
বিএনপির রাজশাহী বিভাগীয় গণসমাবেশের জন্য মঞ্চ প্রস্তুতের কাজ শেষ হয়েছে। প্রায় শতাধিক নেতা-কর্মী বসার জন্য মঞ্চে চেয়ারও পাতা হয়েছে। আজ শুক্রবার সন্ধ্যায় রাজশাহীর হাজী মুহম্মদ মুহসীন সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে মঞ্চ প্রস্তুতের কাজ শেষ হয়।
গতকাল বুধবার এ মাঠে সমাবেশ করার জন্য বিএনপিকে অনুমতি দেয় পুলিশ। এরপরই শুরু হয় মঞ্চ ও মাঠ প্রস্তুতের কাজ। এর আগে থেকেই ওই মাঠে অবস্থান করছে পুলিশ।
এখানে আগামীকাল শনিবার দুপুর ২টা থেকে ৫টা পর্যন্ত সমাবেশ করার অনুমতি পেয়েছে বিএনপি। তবে সমাবেশের আগে এ মাঠে মঞ্চ প্রস্তুতের কাজে নিয়োজিত ছাড়া অন্য কেউ ঢুকতে পারবে না বলে শর্ত দিয়েছে। তাই মাঠটি এখনো ফাঁকা রয়েছে। দূর-দুরন্ত থেকে আসা নেতা–কর্মীরা রয়েছেন মাদ্রাসা মাঠের পাশে হযরত শাহমখদুম (র.) কেন্দ্রীয় ঈদগাহ মাঠে।
বিএনপির রাজশাহী বিভাগীয় সাংগঠনিক সম্পাদক রুহুল কুদ্দুস তালুকদার বলেন, মঞ্চ প্রস্তুতের কাজ শেষ হয়েছে। এ মাঞ্চেও দলের চেয়ারপারসন বেগম খালেদা জিয়া ও ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের জন্য দুটি আসন ফাঁকা রাখা হবে তাঁদের সম্মান দেখিয়ে।
এদিকে সমাবেশে যোগ দিতে দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ অন্য শীর্ষ নেতারা শুক্রবার বিকেলেই রাজশাহী পৌঁছেছেন। তাঁরা হোটেলে অবস্থান করছেন। সমাবেশে তাঁদের নির্দেশনা শোনার অপেক্ষায় এখন রাজশাহী বিভাগের আট জেলা থেকে আসা নেতা-কর্মীরা।

অর্থপাচার ও অবৈধ সম্পদ অর্জনের অভিযোগ থাকায় আওয়ামী যুবলীগের (বর্তমানে কার্যক্রম নিষিদ্ধ) চেয়ারম্যান শেখ ফজলে শামসসহ (পরশ) পাঁচজনকে দেশত্যাগে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। ঢাকার মহানগর দায়রা জজ ও সিনিয়র বিশেষ জজ আদালতের বিচারক মো. শাহজাহান আজ বৃহস্পতিবার নিষেধাজ্ঞা জারির এই নির্দেশ দেন।
২৯ মিনিট আগে
জনশুমারি ও গৃহগণনা ২০২২-এর তথ্য অনুযায়ী, প্রতিবন্ধী পুরুষের সংখ্যা ১৩ লাখ ৩৪ হাজার ১০৫ এবং নারী ১০ লাখ ২৭ হাজার ৪৯৯। প্রতিবন্ধী ব্যক্তিদের জরিপ ২০২১ অনুযায়ী, প্রতিবন্ধী পুরুষের সংখ্যা ২৬ লাখ ৮০ হাজার এবং নারী ১৯ লাখ ৩০ হাজার। প্রতিবন্ধিতা শনাক্তকরণ জরিপে প্রতিবন্ধী পুরুষের সংখ্যা ২১ লাখ ৯৭ হাজার এবং
৩০ মিনিট আগে
মাগুরার মহম্মদপুর উপজেলার ঘোপ বাওড়ে অভিযান চালিয়ে প্রায় সাড়ে চার লাখ টাকা মূল্যের অবৈধ জাল জব্দ করেছে প্রশাসন। পরে বিকেলে জব্দ করা এসব জাল পুড়িয়ে ধ্বংস করা হয়। আজ বৃহস্পতিবার সকালে বাওড় এলাকায় এ অভিযান চালানো হয়।
৩৬ মিনিট আগে
চট্টগ্রামের ফটিকছড়িতে পুলিশের সঙ্গে গুলিবিনিময়ের ঘটনায় কালা মোবারকসহ চারজনকে গ্রেপ্তারের দাবি করেছে পুলিশ। অভিযানে চারটি আগ্নেয়াস্ত্র, ২৩ রাউন্ড গুলি, তিনটি ম্যাগাজিন ও গুলির খোসা উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় পুলিশের পাঁচ সদস্য আহত হয়েছেন।
৪২ মিনিট আগে