে এসেছে বড় পরিবর্তনের হাওয়া। প্রিয়তমা এমজে-কে হারানোর বেদনা, আন্ট মের শূন্যতা...
১৫ ঘণ্টা আগে
বর্ষার দিনে বিছানায় যেন সেই কড়কড়ে সতেজভাবটা থাকে না। কেমন নেতিয়ে পড়া স্যাঁতসেঁতে বা ভেজাভাব থেকে যায়। বাতাসে অতিরিক্ত আর্দ্রতার কারণে বিছানা, চাদর ও বালিশে এক ধরনের ঠান্ডা ও আঠালোভাব তৈরি হয়। এর ফলে যেমন ঘুমাতে কষ্ট হয়, স্যাঁতসেঁতে গন্ধ হয়; তেমনি ত্বকের রোগ এবং শ্বাসকষ্টের ঝুঁকি বাড়ে।
১৮ ঘণ্টা আগে