ভারতের দিল্লিতে শ্রদ্ধা ওয়াকার নামের এক তরুণীকে হত্যা করে মরদেহ ৩৫ টুকরো করার নৃশংস ঘটনার রেশ না কাটতেই দিল্লি পুলিশ আরও একটি একই ধরনের নৃশংস হত্যাকাণ্ডের খবর জানিয়েছে। তবে এ হত্যাকাণ্ডটি ঘটেছিল গত জুনে দিল্লির পূর্বাঞ্চলের ত্রিলোকপুরিতে। ভারতীয় গণমাধ্যম এনডিটিভি আজ সোমবার এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।
দিল্লি পুলিশের অপরাধ শাখা জানিয়েছে, ছেলের সহায়তায় স্বামীকে খুনের অভিযোগে এক নারীকে গ্রেপ্তার করা হয়েছে। ওই নারী জানিয়েছেন, তাঁর স্বামীর বিবাহবহির্ভূত সম্পর্ক রয়েছে এমন সন্দেহ থেকে তিনি ও তাঁর ছেলে মিলে স্বামীকে হত্যা করেছেন। এরপর মা ও ছেলে ওই মরদেহকে ২২ টুকরো করে ফ্রিজে সংরক্ষণ করে পরবর্তীতে আশপাশের বেশ কয়েকটি পাড়ায় টুকরোগুলো ফেলে দিয়েছেন।
মাত্র কয়েক দিন আগেই ২৮ বছর বয়সী আফতাব পুনেওয়ালা নামের এক তরুণ তাঁর প্রেমিকা শ্রদ্ধা ওয়াকারকে শ্বাসরোধ করে হত্যা করার পর মরদেহ ৩৫ টুকরো করে ফ্রিজে সংরক্ষণ করেছিলেন এবং পরবর্তীতে টুকরোগুলো দক্ষিণ দিল্লির মেহরাউলির জঙ্গলে ফেলে দিয়েছিলেন বলে একটি খবর প্রকাশ্যে এসেছে।
এর আগে গত জুন মাসে পাণ্ডব নগরে একটি মরদেহের বেশ কয়েকটি টুকরো খুঁজে পেয়েছিল পুলিশ। তবে লাশের টুকরোগুলো পচে যাওয়ায় তদন্ত এগোয়নি। এ মাসের শুরুতে শ্রদ্ধা ওয়াকার হত্যা মামলার ভয়াবহ বিবরণ সামনে আসার পর পুলিশ আবার নতুন করে পাণ্ডব নগরের ওই লাশের টুকরোর ব্যাপারে তদন্ত শুরু করে।
অবশেষে পুলিশ জানতে পেরেছে, ওই টুকরোগুলো অঞ্জন দাশ নামের এক ব্যক্তির। বিবাহবহির্ভূত সম্পর্ক থাকার সন্দেহে তাঁর স্ত্রী পুনম ও ছেলে দীপক মিলে জুন মাসে অঞ্জনকে হত্যা করেছেন। পুলিশ জানিয়েছে, প্রথমে তাঁকে ঘুমের ওষুধ খাওয়ানো হয়, তারপর হত্যা করা হয়। দিল্লির পূর্বাঞ্চলে ত্রিলোকপুরিতে এ হত্যাকাণ্ডটি ঘটেছিল। এরপর মরদেহ টুকরো টুকরো করে কেটে পাণ্ডব নগর ও এর আশপাশের এলাকায় ফেলে দেওয়া হয়।
আশপাশের সিসিটিভি ক্যামেরার ফুটেজে দেখা গেছে, দীপক গভীর রাতে তাঁর হাতে একটি ব্যাগ নিয়ে হাঁটছেন। পুলিশ বলছে, ওই ব্যাগে মরদেহের টুকরোগুলো নিয়ে তিনি ফেলে দিতে যাচ্ছিলেন। বিভিন্ন জায়গায় টুকরোগুলো ফেলে দেওয়ার জন্য তিনি বেশ কয়েকবার ঘোরাঘুরি করেছেন।

ভারতের ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধন বা স্পেশাল ইনটেনসিভ রিভিশন (এসআইআর) স্থগিতসহ ১০ দফা দাবি নিয়ে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয়েছেন বিরোধীদলীয় নেতা রাহুল গান্ধী। তাঁর সঙ্গে কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গে, প্রিয়াঙ্কা গান্ধী, সমাজবাদী পার্টির প্রধান অখিলেশ যাদব, তৃণমূল কংগ্রেসের প্রধান...
৪ ঘণ্টা আগে
ভারতের প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) জ্ঞানেশ কুমারের পদত্যাগের দাবিতে দিল্লির প্রতিবাদ ও গণবিক্ষোভের কেন্দ্রবিন্দুতে এসে নতুন আলোচনার জন্ম দিয়েছেন বামপন্থী ছাত্র সংগঠন আইসার জাতীয় সভাপতি নেহা বোরা। গত শনিবার দিল্লির যন্তর মন্তরে বিক্ষোভ চলাকালে দিল্লি পুলিশের হাতে আটক হওয়া এই তরুণ নেত্রী...
৬ ঘণ্টা আগে
সৌদি আরবের রাজধানী রিয়াদের কিং খালিদ আন্তর্জাতিক বিমানবন্দরে ইরান-সমর্থিত ইয়েমেনের হুতি বিদ্রোহীদের সাম্প্রতিক রক্তক্ষয়ী হামলা ও বিমানবন্দরের অচলাবস্থা কেবল আঞ্চলিক নিরাপত্তা-সংকটই তৈরি করেনি, বরং মধ্যপ্রাচ্যের ভূরাজনীতিতে বড় ধরনের কৌশলগত পরিবর্তনের ইঙ্গিত দিচ্ছে।
৭ ঘণ্টা আগে
ইয়েমেনের ইরান-সমর্থিত হুতি বিদ্রোহীদের ধারাবাহিক ও প্রাণঘাতী হামলার মুখে সৌদি আরবের রাজধানী রিয়াদের আকাশপথ কার্যত ফাঁকা হয়ে পড়েছে। গত শনিবার দেশটির প্রধান বিমানবন্দরে ভয়াবহ প্রাণহানির পর বিমানবন্দরটির কার্যক্রম বন্ধের মেয়াদ বাড়ানো হয়েছে। ফলে আন্তর্জাতিক বিমান চলাচলে বড় ধরনের অচলাবস্থার সৃষ্টি হয়েছে.
৮ ঘণ্টা আগে